পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য আরও একটি ভালো সুযোগ। বীরভূমের নব নালন্দা হাই স্কুলে Group C কর্মী নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। লাইব্রেরিয়ান, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, লিফট ম্যান এবং সাব-স্টাফ—এই একাধিক পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। এই নিয়োগে বীরভূম জেলার স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা পদ অনুযায়ী আলাদা হলেও ন্যূনতম অষ্টম শ্রেণি পাশ প্রার্থীরাও নির্দিষ্ট পদে আবেদন করার সুযোগ পাবেন। সম্পূর্ণ চুক্তিভিত্তিক নিয়োগ করা হলেও পরবর্তীতে কাজের মেয়াদ বাড়ানোর সুযোগ থাকতে পারে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত নিয়ম মেনে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার আগে শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি এবং গুরুত্বপূর্ণ তারিখগুলি জেনে নিন।
বীরভূম নব নালন্দা হাই স্কুলে গ্রুপ C কর্মী নিয়োগ
| প্রতিষ্ঠানের নাম | নব নালন্দা শান্তিনিকেতন হাই স্কুল (CBSE) |
| ঠিকানা | পশ্চিমপল্লী, শান্তিনিকেতন, বীরভূম, পিন: ৭৩১২৩৫ |
| পদের নাম | Librarian, Lab Assistant, Lift Man, Sub-staff |
| নিয়োগের ধরণ | চুক্তিভিত্তিক |
| আবেদন পদ্ধতি | অনলাইন |
| অফিসিয়াল ওয়েবসাইট | navanalandasantiniketan.org.in |
শূন্যপদের বিবরণ
| পদের নাম | শূন্যপদ | শিক্ষাগত যোগ্যতা |
|---|---|---|
| লাইব্রেরিয়ান (Librarian) | ১টি | লাইব্রেরি সায়েন্স অথবা ইনফরমেশন সায়েন্সে স্নাতক ডিগ্রি |
| ল্যাব অ্যাসিস্ট্যান্ট (Lab Assistant) | ২টি | বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাশ; সায়েন্স স্ট্রিমে স্নাতকদের অগ্রাধিকার |
| লিফট ম্যান (Lift Man) | ২টি | যেকোনও স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম অষ্টম শ্রেণি পাশ |
| সাব-স্টাফ (Sub-staff) | ২টি | ন্যূনতম অষ্টম শ্রেণি পাশ |
| মোট | ৭টি | — |
বয়সসীমা
নব নালন্দা শান্তিনিকেতন হাই স্কুলের এই নিয়োগে আবেদন করতে হলে ৪ আগস্ট ২০২৬ অনুযায়ী প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছর হতে হবে। অর্থাৎ নির্ধারিত বয়সসীমার মধ্যে থাকা প্রার্থীরাই এই নিয়োগের জন্য আবেদন করার যোগ্য।
অভিজ্ঞতা
নিয়োগে অভিজ্ঞ প্রার্থীদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। CBSE, ICSE বা WBBSE অনুমোদিত কোনও স্বনামধন্য স্কুলে অথবা কেন্দ্র কিংবা রাজ্য সরকারের অধীনস্থ কোনও সংস্থায় ন্যূনতম ২ বছর কাজের অভিজ্ঞতা থাকলে প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
বেতন
এই নিয়োগের ক্ষেত্রে নির্দিষ্ট বেতন কাঠামো বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা ও পূর্বের কাজের অভিজ্ঞতার ভিত্তিতে আলোচনা সাপেক্ষে বেতন নির্ধারণ করা হবে। তাই আবেদন করার আগে বেতনের বিষয়টি নিয়োগকারী কর্তৃপক্ষের কাছ থেকে নিশ্চিত করে নেওয়া ভালো।
কীভাবে আবেদন করবেন?
- নীচের গুগল ফর্ম লিঙ্কে ক্লিক করুনঃ https://forms.gle/yP5AoggpfkVFTxew7
- আবেদনপত্রে নাম, মোবাইল নম্বর, ইমেল আইডি এবং যাবতীয় শিক্ষাগত যোগ্যতার বিবরণ সঠিকভাবে বসিয়ে নিন।
- Submit বাটনে ক্লিক করে আবেদন পাঠিয়ে দিন।
গুরুত্বপূর্ণ তারিখ
| বিষয় | তারিখ |
|---|---|
| বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ | ৪ আগস্ট ২০২৬ |
| অনলাইনে আবেদনের শেষ তারিখ | ১১ আগস্ট ২০২৬ |
| Download the official Notification | Download Now |
