আবহাওয়া খেলাধূলা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য টাকাপয়সা প্রযুক্তি লাইফস্টাইল শেয়ারবাজার বিনোদন  শিল্প অন্যান্য
প্রথম পাতা / / BSF Constable Tradesman Recruitment 2025: ৩,৫০০-এর বেশি শূন্যপদে নিয়োগ

BSF Constable Tradesman Recruitment 2025: ৩,৫০০-এর বেশি শূন্যপদে নিয়োগ

Updated On:
BSF Constable Tradesman Recruitment 2025

BSF Constable Tradesman Recruitment 2025: যারা প্যারা মিলিটারিতে চাকরি করার স্বপ্ন দেখছেন, তাদের জন্য এ এক দারুণ সুযোগ! বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ (BSF) কনস্টেবল ট্রেডসম্যান পদের জন্য একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ২৪ জুলাই ২০২৫-এ। শূন্য পদের সংখ্যা ৩,৫০০-এরও বেশি, ফলে অনেকের চাকরি পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। এই পদে আবেদন করতে হলে কী কী শিক্ষাগত যোগ্যতা দরকার, আবেদনের সময়সীমা, বয়সসীমা ও বেতন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে হলে পুরো প্রতিবেদনটি অবশ্যই পড়ে ফেলুন।

বর্ডার সিকিউরিটি ফোর্সে কনস্টেবল নিয়োগ ২০২৫ (BSF Constable Tradesman Recruitment 2025)

গত ২৪ জুলাই বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে কনস্টেবল ট্রেডসমেন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী পুরো দেশ জুড়ে মোট ৩,৫৮৮ টি শূন্য পদ রয়েছে। এই পদের জন্য আবেদন প্রক্রিয়া গত ২৬ শে জুলাই থেকে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়ায় চলবে প্রায় একমাস

বিষয়বিবরণ
পদের নামBSF Constable (TradesMan)
মোট শূন্যপদ৩,৫৮৮ টি
আবেদন শুরুর তারিখ২৬ শে জুলাই, ২০২৫
আবেদন শেষ তারিখ২৪ শে আগস্ট, ২০২৫
আবেদন ফিজেনারেল/OBC/ইডব্লিউএস: ₹১০০/-SC/ST/মহিলা: কোন টাকা লাগবে না

শূন্যপদ (Total Vacancy) 

বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF) -এর তরফে কনস্টেবল ট্রেডসম্যান পদের জন্য একটি বড়সড় নিয়োগের ঘোষণা করা হয়েছে। মোট ৩,৫৮৮টি শূন্য পদে নিয়োগ হবে। এর মধ্যে পুরুষ প্রার্থীদের জন্য সংরক্ষিত রয়েছে ৩,৪০৬টি পদ, আর মহিলা প্রার্থীদের জন্য রয়েছে ১৮২টি পদ।

BSF কনস্টেবল ট্রেডসম্যান যোগ্যতা

যে সমস্ত ইচ্ছুক চাকরিপ্রার্থীরা BSF কনস্টেবল ট্রেডসম্যান পদ আবেদন করতে চাইছো তোমরা এবার দেখে নাও আবেদনের জন্য কি কি যোগ্যতার প্রয়োজন 

  • আবেদন করার জন্য আবেদনপ্রার্থীকে অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে। 
  • শুধুমাত্র মাধ্যমিক পাস এবং ITI পাস সার্টিফিকেট থাকলেই আবেদন করতে পারবে। অথবা মাধ্যমিক পাস সার্টিফিকেট এর সঙ্গে ভোকেশনাল পাস সার্টিফিকেট থাকতে হবে।

আবেদন প্রার্থীর বয়স সীমা ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। এক্ষেত্রে SC, ST প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় ৫ বছরের ছাড় এবং OBC প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় ৩ বছরের ছাড় রয়েছে।

শারীরিক যোগ্যতা সমূহ 

বিষয়পুরুষমহিলা
উচ্চতা১৬৫ সেমি১৫৫ সেমি
বুকের মাপ৭৫ থেকে ৮০ সেমিপ্রযোজ্য নয়
দৌড়২৪ মিনিটে ৫ কিমি৮ মিনিট ৩০ সেকেন্ডে ১.৬ কিমি

