Homeটেকনলজি ও গ্যাজেটসটেকবাজারে ঝড় BSNL-এর! মাত্র ৫১ টাকায় আনলিমিটেড কলিং ও ডেটা, টক্কর Jio-Airtel-কে

বাজারে ঝড় BSNL-এর! মাত্র ৫১ টাকায় আনলিমিটেড কলিং ও ডেটা, টক্কর Jio-Airtel-কে

-

সময় যত গড়াচ্ছে, ভারতের বেসরকারি টেলিকম সংস্থাগুলো যেমন Jio ও Airtel তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়াচ্ছে। আর সেই পরিস্থিতিতে অনেকেই সাশ্রয়ী বিকল্প খুঁজছেন। ঠিক সেই সময়েই বাজারে বড় চমক নিয়ে এসেছে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL-এর নতুন ₹51 “ফ্রিডম অফার”, যেখানে নতুন গ্রাহকদের জন্য মাত্র ৫১ টাকায় ২৮ দিনের ভ্যালিডিটিতে প্রতিদিন ২GB ডেটা, আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০ SMS-এর সুবিধার পাশাপাশি ফ্রি সিম কার্ডও দেওয়া হচ্ছে (BSNL 51 Rupees Plan)।

Jio, Airtel-কে ধাক্কা দিতে বিরাট সিদ্ধান্ত BSNL-র! (BSNL 51 Rupees Plan)

মোবাইল রিচার্জের জগতে একেবারে নতুন আলোড়ন সৃষ্টি করেছে ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL), কারণ এই সরকারি টেলিকম সংস্থাটি নতুন গ্রাহকদের আকর্ষণ করতে “ফ্রিডম অফার” নামে একটি বিশেষ স্কিম চালু করেছে, যেখানে মাত্র ৫১ টাকায় কলিং, ডেটা সুবিধার পাশাপাশি একেবারে ফ্রি সিমকার্ডও দেওয়া হচ্ছে।

মনে রাখতে হবে, ভারত সঞ্চার নিগম লিমিটেডের এই বিশেষ অফার শুধুমাত্র নতুন গ্রাহকদের জন্যই। অর্থাৎ নতুন নতুন গ্রাহকদের নিজেদের নেটওয়ার্কে যুক্ত করাই এই সংস্থার মূল লক্ষ্য। কাজেই পুরনো গ্রাহকরা যদি ভেবে থাকেন মাত্র 51 টাকা খরচ করে কলিং থেকে ডেটার সুবিধা নেবেন, তেমনটা কিন্তু হবে না।

51 টাকার প্ল্যানে একগুচ্ছ সুবিধা পাবেন গ্রাহক

প্রসঙ্গত, ভারত সঞ্চার নিগম লিমিটেড জানিয়ে দিয়েছে গত 22 মে থেকে শুরু হওয়া এই বিশেষ অফার চলবে আগামী 30 জুন পর্যন্ত। অর্থাৎ এই নির্দিষ্ট সময়ের মধ্যে রিচার্জ করলেই মাত্র 51 টাকায় মিলবে আনলিমিটেড কলিং, ডেটা সহ SMS এর সুবিধা। এই প্ল্যান রিচার্জ করাতে হলে BSNL কাস্টমার সার্ভিস সেন্টার বার নিকটবর্তী রিটেল স্টোরে ভিজিট করুন।

- Advertisement -
- Advertisement -

Breaking News

- Advertisement -

Related Stories

- Advertisement -