boAt তাদের জনপ্রিয় প্রিমিয়াম Nirvana অডিও সিরিজে নতুন Nirvana Eutopia 2 ANC ওয়্যারলেস হেডফোন লঞ্চ করেছে। প্রায় ৫,০০০ টাকার বাজেটে যারা প্রিমিয়াম ফিচারসহ একটি ভালো হেডফোন খুঁজছেন, তাদের জন্য এটি আকর্ষণীয় বিকল্প হতে পারে। নতুন এই হেডফোনে রয়েছে 45dB Adaptive Hybrid Active Noise Cancellation (ANC), 3D Spatial Audio, Hi-Res Audio সাপোর্ট এবং একবার চার্জে ৮০ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ। ফলে গান শোনা, সিনেমা দেখা কিংবা গেমিং—সব ক্ষেত্রেই উন্নত অডিও অভিজ্ঞতা পাওয়ার দাবি করেছে সংস্থা। চলুন, নতুন boAt Nirvana Eutopia 2 ANC হেডফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন বিস্তারিত জেনে নেওয়া যাক।
boAt Nirvana Eutopia 2 ANC হেডফোনের দাম ও সেল
ভারতে boAt Nirvana Eutopia 2 ANC-এর দাম রাখা হয়েছে ৪,৯৯৯ টাকা। এই ওয়্যারলেস হেডফোনটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি বিভিন্ন জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম থেকেও কেনা যাবে। ক্রেতাদের পছন্দের কথা মাথায় রেখে এটি Cosmic Black এবং Utopian White—এই দুটি আকর্ষণীয় রঙের বিকল্পে বাজারে আনা হয়েছে।
boAt Nirvana Eutopia 2 ANC হেডফোনের স্পেসিফিকেশন
boAt Nirvana Eutopia 2 ANC হেডফোনে রয়েছে ডুয়েল-ড্রাইভার সেটআপ, যা Hi-Res Audio এবং 3D Spatial Audio সাপোর্ট করবে। এছাড়াও এতে দেওয়া হয়েছে 45dB Adaptive Hybrid Active Noise Cancellation (ANC), যা আশপাশের অপ্রয়োজনীয় শব্দ অনেকটাই কমিয়ে আরও পরিষ্কার ও ইমার্সিভ অডিও অভিজ্ঞতা দিতে সাহায্য করবে। ব্যাটারি ব্যাকআপের দিক থেকেও নতুন এই হেডফোনটি বেশ অনেক শক্তিশালী। কোম্পানির দাবি, একবার সম্পূর্ণ চার্জে প্রায় ৮০ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক টাইম পাওয়া যাবে। পাশাপাশি এতে ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে, যার ফলে মাত্র ১০ মিনিট চার্জ করেই প্রায় ১২ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা সম্ভব।
কানেক্টিভিটির জন্য boAt Nirvana Eutopia 2 ANC-এ রয়েছে Bluetooth 5.4 এবং Google Fast Pair সাপোর্ট। ফলে স্মার্টফোন, ট্যাবলেট বা ল্যাপটপের সঙ্গে খুব দ্রুত এবং সহজেই হেডফোনটি কানেক্ট করতে পারবেন। কলিংয়ের সময় পরিষ্কার ভয়েস নিশ্চিত করতে এতে AI ENx প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এছাড়া boAt Hearables App-এর মাধ্যমে ইউজাররা নিজেদের পছন্দ অনুযায়ী EQ সেটিংস ও বিভিন্ন কন্ট্রোল কাস্টমাইজ করতে পারবেন। দীর্ঘ সময় আরামদায়ক ব্যবহারের জন্য এতে মেমরি ফোম ইয়ার কুশন দেওয়া হয়েছে। পাশাপাশি ফোল্ডেবল ও সুইভেল ডিজাইনের কারণে এটি সহজে বহন করা যায় এবং বক্সের সঙ্গে থাকা হার্ড ক্যারি কেস ট্রাভেলের সময় অতিরিক্ত সুরক্ষা দেবে।
৪,৯৯৯ টাকার এই প্রাইস রেঞ্জে boAt Nirvana Eutopia 2 ANC-এর অন্যতম প্রতিদ্বন্দ্বী হতে পারে Noise Airwave Max 5, যেখানে 50dB ANC সাপোর্ট রয়েছে। তবে boAt-এর নতুন হেডফোনে ৮০ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ, Hi-Res Audio, 3D Spatial Audio, 45dB Adaptive Hybrid ANC এবং AI ENx-এর মতো একাধিক প্রিমিয়াম ফিচার মিলছে। তাই যারা ৫,০০০ টাকার বাজেটে দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ, উন্নত সাউন্ড কোয়ালিটি এবং কার্যকর নয়েজ ক্যান্সেলেশনসহ একটি নতুন ওয়্যারলেস হেডফোন কিনতে চান, তাদের জন্য boAt Nirvana Eutopia 2 ANC একটি ভালো বিকল্প হতে পারে।
