BSNL (ভারত সঞ্চার নিগম লিমিটেড) হলো দেশের অন্যতম জনপ্রিয় সরকারি টেলিকম সংস্থা, যারা কম খরচে গ্রাহকদের জন্য একাধিক সুবিধাজনক প্রিপেইড রিচার্জ প্ল্যান অফার করে। বিশেষ করে বর্তমানে যখন বেসরকারি টেলিকম সংস্থাগুলির রিচার্জের দাম ক্রমশ বাড়ছে, তখন অনেকেই সস্তা এবং দীর্ঘমেয়াদি বিকল্প খুঁজছেন। সেই জায়গাতেই বিএসএনএলের প্ল্যানগুলো সাধারণ মানুষের কাছে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে। কম দামে কলিং, ডেটা এবং দীর্ঘ ভ্যালিডিটির সুবিধা থাকায় যারা কম খরচে মোবাইল পরিষেবা ব্যবহার করতে চান, তাদের জন্য বিএসএনএল এখন একটি ভালো বিকল্প হতে পারে।
BSNL গ্রাহকদের জন্য এমন একাধিক রিচার্জ প্ল্যান নিয়ে আসে, যেগুলো কম দামে ভালো সুবিধা দেওয়ার কারণে বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষ করে যারা দামি প্রাইভেট টেলিকম প্ল্যানের কারণে অতিষ্ঠ, তাদের অনেকেই এখন বিএসএনএলে সুইচ করার কথা ভাবছেন। সম্প্রতি সংস্থাটি তাদের অফিসিয়াল X হ্যান্ডেলের মাধ্যমে একটি সাশ্রয়ী প্রিপেইড প্ল্যানের কথা জানিয়েছে, যা কম খরচে দীর্ঘ ভ্যালিডিটি ও প্রয়োজনীয় সুবিধা অফার করছে। তাই আপনি যদি নতুন করে বিএসএনএল সিম ব্যবহার করার পরিকল্পনা করে থাকেন, তাহলে এই প্ল্যানটি আপনার জন্য বেশ লাভজনক হতে পারে।
BSNL প্রিপেইড রিচার্জ প্ল্যানের দাম কত
BSNL নিয়মিতভাবেই গ্রাহকদের জন্য কম খরচের নানা রিচার্জ প্ল্যান নিয়ে আসে। তবে আজ যে প্ল্যানটির কথা বলা হচ্ছে, সেটির দাম ৫৯৯ টাকা। এই সাশ্রয়ী প্রিপেইড প্ল্যানে গ্রাহকরা পাচ্ছেন মোট ৭০ দিনের ভ্যালিডিটি।
বিএসএনএল এর 599 টাকার প্ল্যানে সুবিধা কী কী
সুবিধার কথা বলতে গেলে, BSNL-এর এই ৫৯৯ টাকার প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ৩ জিবি করে ডেটা ব্যবহারের সুযোগ পান। অর্থাৎ, পুরো ৭০ দিনের ভ্যালিডিটি মিলিয়ে মোট ২১০ জিবি ডেটা ব্যবহার করা যাবে। শুধু ডেটাই নয়, এই প্ল্যানে রয়েছে সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা। পাশাপাশি, টানা ৭০ দিন প্রতিদিন ১০০টি করে ফ্রি SMS পাঠানোর সুবিধাও দেওয়া হচ্ছে। বর্তমানে এই দামে এত বেশি ডেটা ও দীর্ঘ ভ্যালিডিটি খুব কম কোম্পানিই অফার করছে। অন্যদিকে, Jio-র ৫৭৯ টাকার প্ল্যানে ৫৬ দিনের ভ্যালিডিটি পাওয়া যায়, যেখানে প্রতিদিন ১.৫ জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০টি SMS সুবিধা দেওয়া হয়। সেই তুলনায় বিএসএনএলের এই প্ল্যানটি বেশি ভ্যালিডিটি ও বেশি ডেটার কারণে অনেক গ্রাহকের কাছেই বেশি লাভজনক বলে মনে হতে পারে।
