গরমে ডাবের জল না লেবুর জল, কোনটি শরীরের জন্য বেশি উপকারী?

-

পশ্চিমবঙ্গের তাপমাত্রার পারদ প্রতিদিনই চড়ছে। আর এহেন তীব্র গরমে শরীর থেকে ঘামের সঙ্গে বেরিয়ে যাচ্ছে জল এবং জরুরি খনিজ। আর এই কারণেই অল্পতেই ক্লান্ত হয়ে পড়ছে শরীর। এমনকী বাড়ছে ডিহাইড্রেশনের মতো জটিল অসুখের ফাঁদে পড়ার আশঙ্কা। তাই তো এমন দাবদাহের মধ্যে শরীরকে সুস্থ রাখতে একদল ব্যক্তি ডাবের জলে চুমুক দিচ্ছেন তো, অপরদল আবার ভরসা রাখছেন সস্তার লেবু জলের উপর।

এই তীব্র গরমে শরীর ঠান্ডা ও হাইড্রেট রাখতে ডাবের জল এবং লেবুর জল— দু’টিই উপকারী, তবে শরীরের প্রয়োজন অনুযায়ী কোনটি বেশি কার্যকর হবে, তা নির্ভর করে পরিস্থিতির উপর। ডাবের জলে থাকে প্রাকৃতিক ইলেক্ট্রোলাইট, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও সামান্য প্রাকৃতিক শর্করা, যা অতিরিক্ত ঘাম হলে শরীরের জল ও মিনারেলের ঘাটতি দ্রুত পূরণ করতে সাহায্য করে। তাই রোদে দীর্ঘক্ষণ থাকার পর বা ডিহাইড্রেশনের প্রবণতা থাকলে ডাবের জল বেশি উপকারী। অন্যদিকে লেবুর জল শরীরকে দ্রুত সতেজ করে, হজমে সাহায্য করে এবং এতে থাকা ভিটামিন সি ক্লান্তি কমাতে সাহায্য করে। যদি লেবুর জলে সামান্য নুন ও চিনি মেশানো হয়, তবে তা ঘামের ফলে হারানো লবণ ও শক্তিও ফিরিয়ে দিতে পারে। যাঁদের শরীরে দ্রুত দুর্বলতা আসে বা প্রচুর ঘাম হয়, তাঁদের জন্য ডাবের জল বেশি কার্যকর হতে পারে। আর যাঁরা কম খরচে দ্রুত সতেজতা চান, তাঁদের জন্য লেবুর জল ভালো বিকল্প। তবে অতিরিক্ত চিনি মেশানো পানীয় এড়িয়ে চলাই ভালো।

- Advertisement -

গরমে ডাবের জল না লেবুর জল

ডাবের জলে ভরপুর খনিজ

ডাবের জলে থাকে পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেশিয়ামের মতো খনিজ পদার্থ । অতিরিক্ত পরিশ্রমের পর ক্লান্ত শরীরকে চাঙ্গা করতে অত্যন্ত প্রয়োজনীয় ডাবের জল। রক্তচাপ নিয়ন্ত্রণেও ডাবের জল খুব উপকারী।

ডাবের জলে কোনও ফ্যাট নেই। ফলে ওজন বৃদ্ধির কোনও চিন্তাও নেই। যারা ওজন নিয়ে সচেতন, খাবার খুব মেপে খান, তাঁরা এই পানীয় নিশ্চিন্ত মনে খেতেই পারেন। পেট ঠান্ডা থাকবে। ডাবের জল হার্ট ভাল রাখতেও সাহায্য করে। এর অ্যান্টিঅক্সিড্যান্ট ক্লান্তি ও ঝিমুনি কমায়, শরীর চনমনে করে তোলে।

- Advertisement -

ডিটক্স পানীয় লেবুর জল

লেবুর জল কিন্তু শুধু গরমের দিনে তেষ্টা মেটানোর জন্যই নয় – এর মধ্যে লুকিয়ে আছে নানা রকম স্বাস্থ্যগুণ। এতে থাকে প্রচুর ভিটামিন সি, যা শরীর থেকে টক্সিন বা দূষিত পদার্থ বের করে দিতে দারুণ কার্যকর।

- Advertisement -

চলুন দেখে নিই লেবুর জল কী কী উপকারে আসে:

ওজন কমাতে সাহায্য করে – সকালে খালি পেটে লেবুর জল খাওয়া অনেকেই অভ্যাস করেন। কারণ এটা মেটাবলিজম বাড়ায় আর ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

পেট ঠিক রাখে – গ্যাস, অম্বল বা হজমের সমস্যা হলে লেবুর জল হতে পারে সহজ সমাধান।

খারাপ কোলেস্টেরল কমায় – রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হার্টকে সুস্থ রাখে।

কিডনি ভালো রাখে – নিয়মিত লেবুর জল খেলে শরীর ডিটক্স হয়, যা কিডনির স্বাস্থ্য রক্ষায় সাহায্য করে।

হজমশক্তি বাড়ায় – নিয়মিত এবং পরিমিত পরিমাণে লেবুর জল খাওয়ার ফলে হজমশক্তিও ধীরে ধীরে উন্নত হয়।

ডাবের জল না লেবুর জল— কারা কোনটি খাবেন?

গরমে বা ঘামের কারণে যদি শরীরে জলশূন্যতার লক্ষণ দেখা দেয়—যেমন মাথা ঘোরা, দুর্বল লাগা বা বেশি ক্লান্তি—তাহলে দেরি না করে সঙ্গে সঙ্গে এক গ্লাস ডাবের জল খেয়ে নিন। যদি গরমে সতেজ ও তরতাজা হতে চান, তা হলে লেবুর জল ভাল। খাওয়ার সঙ্গে সঙ্গেই শরীর চনমনে হয়ে উঠবে। ভিটামিন সি রোদের তেজ থেকে শরীরকে রক্ষা করবে।

JANARUL KHAN
JANARUL KHANhttps://jknews24.in/
আমি জানারুল খান। গত তিন বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। এর মধ্যে দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24-এর সঙ্গে কাজ করছি। দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা, সাম্প্রতিক বিষয় এবং গুরুত্বপূর্ণ খবর নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে আগ্রহী। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সহজ ও পাঠকবান্ধব ভাষায় সংবাদ তুলে ধরাই আমার কাজের অন্যতম লক্ষ্য।
Breaking News