স্নাতক পাসে কেন্দ্রীয় সরকারি প্রকল্পে চাকরি, নিয়োগ বীরভূমে

-

তামান্না খান, কলকাতাঃ কেন্দ্রীয় সরকারের অধীনে চাকরির সুযোগ খুঁজছেন? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। বীরভূম জেলায় কেন্দ্রীয় সরকারি প্রকল্পের অধীনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারত সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রকের অধীনস্থ ‘প্রধানমন্ত্রী ফরম্যালাইজেশন অফ মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজ’ (PMFME) প্রকল্পে ‘ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সন’ (DRP) পদে নিয়োগ করা হবে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বীরভূম জেলার স্থায়ী বাসিন্দা প্রার্থীরাই এই পদে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য এক নজরে জেনে নিন।

স্নাতক পাসে কেন্দ্রীয় সরকারি প্রকল্পে চাকরি

বিজ্ঞপ্তি নম্বর৩২৬৫/VIII-৫৭/DMMU/Birbhum
পদের নামডিস্ট্রিক্ট রিসোর্স পার্সন (DRP)
নিয়োগকারী সংস্থাডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট (DMMU) ও DRDC, বীরভূম।
প্রকল্পের নামPMFME Scheme
আবেদনের মাধ্যমঅফলাইন।
অফিসিয়াল ওয়েবসাইটbirbhum.gov.in

শিক্ষাগত যোগ্যতা

এই পদে আবেদন করতে হলে প্রার্থীকে যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও শাখায় স্নাতক হতে হবে। পাশাপাশি কম্পিউটার ব্যবহারে ভালো দক্ষতা থাকা জরুরি। আবেদনকারীর কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৬ মাসের কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্সের ডিপ্লোমা বা শংসাপত্র থাকতে হবে।

- Advertisement -

কাজের অভিজ্ঞতা

এই পদে আবেদনকারীর জনসংযোগ, ব্যক্তিগত ও দলগত উপভোক্তা সংগ্রহ, জীবিকা উন্নয়ন এবং ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াকরণ উদ্যোগে সহায়তা করার প্রত্যক্ষ অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি, প্রার্থীকে অবশ্যই জাতীয় গ্রামীণ জীবিকা মিশন (NRLM)-এর অধীনে কোনও স্বনির্ভর গোষ্ঠী (SHG)-এর সক্রিয় সদস্য হতে হবে এবং কমপক্ষে ৫ বছরের সদস্যপদের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও ফার্ম বা নন-ফার্ম সেক্টরে কাজের অভিজ্ঞতা থাকা DLTS, BDSPs এবং CRP-EP কর্মীরা এই নিয়োগে অগ্রাধিকার পাবেন।

বেতন কাঠামো

এই পদে কোনও নির্দিষ্ট মাসিক বেতন নেই। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীর কাজের পারফরম্যান্সের ভিত্তিতে নির্দিষ্ট কমিশন দেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের PMFME DRP নির্দেশিকা অনুযায়ী এই কমিশন প্রদান করা হবে। কমিশন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে জেলার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখে নিন।

- Advertisement -

আবেদন পদ্ধতি

  • প্রথমে নিচে দেওয়া লিংক থেকে আবেদনপত্র ডাউনলোড করে নিন।
  • নির্ধারিত ফর্ম্যাট অনুযায়ী আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করুন।
  • আবেদনপত্রের সাথে নিচের প্রয়োজনীয় নথিপত্রের Self-attested জেরক্স কপি সংযুক্ত করতে হবে।
  • পূরণ করা আবেদনপত্র এবং যাবতীয় প্রমাণপত্র একটি খামে ভরে সরাসরি নিচের ঠিকানায় রাখা নির্দিষ্ট ড্রপ বক্সে জমা করে আসুন:

অফিস অফ দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট মিশন ডিরেক্টর,
ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট (DMMU),
প্রথম ফ্লোর, সিউড়ি, বীরভূম।

- Advertisement -

প্রয়োজনীয় নথিপত্র

আবেদনের সময় প্রার্থীদের কিছু গুরুত্বপূর্ণ নথি জমা দিতে হবে। এর মধ্যে বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট, স্নাতক স্তর পর্যন্ত সমস্ত মার্কশিট ও সার্টিফিকেট, ন্যূনতম ৬ মাসের কম্পিউটার ডিপ্লোমা সার্টিফিকেট, স্বনির্ভর দলে ৫ বছরের সদস্যপদ ও কাজের অভিজ্ঞতার শংসাপত্র এবং বীরভূম জেলার স্থায়ী ঠিকানার প্রমাণপত্র ও বর্তমান ভোটার কার্ডের কপি রাখতে হবে।

নির্বাচন প্রক্রিয়া

যোগ্য প্রার্থীদের মূলত দুটি ধাপে বেছে নেওয়া হবে। প্রথমে কম্পিউটার টেস্টের মাধ্যমে প্রার্থীর প্রাথমিক কম্পিউটার পরিচালনা ও ডেটা ব্যবস্থাপনার দক্ষতা যাচাই করা হবে। এরপর ইন্টারভিউ নেওয়া হবে। সেখানে প্রার্থীর ব্যক্তিত্ব, খাদ্য প্রক্রিয়াকরণ ক্ষেত্র সম্পর্কে জ্ঞান এবং মাঠপর্যায়ে কাজ করার দক্ষতা ও মানসিকতা দেখা হবে।

গুরুত্বপূর্ণ তারিখসমূহ

  • বিজ্ঞপ্তি প্রকাশ: ১ অক্টোবর ২০২৬
  • আবেদন শুরু: ৫ অক্টোবর ২০২৬
  • আবেদনের শেষ তারিখ: ১২ অক্টোবর ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত

Download Center

Tamanna Khan
Tamanna Khanhttps://jknews24.in/
আমি তামান্না খান। গত তিন বছর ধরে ডিজিটাল নিউজ মিডিয়ায় কনটেন্ট রাইটার হিসেবে কাজ করছি। সরকারি প্রকল্প, শিক্ষা এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখিতে আমার বিশেষ অভিজ্ঞতা রয়েছে। সহজ, তথ্যভিত্তিক ও পাঠকবান্ধব ভাষায় গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার লেখার মূল লক্ষ্য। মেল- pinkykhan342166@gmail.com
Breaking News