Homeলাইফস্টাইলরান্নাসরষে বাটলেই তেঁতো হয়ে যাচ্ছে? রান্নাঘরের এই সহজ টোটকায় মিলবে দারুণ সমাধান

সরষে বাটলেই তেঁতো হয়ে যাচ্ছে? রান্নাঘরের এই সহজ টোটকায় মিলবে দারুণ সমাধান

-

সরষে ইলিশ হোক বা সরষে দিয়ে পাবদা পাতুরি—এই সব বাঙালি পদের নাম শুনলেই জিভে জল এসে যায়। তবে রান্না করতে গিয়ে অনেক সময় সরষে বাটার তেঁতো স্বাদ পুরো খাবারের মজাটাই নষ্ট করে দেয়। আসলে সঠিক পদ্ধতি না জানার কারণে অনেকের হাতেই সরষে বাটা তেঁতো হয়ে যায়। তাই আজকের প্রতিবেদনে থাকছে এমন কয়েকটি সহজ টোটকা, যেগুলি মেনে চললে খুব সহজেই তেঁতো ভাব ছাড়া মসৃণ ও সুস্বাদু সরষে বাটা তৈরি করতে পারবেন (Cooking Tips)।

সরষে বাটার সময় এটা দিলেই কমবে তেঁতো ভাব (Cooking Tips)

অনেকেই মনে করেন সরষে বেশিক্ষণ বাটলে বা মিক্সিতে বাটলে তা তেঁতো হয়ে যায়। তবে রান্নার বিশেষজ্ঞদের মতে, শুধু বাটার সময় নয়—সঠিক উপকরণ ও পদ্ধতি মেনে চলাই আসল বিষয়। সরষে বাটার সময় মাত্র এক-দু’টি সহজ জিনিস যোগ করলেই তেঁতো স্বাদের সমস্যা অনেকটাই দূর করা সম্ভব, আর তাতেই রান্নায় মিলবে নিখুঁত স্বাদ (Cooking Tips)।

- Advertisement -
  1. সরষে বাটার সময় একটি সহজ কৌশল বেশ কাজে আসে। মিক্সি বা শিলনোড়ায় সরষে বাটার আগে শুকনো সরষের সঙ্গে ১-২টি কাঁচালঙ্কা এবং সামান্য নুন মিশিয়ে নিন। এতে সরষের তিতকুটে ভাব অনেকটাই কমে যায়, আবার এর স্বাভাবিক ঝাঁঝ ও স্বাদও সুন্দরভাবে বজায় থাকে।
  2. সর্ষে বাটার সময় সাধারণ জলের বদলে মিক্সির জারে ১-২টি বরফের টুকরো ফেলে দিন। ঠান্ডা তাপমাত্রার কারণে সরষে একদম ফ্রেশ থাকবে এবং এক ফোঁটাও তেঁতো হবে না (Cooking Tips)।

- Advertisement -
- Advertisement -
Breaking News
- Advertisement -
Related Stories
- Advertisement -