অ্যাম্বুলেন্স বুক করলেই ফ্রি নয়, এবার থেকে গুনতে হবে ২৫০০ টাকা

সাদিকুল খান, কলকাতাঃ অ্যাম্বুলেন্স (Ambulance) ডাকলেই সব ক্ষেত্রে মিলবে না বিনামূল্যে পরিষেবা। কিছু ক্ষেত্রে অ্যাম্বুলেন্সের জন্য গুনতে হতে পারে ২,৫০০ টাকা। সংস্থার নতুন নিয়ম অনুযায়ী, জরুরি পরিস্থিতিতে রোগীদের হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য বিনামূল্যেই মিলবে অ্যাম্বুলেন্স পরিষেবা। তবে অজরুরি বা নন-ইমার্জেন্সি পরিষেবার ক্ষেত্রে এবার থেকে দিতে হবে ২,৫০০ টাকা। বৃহস্পতিবার এই নতুন নিয়মের কথা ঘোষণা করেছেন Zomato-র প্রতিষ্ঠাতা তথা Eternal-এর ভাইস চেয়ারম্যান দীপিন্দর গোয়েল।

- Advertisement -

সব ক্ষেত্রে বিনামূল্যে মিলবে না অ্যাম্বুলেন্স

দীপিন্দর গোয়েল জানিয়েছেন, গত দু’বছরে Blinkit অ্যাম্বুলেন্স পরিষেবার মাধ্যমে প্রায় ৪২ হাজার রোগীকে সাহায্য করা হয়েছে। এর মধ্যে অন্তত ২০ হাজার ক্ষেত্রেই জরুরি চিকিৎসার প্রয়োজন ছিল। এতদিন জরুরি হোক বা অজরুরি, কোনও ধরনের পরিষেবার জন্যই রোগীদের কাছ থেকে টাকা নেওয়া হত না। কিন্তু সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে, অনেকেই রুটিন স্বাস্থ্য পরীক্ষা, হাসপাতালে যাতায়াত কিংবা চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়ি ফেরার মতো অজরুরি কাজেও এই অ্যাম্বুলেন্স বুক করছেন। ফলে জরুরি রোগীদের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যাতে কোনও সমস্যা না হয়, সেই বিষয়টি মাথায় রেখেই এবার অজরুরি পরিষেবার জন্য ২,৫০০ টাকা চার্জ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Blinkit একেবারে বিবৃতি জারি করে জানিয়েছে, এই ধরনের অজরুরী কাজে অ্যাম্বুলেন্স ব্যবহার হলে জরুরী পরিস্থিতিতে বিপদের থাকা রোগীদের পরিষেবা দিতে সমস্যা হয়। প্রতিটি অ্যাম্বুলেন্সে প্রশিক্ষিত প্যারামেডিক ও জরুরী চিকিৎসার সরঞ্জাম থাকে বলেও জানিয়েছে সংস্থাটি। কাজেই বেশিরভাগ সময় অ্যাম্বুলেন্স যদি অজরুরী কাজে ব্যস্ত থাকে তবে সমস্যায় থাকা জরুরী চিকিৎসা প্রয়োজন এমন রোগীর কাছে পৌঁছানো সম্ভব হয় না। তাই নতুন নিয়মে শুধুমাত্র জরুরী পরিষেবার ক্ষেত্রেই বিনামূল্যে অ্যাম্বুলেন্সের সুবিধা মিলবে।

- Advertisement -

প্রসঙ্গত, নতুন নিয়ম অনুযায়ী হাসপাতাল থেকে বাড়ি ফেরা কিংবা রুটিন চেকআপের জন্য যাওয়ার ক্ষেত্রে Blinkit অ্যাম্বুলেন্স বুক করলে রোগীর পরিবারকে দিতে হবে ২,৫০০ টাকা। তবে এই টাকা সরাসরি সংস্থার লাভ হিসেবে রাখা হবে না। সংগৃহীত অর্থ জমা পড়বে Eternal Foundation-এর কাছে। এই সংস্থাই মূলত Blinkit-এর অ্যাম্বুলেন্স পরিষেবা পরিচালনা করে। সংস্থার তরফে জানানো হয়েছে, এই অর্থ ভবিষ্যতে অ্যাম্বুলেন্স পরিষেবার পরিধি বাড়ানো এবং রোগীদের আরও উন্নত পরিষেবা দেওয়ার কাজে ব্যবহার করা হবে। ফলে অজরুরি পরিষেবার জন্য নেওয়া এই চার্জের মাধ্যমে আগামী দিনে আরও বেশি মানুষের কাছে অ্যাম্বুলেন্স পরিষেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

Sadikul Khan
Sadikul Khanhttps://jknews24.in/
আমি সাদিকুল খান। গত তিন বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। শিক্ষা ও রাজনীতির খবর নিয়ে চর্চা ও লেখালেখি করতে বিশেষ আগ্রহী। তবে এই দুই ক্ষেত্রের পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়েও লেখার অভিজ্ঞতা রয়েছে। পাঠকের কাছে সহজ ও তথ্যভিত্তিকভাবে খবর তুলে ধরাই আমার অন্যতম লক্ষ্য। কাজের বাইরে অবসর সময়ে রহস্য ও রোমাঞ্চধর্মী গল্পের বই পড়তে ভালোবাসি। মেল- hdmoviekey@gmail.com
Breaking News