চিকেন এমন একটি খাবার যা ছোট থেকে বড়—প্রায় সকলেরই পছন্দের তালিকায় থাকে। শুধু স্বাদের জন্যই নয়, পুষ্টিগুণের কারণেও চিকিৎসক ও পুষ্টিবিদরা নিয়মিত চিকেন খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। এতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, যা শরীরের পেশি গঠন ও শক্তি বজায় রাখতে সাহায্য করে। বিশেষ করে যারা ডায়েট বা ওজন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন, তাদের খাদ্যতালিকায় চিকেন প্রায়শই জায়গা করে নেয়। তবে সুস্বাদু চিকেন রান্নার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উপাদান হল পেঁয়াজ। ডায়েট-ফ্রেন্ডলি চিকেন হোক বা ঝাল-মশলাদার কষা চিকেন, সঠিক পরিমাণ পেঁয়াজ ব্যবহার করলে রান্নার স্বাদ ও ঘনত্ব দুটোই অনেকটাই বদলে যেতে পারে। তাই আজ জেনে নেওয়া যাক, বিভিন্ন ধরনের চিকেন রান্নায় ঠিক কতটা পেঁয়াজ ব্যবহার করা উচিত।
১ কেজি মুরগির মাংসে কতটা পেঁয়াজ ও রসুন ব্যবহার করবেন? (Cooking Tips)
বাড়িতে চিকেন রান্না করা অনেকের কাছেই নিত্যদিনের ব্যাপার। কিন্তু সব সময় যে রান্নার স্বাদ মনমতো হয়, এমন নয়। অনেক ক্ষেত্রে মশলা, ম্যারিনেশন বা রান্নার পদ্ধতি ঠিক থাকলেও স্বাদে ঘাটতি থেকে যায়। এর অন্যতম কারণ হতে পারে পেঁয়াজের সঠিক পরিমাণ ব্যবহার না করা। কারণ পেঁয়াজ শুধু ঝোলের ঘনত্বই বাড়ায় না, বরং চিকেনের স্বাদ ও গন্ধকেও অনেক বেশি সমৃদ্ধ করে। তাই এক কেজি চিকেন রান্না করার সময় কতটা পেঁয়াজ ব্যবহার করা উচিত, তা জানা জরুরি।
আজকের প্রতিবেদনে রইল এক কেজি চিকেনের জন্য কতটা পেঁয়াজ প্রয়োজন সেই বিষয়ে তথ্য। প্রথমত এক কেজি চিকেনের জন্য আপনি পরিমাণ মতন মশলাপাতি মেপে নিন। পাশাপাশি ১ কেজি চিকেন এর জন্য ৪টি মাঝারি সাইজের পেঁয়াজ হলেই চলবে। সেগুলোকে ভালোভাবে কেটে নিতে হবে প্রথমে।
কাবাব থেকে শুরু করে কষা কিংবা ঝোল—প্রায় সব ধরনের চিকেন রান্নাতেই পেঁয়াজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পেঁয়াজ শুধু রান্নার স্বাদই বাড়ায় না, বরং গ্রেভিকে ঘন ও সমৃদ্ধ করতেও সাহায্য করে। তাই মুরগির মাংস রান্নার ক্ষেত্রে পেঁয়াজের সঠিক পরিমাণ ব্যবহার করা খুবই জরুরি। পেঁয়াজ কম হলে ঝোলে গভীর স্বাদ আসে না, আবার বেশি হলে মাংসের নিজস্ব স্বাদ চাপা পড়ে যেতে পারে। ফলে সুস্বাদু কষা বা ঝোল রান্না করতে চাইলে চিকেনের পরিমাণ অনুযায়ী পেঁয়াজ ব্যবহার করাই সবচেয়ে ভালো উপায়।
সুস্বাদু চিকেন কষা তৈরির জন্য পেঁয়াজ ব্যবহারের এই কৌশলটি বেশ কার্যকর। চাইলে তিনটি মাঝারি আকারের পেঁয়াজ বেটে নিতে পারেন। পাশাপাশি একটি পেঁয়াজ কুচি করে তেলে ভালোভাবে ভেজে সোনালি রং হওয়া পর্যন্ত রান্না করে আলাদা করে তুলে রাখুন। এরপর মশলা কষানোর সময় পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে রান্না করুন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ মিশিয়ে দিন। এই পদ্ধতিতে রান্না করলে গ্রেভির স্বাদ ও ঘনত্ব অনেক বেড়ে যায়, আর চিকেন কষাতেও আসে রেস্তোরাঁর মতো সমৃদ্ধ স্বাদ। সামান্য এই টিপস মেনে চললেই বাড়িতেই সহজে তৈরি করা সম্ভব হবে দোকানের মতো মজাদার চিকেন কষা।
