চন্দ্রনাথ রথ খুনে ২ কোটি টাকার সুপারি? কী দাবি করলেন শুভেন্দু অধিকারী

সাদিকুল খান, কলকাতাঃ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের মাত্র দু’দিন পর উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে গুলি করে খুন করা হয় তৎকালীন বিরোধী দলনেতা তথা বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। প্রথমে সিআইডি এই ঘটনার তদন্ত করলেও পরে আদালতের নির্দেশে মামলাটির তদন্তভার নেয় সিবিআই। চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ড নিয়ে এবার ‘ভাইপো গ্যাং’-এর প্রসঙ্গ তোলেন শুভেন্দু অধিকারী। যদিও তিনি কারও নাম সরাসরি উল্লেখ করেননি। তাঁর বক্তব্যে হত্যাকাণ্ডের নেপথ্যে একটি নির্দিষ্ট গোষ্ঠীর জড়িত থাকার অভিযোগ উঠে আসে।

- Advertisement -

মঙ্গলবার নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন চন্দ্রনাথ রথের মা হাসিরানী রথ। মনোনয়ন জমা দেওয়ার পর নন্দীগ্রামে আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি কারও নাম সরাসরি উল্লেখ না করলেও, ওই হত্যাকাণ্ডের নেপথ্যে একটি নির্দিষ্ট গোষ্ঠীর জড়িত থাকার অভিযোগ করেন।

চন্দ্রনাথ রথ খুনে ২ কোটি টাকার সুপারি

জনসভায় চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ড নিয়ে শুভেন্দু অধিকারী তাঁর কাছে থাকা তথ্যের কথা উল্লেখ করে দাবি করেন, এই খুনের নেপথ্যে ‘ভাইপো গ্যাং’-এর ভূমিকা রয়েছে। তাঁর আরও দাবি, হত্যাকাণ্ডটি ঘটানোর জন্য শার্প শুটারদের ২ কোটি টাকার সুপারি দেওয়া হয়েছিল।

- Advertisement -

তবে মামলাটি বর্তমানে বিচারাধীন থাকায় কৌশলগত কারণেই সমস্ত তথ্য এখনই প্রকাশ্যে আনছেন না বলে জানিয়েছেন তিনি। প্রার্থী হাসিরানী রথকে পাশে নিয়ে রাজ্য রাজনীতির এই হাই-প্রোফাইল খুনের মামলায় শুভেন্দুর এই তোপ নির্বাচনীয় আবহকে আরও উত্তপ্ত করে তুলল।

Sadikul Khan
Sadikul Khanhttps://jknews24.in/
আমি সাদিকুল খান। গত তিন বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। শিক্ষা ও রাজনীতির খবর নিয়ে চর্চা ও লেখালেখি করতে বিশেষ আগ্রহী। তবে এই দুই ক্ষেত্রের পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়েও লেখার অভিজ্ঞতা রয়েছে। পাঠকের কাছে সহজ ও তথ্যভিত্তিকভাবে খবর তুলে ধরাই আমার অন্যতম লক্ষ্য। কাজের বাইরে অবসর সময়ে রহস্য ও রোমাঞ্চধর্মী গল্পের বই পড়তে ভালোবাসি। মেল- hdmoviekey@gmail.com
Breaking News