বাংলাদেশের দুই পুলিশকর্মীকে আটক করল BSF, কী কারণে এই পদক্ষেপ?

সাদিকুল খান, কলকাতাঃ বাংলাদেশের সংবাদমাধ্যম দৈনিক ইত্তেফাকের প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের (BSF) হাতে বাংলাদেশের দুই পুলিশকর্মী আটক হয়েছেন বলে দাবি করা হচ্ছে। ওই প্রতিবেদন অনুসারে, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্ত এলাকায় মাদক উদ্ধারের অভিযানে গিয়েছিলেন বাংলাদেশের ওই দুই পুলিশকর্মী। অভিযোগ, বৃহস্পতিবার রাত প্রায় ১০টা নাগাদ বাংলাদেশের শশীদল ইউনিয়ন সংলগ্ন সীমান্ত এলাকা থেকে তাঁদের আটক করে বিএসএফ।

- Advertisement -

কেন বাংলাদেশের দুই পুলিশ কর্মীকে আটক করল BSF?

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানিয়েছেন, বিএসএফের হাতে আটক হওয়া বাংলাদেশের দুই পুলিশকর্মীর নাম ইমরান হোসেন ও রোহিত দেওয়ান। তাঁদের মধ্যে একজন সহকারী উপপরিদর্শক (ASI) এবং অন্যজন পুলিশ কনস্টেবল পদে কর্মরত ছিলেন। বাংলাদেশের কয়েকজন পুলিশ আধিকারিকের বক্তব্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতে মাদক উদ্ধারের উদ্দেশ্যে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় অভিযান চালিয়েছিলেন ওই দুই পুলিশকর্মীসহ বাংলাদেশের পুলিশের কয়েকজন সদস্য।

জানা গিয়েছে, মাদক কারবারিদের ধাওয়া করতে গিয়ে বাংলাদেশের পুলিশ কনস্টেবল রোহিত দেওয়ান ভারত-বাংলাদেশ সীমান্তের ২০৫৯ নম্বর পিলার সংলগ্ন নো ম্যানস ল্যান্ডে প্রবেশ করেন। সেখানে তিনি অভিযুক্তদের আটক করলেও সীমান্ত অতিক্রম করে চলে আসার কারণে তাঁকে আটক করে বিএসএফ বলে দাবি করা হচ্ছে। অন্যদিকে, রোহিতকে উদ্ধার করতে সেখানে ছুটে গেলে বাংলাদেশের আরেক পুলিশকর্মী ইমরান হোসেনকেও আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।

- Advertisement -

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাংলাদেশ পুলিশের ওই দুই সদস্যকে আটক করে নিজেদের ক্যাম্পে নিয়ে এসেছেন বর্ডার সিকিউরিটি ফোর্সের সদস্যরা। যদিও পরবর্তীতে বাংলাদেশের সাথে পতাকা বৈঠকের মাধ্যমে ওই দুই পুলিশ কর্মীকে ফিরিয়ে দিতে পারে BSF। তার আগে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা চলছে জোরকদমে।

Sadikul Khan
Sadikul Khanhttps://jknews24.in/
আমি সাদিকুল খান। গত তিন বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। শিক্ষা ও রাজনীতির খবর নিয়ে চর্চা ও লেখালেখি করতে বিশেষ আগ্রহী। তবে এই দুই ক্ষেত্রের পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়েও লেখার অভিজ্ঞতা রয়েছে। পাঠকের কাছে সহজ ও তথ্যভিত্তিকভাবে খবর তুলে ধরাই আমার অন্যতম লক্ষ্য। কাজের বাইরে অবসর সময়ে রহস্য ও রোমাঞ্চধর্মী গল্পের বই পড়তে ভালোবাসি। মেল- hdmoviekey@gmail.com
Breaking News