রাজ্য সরকারি হাসপাতালে চাকরির বড় সুযোগ সামনে এল। চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট (Chittaranjan National Cancer Institute) গবেষক পদে নিয়োগ করা হবে। সম্প্রতি প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যোগ্য প্রার্থীদের কাছ থেকে নির্দিষ্ট শর্ত মেনে আবেদনপত্র চাওয়া হয়েছে। যারা গবেষণার কাজে যুক্ত হতে চান বা সরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ খুঁজছেন, তাঁদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ হতে পারে।
চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট (Chittaranjan National Cancer Institute)-এর ক্লিনিক্যাল অ্যান্ড ট্রান্সলেশনাল রিসার্চ ডিপার্টমেন্টের তরফে একটি গবেষণা প্রকল্পে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হবে। প্রথমে এই প্রকল্পে কাজের মেয়াদ এক বছর রাখা হলেও প্রয়োজন অনুযায়ী তা আরও দু’বছর পর্যন্ত বাড়ানো হতে পারে। নির্বাচিত প্রার্থীকে প্রতি মাসে ৩৭ হাজার টাকা করে সাম্মানিক দেওয়া হবে। আবেদনের জন্য প্রার্থীকে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে রসায়ন বিষয়ে স্নাতকোত্তর হতে হবে। পাশাপাশি ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (NET) বা গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট (GATE) উত্তীর্ণ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। আবেদনকারীর বয়স ২৮ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। এছাড়া অন্যান্য প্রয়োজনীয় যোগ্যতা ও শর্তাবলি জানতে অবশ্যই প্রতিষ্ঠানের প্রকাশিত মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
আরও পড়ুন: কলকাতা বিশ্ববিদ্যালয়ে নতুন চাকরি, ওয়াক-ইন ইন্টারভিউ ২২ মে
কী ভাবে আবেদন করবেন?
আবেদন করতে হলে প্রথমে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের (https://cnci.ac.in/) এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানকার ‘হোমপেজ’ থেকেই সংশ্লিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশিকা অনুযায়ী আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আগামী ২৭ মে আবেদন জমা দেওয়ার শেষ দিন। যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ শর্তাবলি সম্পর্কে বিস্তারিত জানতে প্রার্থীদের অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি নিন।
