বাইরে নয়, বাড়িতেই বানান লোভনীয় চিকেন বিরিয়ানি, রইল সহজ রেসিপি

কুসুম দাস, কলকাতাঃ দুর্গাপুজোর মরশুমে মোমো, চাউমিন, মোগলাই এগরোলের পাশাপাশি বিরিয়ানি খেতেও মন চায়। তবে সব সময় বাইরের খাবার খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। তাই বাড়িতেই যদি বিরিয়ানি খাওয়ার ইচ্ছে হয়, তাহলে সহজেই বানিয়ে নিতে পারেন সুস্বাদু চিকেন বিরিয়ানি (Chicken Biryani)। অল্প কিছু উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করে ফেলুন রেস্তরাঁর স্বাদের বিরিয়ানি। রইল সহজ রেসিপি।

- Advertisement -

চিকেন বিরিয়ানি বানাতে কী কী উপকরণ লাগবে?

চিকেন বিরিয়ানি তৈরি করতে লাগবে বাসমতি চাল, চিকেন, আলু, পেঁয়াজ, ঘি, সাদা তেল, এলাচ, লবঙ্গ, জয়ত্রী, গোটা ধনে, কালো এলাচ, জায়ফল, দারচিনি, শামরিচ ও শাজিরে। এছাড়াও স্বাদ বাড়াতে নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, টক দই, দুধ, খোয়া ক্ষীর, এলাচ গুঁড়ো, গোলাপ জল, কেওড়া জল, কেশর ও মিঠে আতর।

বাড়িতে সহজে চিকেন বিরিয়ানি তৈরির পদ্ধতি

1. প্রথমে বাসমতি চাল ভালো করে ধুয়ে অন্তত ৩০ মিনিট জলে ভিজিয়ে রাখুন। এরপর একটি শুকনো কড়াইয়ে এলাচ, লবঙ্গ, জয়ত্রী, গোটা ধনে, কালো এলাচ, জায়ফল, দারচিনি, শামরিচ ও শাজিরে হালকা ভেজে ব্লেন্ডারে গুঁড়ো করে নিন।

- Advertisement -

2. কড়াইয়ে সাদা তেল ও ঘি গরম করে কুচি করা পেঁয়াজ ৭-৮ মিনিট ভেজে হালকা বাদামি করে নিন। এরপর নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে মশলা কষানোর জন্য জল দিন। এর মধ্যে আলু দিয়ে রান্না করুন।

- Advertisement -

3. আলু সেদ্ধ হওয়ার সময় কয়েক ফোঁটা মিঠে আতর দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে রাখুন। ৭-৮ মিনিট পর আদা ও রসুন বাটা দিয়ে আবার ঢেকে মশলা কষিয়ে নিন।

4. আলু সেদ্ধ হয়ে এলে অন্য পাত্রে তুলে রাখুন। একই গ্রেভিতে চিকেনের টুকরোগুলো দিয়ে ১০-১৫ মিনিট রান্না করুন। চিকেন সেদ্ধ হয়ে এলে আলু ফিরিয়ে দিয়ে ওপর থেকে সামান্য টক দই ছড়িয়ে দিন।

5. টক দইয়ের ওপর ভেজে গুঁড়ো করে রাখা মশলা ছড়িয়ে দিন। অন্যদিকে একটি হাঁড়িতে জল ফুটিয়ে তেজপাতা, দারচিনি, গোলমরিচ, নুন ও লবঙ্গ দিন। জল ফুটে উঠলে ভিজিয়ে রাখা বাসমতি চাল দিয়ে ৭০-৮০ শতাংশ সেদ্ধ করে নিন। এরপর একটি পাত্রে দুধের সঙ্গে খোয়া ক্ষীর ও এলাচ গুঁড়ো ভালো করে মিশিয়ে রাখুন।

6. এবার চিকেন ও আলুর গ্রেভির ওপর সেদ্ধ চালের একটি স্তর দিন। তার ওপর দুধ-খোয়া ক্ষীরের মিশ্রণ, গোলাপ জল, কেওড়া জল ও কেশর ভেজানো জল ছড়িয়ে দিন। এভাবে ভালো করে লেয়ার তৈরি করে ওপর থেকে সামান্য ঘি দিন। হাঁড়ির মুখ ফয়েল পেপার দিয়ে ঢেকে অল্প আঁচে দমে বসিয়ে দিন। চাল পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে তৈরি হয়ে যাবে সুস্বাদু চিকেন বিরিয়ানি।

Kusum Das
Kusum Dashttps://jknews24.in/
আমি কুসুম দাস, একজন Lifestyle Content Writer। দৈনন্দিন জীবনযাপন, স্বাস্থ্য ও সুস্থতা, ফ্যাশন, বিউটি টিপস এবং আধুনিক লাইফস্টাইল নিয়ে নিয়মিত লেখালেখি করি। সহজ, সাবলীল ও বাস্তবধর্মী ভাষায় এমন কনটেন্ট তৈরি করাই আমার মূল লক্ষ্য, যা পাঠকের দৈনন্দিন জীবনে সত্যিই কাজে আসে এবং নতুন কিছু জানতে ও ভালোভাবে জীবনযাপন করতে সাহায্য করে। মেল - aritsumdas@gmail.com
Breaking News