আবেদন প্রক্রিয়া

যারা বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF)-এ কনস্টেবল ট্রেডসম্যান পদে চাকরি করতে আগ্রহী, তাদের জন্য এটি নিঃসন্দেহে এক সুবর্ণ সুযোগ। ২৬ জুলাই ২০২৫ থেকে এই পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে এবং আবেদন সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করা যাবে BSF-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকেই। তাই যাঁরা দেশের জন্য কাজ করতে চান এবং এই গুরুত্বপূর্ণ বাহিনীর অংশ হতে চান, তারা দেরি না করে এখনই প্রস্তুতি নিন। নিচে সহজ ভাষায় ধাপে ধাপে আবেদন করার পদ্ধতি দেওয়া হয়েছে, যাতে আপনি ঘরে বসেই ঝামেলাহীনভাবে আবেদন করতে পারেন।

  • প্রথমে বর্ডের সিকিউরিটি ফোর্সের অফিসিয়াল ওয়েবসাইট rectt.bsf.gov.in-এ যান
  • এরপর নতুন ব্যবহারকারী হলে আগে রেজিস্ট্রেশন করুন
  • রেজিস্ট্রেশন করার পর এবার লগইন করে আবেদন ফর্মটি সঠিকভাবে পূরণ করুন
  •  আবেদন করার সময় অবশ্যই প্রয়োজনীয় নথি যেমন ছবি, স্বাক্ষর ও সার্টিফিকেট স্ক্যান করে আপলোড করুন।
  • এরপর আবেদন ফি অনলাইনে জমা দিন।
  • এরপর ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করে আবেদন পত্রটি জমা করুন এবং আবেদনপত্রের একটি প্রিন্ট কপি সংগ্রহ করে রাখুন।

নির্বাচন প্রক্রিয়া

প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়াটি বেশ কয়েকটি ধাপে বিভক্ত, তাই ভালোভাবে প্রস্তুতি নেওয়া খুবই জরুরি। শুরুতে নেওয়া হবে শারীরিক মান ও সক্ষমতা পরীক্ষা (PET & PST), যেখানে প্রার্থীদের উচ্চতা, ওজন, বুকের মাপ, দৌড়সহ অন্যান্য শারীরিক যোগ্যতা খতিয়ে দেখা হবে। যারা এই ধাপটি সফলভাবে পার করবেন, তাদের ডাকা হবে লিখিত পরীক্ষায়। সেখানে সাধারণ জ্ঞান, গণিত, রিজনিংসহ প্রাসঙ্গিক বিষয়ে প্রশ্ন থাকবে। এরপর হবে নথি যাচাইয়ের পালা, যেখানে শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য জরুরি ডকুমেন্ট খুঁটিয়ে দেখা হবে। সবশেষে, প্রার্থীদের স্বাস্থ্যগত দিক থেকে পরীক্ষা করা হবে একটি মেডিকেল টেস্টের মাধ্যমে, যাতে নিশ্চিত হওয়া যায় যে তারা শারীরিক ও মানসিকভাবে চাকরির জন্য উপযুক্ত কি না। প্রতিটি ধাপ পেরিয়ে যারা সফল হবেন, তাদের নামই থাকবে চূড়ান্ত মেধা তালিকায়।

বেতন

বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান পদে নিযুক্ত প্রার্থীদের ২০২৫ সালে কেন্দ্র সরকারের সপ্তম বেতন কমিশন অনুযায়ী আকর্ষণীয় বেতন প্রদান করা হবে। এই পদে বেতন স্কেল নির্ধারিত হয়েছে প্রতি মাসে ₹২১,৭০০ থেকে ₹৬৯,১০০/- পর্যন্ত, যা পে লেভেল-৩ এর অন্তর্গত

মূল বেতনের পাশাপাশি প্রার্থীরা বিভিন্ন ধরনের সরকারি ভাতা পাবেন, যার মধ্যে রয়েছে গৃহভাড়া ভাতা (HRA), মহার্ঘ ভাতা (DA), যাতায়াত ভাতা (TA) এবং অন্যান্য প্রযোজ্য ভাতা। এসব মিলিয়ে মোট মাসিক বেতন আরও বেশি হতে পারে।

তথ্যলিংক
বিস্তারিত নোটিফিকেশন ডাউনলোড করুনDownload PDF
অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করুনhttps://rectt.bsf.gov.in/