জুলাই মাস শুরু হওয়ার আগেই পেট্রোল ও ডিজেল নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার (Petrol Diesel News)। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের পরিবর্তনের প্রেক্ষিতে সরকার পেট্রোল, ডিজেল এবং এভিয়েশন টারবাইন ফুয়েল (ATF)-এর রপ্তানি শুল্কে সংশোধন এনেছে। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, পেট্রোলের ওপর শুল্ক বাড়ানো হয়েছে, তবে ডিজেল ও ATF-এর ওপর শুল্ক কমানো হয়েছে। সরকারের জানানো মতে, এই নতুন শুল্কহার ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হবে এবং আগামী ১৫ দিন পর্যন্ত বলবৎ থাকবে।
পেট্রোল ডিজেল নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের (Petrol Diesel News)
কেন্দ্র সরকারের জারি করা নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ জুলাই থেকে পেট্রোলের রপ্তানি শুল্ক প্রতি লিটারে ১.৫০ টাকা থেকে বাড়িয়ে ৪ টাকা করা হয়েছে। অন্যদিকে, ডিজেলের রপ্তানি শুল্ক প্রতি লিটারে ১৪ টাকা থেকে কমিয়ে ৮.৫০ টাকা এবং এভিয়েশন টারবাইন ফুয়েল (ATF)-এর রপ্তানি শুল্ক ১২.৫০ টাকা থেকে কমিয়ে ৭.৫০ টাকা করা হয়েছে। পাশাপাশি সরকার জানিয়েছে, নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মরিশাস ও মালদ্বীপে সরকারি তেল সংস্থাগুলির পেট্রোল, ডিজেল এবং ATF রপ্তানির ক্ষেত্রে আর কোনও রপ্তানি শুল্ক লাগবে না। তবে এই পরিবর্তনের প্রভাব শুধুমাত্র রপ্তানির ক্ষেত্রেই প্রযোজ্য। দেশের অভ্যন্তরীণ বাজারে বিক্রি হওয়া পেট্রোল ও ডিজেলের ওপর বর্তমান আবগারি শুল্কে কোনও পরিবর্তন আনা হয়নি।
প্রভাব পড়বে সাধারণ মানুষের ওপর?
এই সিদ্ধান্তের পর অনেকের মনেই প্রশ্ন উঠেছে, এর প্রভাব কি সাধারণ মানুষের ওপর পড়বে? সরকারি কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, এই শুল্ক সংশোধন মূলত রপ্তানির সঙ্গে সম্পর্কিত এবং বিভিন্ন দেশের সঙ্গে থাকা জ্বালানি সরবরাহ সংক্রান্ত দ্বিপাক্ষিক চুক্তির বিষয়টি মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্র সরকার স্পষ্ট জানিয়েছে, রপ্তানি শুল্কে এই পরিবর্তনের ফলে দেশের অভ্যন্তরীণ বাজারে বিক্রি হওয়া পেট্রোল ও ডিজেলের দামে সরাসরি কোনও প্রভাব পড়বে না। কারণ দেশের মধ্যে ব্যবহৃত জ্বালানির ওপর বর্তমান কেন্দ্রীয় আবগারি শুল্কে কোনও পরিবর্তন করা হয়নি। ফলে আপাতত সাধারণ গ্রাহকদের অতিরিক্ত আর্থিক বোঝা বহন করতে হবে না।
