দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেতা বিজয় ২০২৪ সালে আচমকাই রাজনীতিতে যোগ দিয়ে চমকে দেন সবাইকে। নতুন রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাঝাগম (TVK) গঠন করার পর প্রথম নির্বাচনী লড়াইয়েই তামিলনাড়ু রাজনীতিতে বড়সড় সাফল্য পান তিনি। বিধানসভা নির্বাচনে ১০৮টি আসন জিতে তাঁর দল বৃহত্তম শক্তি হিসেবে উঠে আসে এবং পরে কংগ্রেস-সহ মিত্রদলগুলির সমর্থনে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন বিজয়। প্রায় ৬০ বছরের মধ্যে এই প্রথম তামিলনাড়ুতে দ্রাবিড় মুন্নেত্র কাঝাগম (DMK) বা অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্র কাঝাগম (AIADMK)-র বাইরে অন্য কোনও দল সরকার গঠন করল। তবে রাজনৈতিক সাফল্যের পাশাপাশি এখন চর্চায় অভিনেতা-মুখ্যমন্ত্রী বিজয়ের বিপুল সম্পত্তির পরিমাণও (Vijay Net Worth)।
মুখ্যমন্ত্রী বিজয়ের মোট সম্পত্তি কত?(Vijay Net Worth)
নির্বাচনী হলফনামা অনুযায়ী বিজয়-এর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৬২৪ কোটি টাকা। এর মধ্যে স্থাবর সম্পত্তির মূল্য প্রায় ২০০ কোটি টাকা এবং অস্থাবর সম্পত্তির পরিমাণ আনুমানিক ৪০৪ কোটি টাকা। উল্লেখযোগ্যভাবে, তাঁর নামে কোনও ঋণ নেই বলেই জানা গিয়েছে। রিপোর্ট অনুযায়ী, শুধুমাত্র একটি সেভিংস অ্যাকাউন্টেই প্রায় ২১৩ কোটি টাকা জমা রয়েছে। এছাড়াও এক অর্থবর্ষে তাঁর মোট আয় ছিল প্রায় ১৮৪.৫৩ কোটি টাকা। অন্যদিকে বিভিন্ন ব্যাঙ্কে বিপুল পরিমাণ ফিক্সড ডিপোজিটও রয়েছে তাঁর, যার মোট মূল্য প্রায় ১০০ কোটি টাকা। এর মধ্যে Axis Bank-এ প্রায় ৪০ কোটি, Indian Overseas Bank-এ ২৫ কোটি, State Bank of India-এ ১৫ কোটি এবং HDFC Bank-এ প্রায় ২০ কোটি টাকার আমানত রয়েছে।
রয়েছে বিপুল রিয়েল এস্টেট এবং গাড়ির কালেকশন
বিজয়-এর স্থাবর সম্পত্তির পরিমাণ আনুমানিক ২২০ কোটি টাকা বলে জানা গিয়েছে। এর মধ্যে রয়েছে ১০টি আবাসিক সম্পত্তি, যার মোট মূল্য প্রায় ১১৫ কোটি টাকা। পাশাপাশি তাঁর নামে প্রায় ২২ কোটি টাকার জমিও রয়েছে। এছাড়াও প্রায় ৮২.৮ কোটি টাকার বাণিজ্যিক সম্পত্তির মালিক তিনি। বিলাসবহুল গাড়ির সংগ্রহেও কম যান না অভিনেতা-মুখ্যমন্ত্রী। তাঁর গ্যারেজে রয়েছে প্রায় ৩.০১ কোটি টাকার Lexus RX 350, ২ কোটি টাকার BMW i7, ১.৬৩ কোটি টাকার Toyota Vellfire, ৮০.৫ লক্ষ টাকার BMW 530 এবং ৩৫ লক্ষ টাকার Maruti Suzuki Swift-এর মতো একাধিক দামি গাড়ি।
তবে সোনা, রুপো নিয়ে যদি কথা বলি, তাহলে তাঁর কাছে আনুমানিক ৮৮৩ গ্রাম সোনা এবং রুপো রয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১.২ কোটি টাকা। এছাড়া তাঁর স্ত্রী সঙ্গীতা বিজয়কেকে তিনি ১২.৬ কোটি টাকা, জেসন সঞ্জয়কে ৮.৭৮ লক্ষ টাকা এবং দিব্যা সাশাকে ৪.৪ লক্ষ টাকা ঋণ বাবদ দিয়েছেন তিনি।
