“২৭ তারিখ পর্যন্ত লুকিয়ে থাকতে বলা হয়!” চোরবাগান ক্লাবের বিরুদ্ধে স্ত্রীর বিস্ফোরক অভিযোগ

সাদিকুল খান, কলকাতাঃ চোরবাগান বিপর্যয়ে (Chorbagan Incident) প্রাণ হারিয়েছেন ১৯ জন, আহত হয়েছেন আরও ২৫ জন। এই মর্মান্তিক ঘটনার পরই তৎপর হয়েছে প্রশাসন। শুরু হয়েছে ধরপাকড়, গ্রেফতার করা হয়েছে একাধিক ঘোষককে। অভিযোগ, দুর্ঘটনার সময় মাইকে বারবার ঘোষণা করা হচ্ছিল, “প্যান্ডেল ভেঙে যাচ্ছে। প্যান্ডেলের দিকে কেউ আসবেন না। দয়া করে বাইরে বেরিয়ে যান। নাহলে পদপিষ্ট হয়ে যাবেন।” এই ঘোষণা ঘিরেই এখন তৈরি হয়েছে নতুন বিতর্ক। ইতিমধ্যেই মূল ঘোষক সেন্টুকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি, ঘটনার রাতে গ্রেফতার করা হয় আরও এক ঘোষক বাবু মজুমদার ওরফে কালিয়াকে।

- Advertisement -

লুকিয়ে থাকতে বলেছিল ক্লাবের সদস্যরা

চোরবাগান দুর্ঘটনার পরই তদন্তে নামে পুলিশ। দুর্ঘটনার সময় মাইকের পিছনে থেকে কে বা কারা ঘোষণা করেছিলেন, তা খতিয়ে দেখতে শুরু হয় সাঁড়াশি তদন্ত। অবশেষে গতকাল নদিয়া থেকে ঘোষক সেন্টুকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য লালবাজারে নিয়ে আসা হয়। তবে ওই রাতেই গ্রেফতার করা হয় আরও এক ঘোষক বাবু মজুমদার ওরফে কালিয়াকে। স্বামীকে পুলিশ থানায় নিয়ে যেতেই বিস্ফোরক দাবি করেন তাঁর স্ত্রী কোয়েল। তাঁর অভিযোগ, ক্লাবের সদস্যরা নাকি কালিয়াকে ২৭ অক্টোবর পর্যন্ত গা ঢাকা দিয়ে থাকতে বলেছিলেন।

আরও পরুনঃ বৃদ্ধার মুখে গোপনাঙ্গ ঢোকানোর চেষ্টা, উত্তরপাড়ায় গ্রেফতার প্রাক্তন কাউন্সিলরের ছেলে

- Advertisement -

একাধিক তথ্য খতিয়ে জানা গিয়েছে, পেশায় অ্যাপ ক্যাব চালক বাবু মজুমদার ওরফে কালিয়া দীর্ঘদিন ধরেই চোরবাগান সার্বজনীন দুর্গাপুজো কমিটির সঙ্গে যুক্ত। বামফ্রন্টের আমল থেকেই, অর্থাৎ প্রায় ১৮ বছরেরও বেশি সময় ধরে কমিটির সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে বলে জানা যাচ্ছে। যদিও মাইকে ঘোষণা করার দায়িত্ব সাধারণত তাঁর ছিল না। কারণ, দাবি করা হচ্ছে, তিনি গুছিয়ে কথা বলতে পারতেন না। তবে দুর্ঘটনার সময় ক্লাবের তরফে তাঁকে প্যান্ডেল ভেঙে পড়ার কথা মাইকে ঘোষণা করতে বলা হয়েছিল বলে জানা গিয়েছে। বিপদের আশঙ্কায় কমিটির নির্দেশ মেনেই তিনি ঘোষণা করেছিলেন বলে দাবি। আর সেই ঘোষণাকে ঘিরেই এখন তৈরি হয়েছে বিতর্ক।

- Advertisement -

পুলিশ সূত্রে খবর, চোরবাগান দুর্ঘটনার পর কিছুক্ষণের জন্য বাড়ি ফিরেছিলেন কালিয়া। তবে পরে উদ্ধারকাজে সাহায্য করার জন্য তিনি বেরিয়ে যান। সেই সময় নিজের মোবাইল ফোনটি বাড়িতেই রেখে যান তিনি। পরদিন সকালে স্ত্রীর সঙ্গে যোগাযোগ করে কালিয়া জানান, ক্লাবের কয়েকজন সদস্য তাঁকে আগামী ২৭ অক্টোবর পর্যন্ত আত্মগোপন করে থাকার পরামর্শ দিয়েছেন। তবে তিনি কোনও দোষ করেননি বলে দাবি করে বৃহস্পতিবার রাতে থানায় গিয়ে নিজেই আত্মসমর্পণ করেন। এরপর তাঁকে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে, কালিয়ার স্ত্রীকেও বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছিল বলে অভিযোগ উঠেছে।

Sadikul Khan
Sadikul Khanhttps://jknews24.in/
আমি সাদিকুল খান। গত তিন বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। শিক্ষা ও রাজনীতির খবর নিয়ে চর্চা ও লেখালেখি করতে বিশেষ আগ্রহী। তবে এই দুই ক্ষেত্রের পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়েও লেখার অভিজ্ঞতা রয়েছে। পাঠকের কাছে সহজ ও তথ্যভিত্তিকভাবে খবর তুলে ধরাই আমার অন্যতম লক্ষ্য। কাজের বাইরে অবসর সময়ে রহস্য ও রোমাঞ্চধর্মী গল্পের বই পড়তে ভালোবাসি। মেল- hdmoviekey@gmail.com
Breaking News