৪০ টাকার কমে BSNL-এর সস্তা রিচার্জ, মিলবে ২০GB হাই-স্পিড ডেটা

-

Sanju Das , কলকাতাঃ সস্তা রিচার্জ প্ল্যানের জন্য BSNL-এর জনপ্রিয়তা এখনও বেশ ভালো। এবারও গ্রাহকদের জন্য আকর্ষণীয় একটি রিচার্জ অফার এনেছে ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL)। সরকারি এই টেলিকম সংস্থা ৪০ টাকার কম দামের একটি প্ল্যান দিচ্ছে, যেখানে কম খরচে পাওয়া যাবে পর্যাপ্ত ইন্টারনেট ডেটা। শুধু সস্তা রিচার্জই নয়, পরিষেবা আরও ভালো করতে নিজেদের পরিকাঠামোও দ্রুত উন্নত করছে BSNL। সংস্থার পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরে দেশে আরও ১ লক্ষ নতুন ৪G/৫G টাওয়ার বসানো হবে।

ডেটা অনলি প্ল্যান আনল BSNL

BSNL তাদের অফিসিয়াল X হ্যান্ডেলের মাধ্যমে এই নতুন রিচার্জ প্ল্যানের ঘোষণা করেছে। মাত্র ৩৯ টাকার এই প্রিপেইড প্ল্যানে গ্রাহকরা ২০GB হাই-স্পিড ডেটা পাবেন। তবে প্ল্যানটির ভ্যালিডিটি মাত্র একদিন। 20 জিবি হাই-স্পিড ডেটা লিমিট শেষ হওয়ার পর স্পিড কমে 40kbps হয় যাবে।

- Advertisement -

ভারত সঞ্চার নিগম লিমিটেড এর ফ্রিডম অফার

সম্প্রতি নতুন গ্রাহকদের জন্য মাত্র ১ টাকার ‘ফ্রিডম অফার’ ঘোষণা করেছে সরকারি টেলিকম সংস্থা BSNL। এই অফারে ফ্রি সিম কার্ডের পাশাপাশি ২৪ দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। এই ২৪ দিন গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কলিং এবং বিনামূল্যে ন্যাশনাল রোমিংয়ের সুবিধা পাবেন। এর সঙ্গে প্রতিদিন ১GB করে মোট ২৪GB ডেটাও দেওয়া হবে।

Sanju Das
Sanju Dashttps://jknews24.in/
আমি Sanju Das, একজন টেক লেখক। গত দুই বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। বারাসাত কলেজ থেকে কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছি। স্মার্টফোন, গ্যাজেট এবং নতুন প্রযুক্তি নিয়ে নিয়মিত লেখালেখি করি। প্রযুক্তির দুনিয়ায় নতুন কী আসছে এবং কোন ফিচার সত্যিই ব্যবহারকারীদের কাজে লাগবে, তা সহজ ও মানবিক ভাষায় পাঠকের সামনে তুলে ধরাই আমার মূল লক্ষ্য। মেল - jknews24bangla@gmail.com
Breaking News