OPPO Find X10 সিরিজে আসছে ColorOS 17, OnePlus 13 ও 15 সিরিজেও শুরু Beta

Sanju Das, কলকাতাঃ ওপ্পো ফাইন্ড X10 সিরিজের স্মার্টফোনে প্রথমবারের মতো ব্যবহার করা হবে নতুন ColorOS 17। সম্প্রতি ভারতে এই সিরিজের ফোনে MediaTek Dimensity 9600 সিরিজের প্রসেসর থাকার বিষয়টি নিশ্চিত করেছিল সংস্থা। এবার জানা গেল, Android 17-এর উপর ভিত্তি করে তৈরি ColorOS 17-ও আসছে এই ফোনগুলিতে। নতুন এই অপারেটিং সিস্টেমে থাকছে ‘Living Flow Design’, যার ফলে ফোনে স্ক্রল করা বা সোয়াইপ করার সময় আরও মসৃণ অ্যানিমেশন ও ট্রানজিশন দেখা যাবে। শুধু তাই নয়, ভারতে OnePlus 13 ও OnePlus 15 সিরিজের ফোনের জন্যও ColorOS 17-এর Open Beta প্রোগ্রাম চালু হয়েছে।

- Advertisement -

ColorOS 17-এর নতুন ফিচারগুলি কী কী?

ওপ্পো ফাইন্ড X10 ও ফাইন্ড X10 প্রো ম্যাক্স মডেলকে কেন্দ্র করে তৈরি নতুন Find X10 সিরিজ আগামী ২১ অক্টোবর স্পেনে বিশ্ববাজারে লঞ্চ হতে চলেছে। তবে এই সিরিজের ফোন বাজারে আসার আগেই আগামী ১৩ অক্টোবর প্রকাশ্যে আসবে সংস্থার নতুন অপারেটিং সিস্টেম ColorOS 17। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নতুন এই আপডেটের বিভিন্ন ফিচার ও উন্নতি সম্পর্কে ইঙ্গিত দিতে শুরু করেছে ওপ্পো।

ColorOS 17-এ ‘Living Flow Design’ ও ‘Luminous Effect’ নামে দুটি নতুন ফিচার থাকছে। Quick Settings-এ কোনও অপশনে ট্যাপ করলে সেটি আলোর মতো জ্বলে উঠবে। আবার নোটিফিকেশন প্যানেল থেকে কুইক টগলস পেজে সোয়াইপ করার সময় পর্দার মতো সরে যাওয়ার অ্যানিমেশন দেখা যাবে। ফলে ফোনের বিভিন্ন অপশন ব্যবহার করার অভিজ্ঞতা আরও আকর্ষণীয় হয়ে উঠবে।

- Advertisement -

পাশাপাশি, ColorOS 17-এ AI Suggest ফিচারকে উন্নত করা হচ্ছে, যাতে ব্যবহারকারীরা আরও নির্ভুল উইজেটের পরামর্শ পান। অন্যদিকে, Laminar Flow Engine ফোনের গতি, পারফরম্যান্স ও দীর্ঘক্ষণ ব্যবহারের পরেও স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করবে বলে জানিয়েছে সংস্থা। সব মিলিয়ে, ColorOS 16-এর তুলনায় নতুন ColorOS 17-এ আরও মসৃণ অ্যানিমেশন।

- Advertisement -

OnePlus 13 ও 15 সিরিজের জন্য চালু ColorOS 17 Open Beta

Android 17-এর হাত ধরে OxygenOS-এর বদলে ColorOS 17 ব্যবহারের পথে এগোচ্ছে OnePlus। জানা গিয়েছে, Android 17 আপডেটের জন্য যোগ্য ডিভাইসগুলিতে এবার থেকে ColorOS আপডেট দেওয়া হতে পারে। এর আগে ভারতে OnePlus 15 ও OnePlus 15R-এর জন্য ColorOS 17-এর Closed Beta প্রোগ্রাম চালু হয়েছিল। এবার OnePlus Community-র পোস্ট অনুযায়ী, OnePlus 15, 15R, 13, 13s ও 13R মডেলের ব্যবহারকারীদের জন্য ColorOS 17 Open Beta প্রোগ্রাম চালু হয়েছে।

Sanju Das
Sanju Dashttps://jknews24.in/
আমি Sanju Das, একজন Technical Person। গত দুই বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত আছি। MCET কলেজ থেকে কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছি। কম্পিউটার, স্মার্টফোন, গ্যাজেট এবং নতুন প্রযুক্তি নিয়ে নিয়মিত লেখালেখি করি। প্রযুক্তির দুনিয়ায় নতুন কী আসছে এবং কোন ফিচার সত্যিই ব্যবহারকারীদের কাজে লাগবে, তা সহজ ও মানবিক ভাষায় পাঠকের সামনে তুলে ধরাই আমার মূল লক্ষ্য। মেল - sanju.officiaal@gmail.com
Breaking News