বীরভূমে সরকারি চাকরির সুযোগ, জেলাশাসকের দপ্তরে গ্রুপ সি নিয়োগ

-

পশ্চিমবঙ্গের সরকারি চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর, ভারত সরকারের আসন্ন জনগণনা ২০২৭ কর্মসূচির অধীনে বীরভূম জেলাশাসকের দপ্তরে গ্রুপ সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগে কোনো লিখিত পরীক্ষা না নিয়ে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে এবং সরাসরি নিয়োগ দেওয়া হবে বলে জানানো হয়েছে। চুক্তিভিত্তিক এই চাকরিতে মাসিক বেতন থাকবে প্রায় ২৫ হাজার টাকা। আগ্রহী প্রার্থীদের অফলাইনে সরাসরি দপ্তরে গিয়ে আবেদন জমা করতে হবে। নিয়োগ সংক্রান্ত যোগ্যতা, আবেদন প্রক্রিয়া, শেষ তারিখসহ সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিতভাবে নিচে তুলে ধরা হয়েছে।

বীরভূমে সরকারি চাকরির সুযোগ

পদের নামটেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং মাল্টি টাস্কিং স্টাফ।
নিয়োগকারী দপ্তরবীরভূম জেলা শাসকের অফিস।
মোট শূন্যপদ২২ টি (টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট – ২১ এবং মাল্টি টাস্কিং স্টাফ – ১)।
নিয়োগের ধরনচুক্তিভিত্তিক।
পদের ধরনগ্রুপ সি।
আবেদন পদ্ধতিঅফলাইন।
অফিসিয়াল ওয়েবসাইটhttps://birbhum.gov.in/notice_category/recruitment/

কোথায় কটি শূন্যপদ রয়েছে?

টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (TA) পদের জন্য মোট ২১টি শূন্যপদ রাখা হয়েছে, যার মধ্যে ২টি পদ জেলা সদর দপ্তরের জন্য এবং বাকি ১৯টি পদ বীরভূম জেলার বিভিন্ন ব্লকে পোস্টিং দেওয়া হবে। এই ব্লকগুলির মধ্যে রয়েছে সিউড়ি-১, সিউড়ি-২, দুবরাজপুর, খয়রাশোল, সাঁইথিয়া, মহম্মদ বাজার, রাজনগর, লাভপুর, ইলামবাজার, নানুর, বোলপুর-শ্রীনিকেতন, ময়ূরেশ্বর-১, ময়ূরেশ্বর-২, রামপুরহাট-১, রামপুরহাট-২, নলহাটি-১, নলহাটি-২, মুরারি-১ এবং মুরারি-২ ডেভেলপমেন্ট ব্লক। অন্যদিকে মাল্টি-টাস্কিং স্টাফ (MTS) পদের জন্য ১টি মাত্র শূন্যপদ রয়েছে, যা বীরভূম জেলা সদর দপ্তরে নিয়োগ করা হবে।

- Advertisement -

শিক্ষাগত যোগ্যতা

টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (Technical Assistant – TA)

আবেদনকারী প্রার্থীদের অবশ্যই স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাশ হতে হবে। পাশাপাশি কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা (Diploma), BCA অথবা MCA ডিগ্রি থাকা বাধ্যতামূলক। MS Word, MS Excel এবং MS PowerPoint সহ MS Office প্যাকেজে কাজ করার ভালো জ্ঞান থাকতে হবে। এছাড়াও কিবোর্ডে ন্যূনতম প্রতি মিনিটে ৩০টি শব্দ (30 WPM) টাইপ করার দক্ষতা থাকা প্রয়োজন। আবেদনকারীদের অ্যান্ড্রয়েড বা iOS মোবাইল ব্যবহার করার সক্ষমতাও থাকতে হবে।

মাল্টি-টাস্কিং স্টাফ (Multi-Tasking Staff – MTS)

আবেদনকারীদের যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যেকোনো ডিসিপ্লিনে স্নাতক পাস হতে হবে। পাশাপাশি কম্পিউটারের বেসিক জ্ঞান থাকতে হবে এবং MS Office প্যাকেজ—MS Word, MS Excel ও MS PowerPoint-এ কাজ করার দক্ষতা থাকা আবশ্যক। এছাড়া কিবোর্ডে অন্তত প্রতি মিনিটে ২০টি শব্দ (20 WPM) টাইপ করার গতি থাকতে হবে। ইংরেজি ভাষায় সাধারণ রিপোর্ট বা অফিসিয়াল চিঠি লেখার সক্ষমতাও থাকতে হবে।

- Advertisement -

অভিজ্ঞতা

দুটি পদের ক্ষেত্রেই আবেদনের জন্য যেকোনো সরকারি অথবা বেসরকারি সংস্থায় কমপক্ষে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

- Advertisement -

বয়সসীমা

০১/০১/২০২৬ তারিখের হিসেবে আবেদনকারীদের বয়স ন্যূনতম ২১ বছর এবং সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ নির্ধারিত বয়সসীমার মধ্যে থাকা প্রার্থীরাই এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন।

আবেদন করার পদ্ধতি

  • এই নিয়োগের জন্য কোনো অনলাইন আবেদন গ্রহণ করা হবে না।
    আবেদনের জন্য একটি সাদা কাগজে ফরম্যাট তৈরি করে সমস্ত প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে।
  • তারপর শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সার্টিফিকেট, ছবি, বয়সের প্রমাণপত্র, পরিচয়পত্র ইত্যাদি নথিপত্র সংযুক্ত করতে হবে।
  • এরপর সেগুলি একটি খামে ভরে নিচের ঠিকানায় গিয়ে জমা করে আসতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা:
District Census Section,
3rd Floor, Prashashan Bhaban, Room No- 403,
Suri, Birbhum, Pincode- 731101।

গুরুত্বপূর্ণ তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ০৫/০৬/২০২৬।
আবেদন শুরু: ০৫/০৬/২০২৬।
আবেদন জমা দেওয়ার শেষ তারিখ: ১২/০৬/২০২৬।
Official NotificationDownload now
🔔 সর্বশেষ খবর সবার আগে পেতে যুক্ত হন

ব্রেকিং নিউজ, চাকরির খবর, টেক আপডেট ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের WhatsAppTelegram চ্যানেলে এখনই যুক্ত হন।

Breaking News