পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ টেলিকম সংস্থা Bharat Sanchar Nigam Limited (BSNL) সম্প্রতি জুনিয়র টেলিকম অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশজুড়ে BSNL-এর ২১টি সার্কেলে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। যার মধ্যে কলকাতা সার্কেলেও রয়েছে একাধিক শূন্যপদ। নির্বাচিত প্রার্থীদের প্রথমে দু’বছর প্রবেশনে রাখা হবে। এরপর স্থায়ী পদে নিয়োগ করা হবে। স্থায়ী হওয়ার পর আকর্ষণীয় মাসিক বেতন ছাড়াও বিভিন্ন সরকারি ভাতা ও সুযোগ-সুবিধা মিলবে। ইতিমধ্যেই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তাই আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদন করে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
BSNL এ জুনিয়র টেলিকম অফিসার নিয়োগ
| সংস্থার নাম | ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL )। |
| পদের নাম | জুনিয়র টেলিকম অফিসার (JTO)। |
| শূন্যপদ | কলকাতা সহ ভারতের ২১ টি সার্কেলে আলাদা আলাদা শূন্যপদ রয়েছে। |
| নিয়োগের ধরন | স্থায়ী। |
| প্রবেশন পিরিয়ড | ২ বছর। |
| শিক্ষাগত যোগ্যতা | সংশ্লিষ্ট বিভাগে স্নাতক পাস। |
| আবেদন পদ্ধতি | অনলাইন। |
| অফিসিয়াল ওয়েবসাইট | www.externalexam.bsnl.co.in |
শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিক্স, রেডিও, কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইনফরমেশন টেকনোলজি অথবা ইনস্ট্রুমেন্টেশন বিষয়ে B.E./B.Tech বা সমমানের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাশ করতে হবে। এছাড়াও এম.এসসি (ইলেকট্রনিক্স) কিংবা এম.এসসি (কম্পিউটার সায়েন্স) ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট বিষয়ে M.Tech ডিগ্রি থাকা প্রার্থীরাও এই নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার যোগ্য বলে জানিয়েছে Bharat Sanchar Nigam Limited।
বয়সসীমা
আবেদনের শেষ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স নূন্যতম ২০ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় রয়েছে:
- OBC (NCL): ৩ বছরের ছাড়।
- SC/ST: ৫ বছরের ছাড়।
- PwBD (Unreserved/EWS): ১০ বছরের ছাড়।
- BSNL কর্মচারী (UR/EWS): ৫ বছরের ছাড়।
কীভাবে আবেদন করবেন?
আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের সম্পূর্ণ অনলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন করতে হবে। নিচে আবেদনের ধাপগুলো দেওয়া হলো:
- প্রথমে BSNL-এর অফিশিয়াল এক্সাম পোর্টাল www.externalexam.bsnl.co.in-এ যান।
- প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন।
- এরপর drop-down মেনু থেকে আপনার পছন্দের ২১টি সার্কেলের মধ্যে আপনার চয়েস সিলেক্ট করুন।
- প্রয়োজনীয় নথিপত্র যেমন, পাসপোর্ট সাইজ ছবি, স্বাক্ষর, মাধ্যমিক অ্যাডমিট, এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট, ফটো আইডেন্টিটি প্রুফ, কাস্ট সার্টিফিকেট স্ক্যান করে আপলোড করুন।
- আবেদন ফি অনলাইনে জমা দিয়ে ফর্মটি সাবমিট করুন।
গুরুত্বপূর্ণ তারিখ
| অনলাইন রেজিস্ট্রেশন শুরু: | ৪ জুন, ২০২৬ (সকাল ১০:০০ টা থেকে)। |
| অনলাইন রেজিস্ট্রেশনের শেষ তারিখ: | ৩ জুলাই, ২০২৬ (সকাল ১০:০০ টা পর্যন্ত)। |
| পরীক্ষার তারিখ (CBT): | আগস্ট, ২০২৬ (সম্ভাব্য)। |
| Official Notification | Download |
