বদলে গেল ঐক্যশ্রী স্কলারশিপ, শুধু নাম বদল নাকি সুবিধাতেও পরিবর্তন?

-

রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের তরফে শিক্ষার্থীদের জন্য একাধিক স্কলারশিপ প্রকল্প চালু রয়েছে। সেই তালিকায় পশ্চিমবঙ্গে চালু হওয়া ঐক্যশ্রী স্কলারশিপও দীর্ঘদিন ধরে পরিচিত ছিল, যেখানে প্রি-ম্যাট্রিক ও পোস্ট-ম্যাট্রিক স্তরে আর্থিক সহায়তা দেওয়া হতো। তবে সরকার পরিবর্তনের পর এই স্কলারশিপের নাম পরিবর্তন করে এনএসপি-ডব্লিউবি স্কলারশিপ রাখা হয়েছে। নাম বদলের পরেও শিক্ষার্থীদের মধ্যে প্রশ্ন উঠেছে—শুধু নামই বদলেছে, নাকি সুবিধা ও আবেদন প্রক্রিয়াতেও এসেছে পরিবর্তন? বিস্তারিত জানুন এই প্রতিবেদনে।

বদলে গেল ঐক্যশ্রী স্কলারশিপের নাম

এখন ঐক্যশ্রী স্কলারশিপের নাম পরিবর্তন করে এনএসপি-ডব্লিউবি স্কলারশিপ রাখা হয়েছে এবং এটি ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের আওতায় পরিচালিত হবে। তবে ছাত্র-ছাত্রীদের জন্য স্বস্তির বিষয়, স্কুলস্তরের প্রি-ম্যাট্রিক ও পোস্ট-ম্যাট্রিক সুবিধার কাঠামোয় কোনও বড় পরিবর্তন আনা হয়নি। অর্থাৎ আগের মতোই যোগ্যতা, আবেদন ও আর্থিক সহায়তার মূল কাঠামো বজায় থাকবে। তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছু নতুন নিয়ম, যাচাই প্রক্রিয়া বা আবেদন কাঠামোয় পরিবর্তন আনা হয়েছে ।

- Advertisement -

প্রি-ম্যাট্রিক লেভেলের ক্ষেত্রে কী সুবিধা?

বিদ্যালয় স্তরের যে সমস্ত ছাত্র-ছাত্রীরা পড়াশোনা করে, তাদের জন্য প্রি-ম্যাট্রিক স্কলারশিপ চালু রাখা হয়েছে। এই অংশে বড় কোনও পরিবর্তন আনা হয়নি বলে জানানো হয়েছে। শুধুমাত্র স্কলারশিপের নাম পরিবর্তন হলেও সংখ্যালঘু সম্প্রদায়ের যোগ্য ছাত্র-ছাত্রীরা আগের নিয়মেই এই সুবিধা পেতে পারবে। নবম ও দশম শ্রেণিতে পড়ুয়াদের জন্য বছরে সর্বোচ্চ ১০,৭০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে, যার মধ্যে ভর্তি ফি ও টিউশন ফি অন্তর্ভুক্ত থাকবে। তবে এই সুবিধা পেতে হলে আবেদনকারীর পূর্ববর্তী পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকতে হবে এবং পরিবারের বার্ষিক আয় ১ লক্ষ টাকার মধ্যে হতে হবে।

পোস্ট ম্যাট্রিক স্কলারশিপে কী সুবিধা?

পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ মূলত একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়া থেকে শুরু করে কলেজ, বিশ্ববিদ্যালয় এবং পিএইচডি স্তর পর্যন্ত অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের জন্য প্রযোজ্য। এছাড়াও টেকনিক্যাল ও ভোকেশনাল কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীরাও এই স্কলারশিপের সুবিধা পেতে পারে। এই প্রকল্পের আওতায় বছরে সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়, যার মধ্যে ভর্তি ফি, টিউশন ফি এবং অন্যান্য শিক্ষাসংক্রান্ত খরচ অন্তর্ভুক্ত থাকতে পারে। তবে এই সুবিধা পেতে আবেদনকারীকে আগের পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেতে হবে এবং পরিবারের বার্ষিক আয় ২ লক্ষ টাকার মধ্যে থাকতে হবে।

- Advertisement -

কীভাবে আবেদন করবেন আর কী কী ডকুমেন্ট লাগে?

এই স্কলারশিপে সরাসরি অনলাইনের মাধ্যমেই আবেদন করা যায়। এছাড়া অফলাইনও আবেদনের সুবিধা রয়েছে। তবে অনলাইনে আবেদন করার জন্য যে ডকুমেন্টগুলি দরকার পড়ে সেগুলি হল—

  • নিজের বৈধ মোবাইল নম্বর এবং ইমেইল আইডি।
  • পরিচয়ের প্রমাণপত্র হিসেবে আধার কার্ড এবং ভোটার কার্ড।
  • ব্যাঙ্কের পাসবইয়ের জেরক্স কপি।
  • আগের পরীক্ষার মার্কশীট।
  • পরিবারের বার্ষিক আয়ের সার্টিফিকেট।
  • পরবর্তী ক্লাসে ভর্তির রিসিপ্ট কপি।
🔔 সর্বশেষ খবর সবার আগে পেতে যুক্ত হন

ব্রেকিং নিউজ, চাকরির খবর, টেক আপডেট ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের WhatsAppTelegram চ্যানেলে এখনই যুক্ত হন।

Breaking News