উচ্চমাধ্যমিক পাসেই কেন্দ্রীয় সরকারি চাকরি, CPCB-তে একাধিক পদে নিয়োগ

-

তামান্না খান, কলকাতা: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য কেন্দ্রীয় সরকারের অধীনে চাকরির দারুণ সুযোগ এসেছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক (MoEFCC)-এর অধীনস্থ Central Pollution Control Board (CPCB)-এ বিভিন্ন পদে কর্মী নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ‘নমামি গঙ্গে’ প্রকল্পের আওতায় “Strengthening of Environmental Regulators (SER)-Phase-III” প্রকল্পের কাজের জন্য চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগে Data Entry Operator, Assistant-সহ একাধিক পদে শূন্যপদ রয়েছে। পদভেদে ন্যূনতম উচ্চমাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকলেই আবেদন করা যাবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নির্দিষ্ট নিয়ম মেনে সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন। এই নিয়োগে কোন পদে কত শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন এবং আবেদন পদ্ধতি কী—তার যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য নিচে বিস্তারিতভাবে তুলে ধরা হল।

উচ্চমাধ্যমিক পাসেই কেন্দ্রীয় সরকারি চাকরি

নিয়োগকারী সংস্থাসেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড (CPCB)।
প্রকল্পের নামStrengthening of Environmental Regulators (SER)-Phase-III (Namami Gange Programme)
পদের নামডেটা এন্ট্রি অপারেটর, অ্যাসিস্ট্যান্ট, সায়েন্টিস্ট, ম্যানেজার, ট্যাক্সোনমিস্ট ইত্যাদি।
মোট শূন্যপদ৫১টি।
নিয়োগের ধরনচুক্তিভিত্তিক।
পোস্টিংয়ের স্থানদিল্লি হেড অফিস, লখনউ, কলকাতা এবং চণ্ডীগড় আঞ্চলিক অফিস।
আবেদন প্রক্রিয়াঅনলাইন।
অফিসিয়াল ওয়েবসাইটwww.cpcb.gov.in

শূন্যপদের বিবরণ

পদের নামশূন্যপদ
সায়েন্টিস্ট-ডি (Scientist-D)০১
সায়েন্টিস্ট-সি (Scientist-C)০৮
সায়েন্টিস্ট-বি (Scientist-B)১২
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার – ফিন্যান্স০৩
অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট০১
সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট (SA)১৩
ট্যাক্সোনমিস্ট (Taxonomist)০১
ডেটা এন্ট্রি অপারেটর (DEO)০৪
ফিল্ড অ্যাসিস্ট্যান্ট (Field Assistant)০৮

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিটি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতার শর্ত আলাদা রাখা হয়েছে। পদভেদে যোগ্যতার বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল।

- Advertisement -

সায়েন্টিস্ট-ডি (Scientist-D)

  • পরিবেশ বিজ্ঞানে ফার্স্ট ক্লাস মাস্টার্স ডিগ্রি অথবা কেমিক্যাল, সিভিল, এনভায়রনমেন্টাল বা বায়োটেকনোলজিতে ফার্স্ট ক্লাস ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।
  • নির্দিষ্ট মানের গবেষণাপত্র, বই বা টেকনিক্যাল রিপোর্ট প্রকাশনার যোগ্যতা থাকতে হবে।
  • নদী দূষণ নিয়ন্ত্রণ, শিল্প দূষণ এবং বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত কাজে ন্যূনতম ৭ বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন।

সায়েন্টিস্ট-সি (Scientist-C)

  • সংশ্লিষ্ট বিষয়ে ফার্স্ট ক্লাস মাস্টার্স অথবা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।
  • গবেষণাপত্রের মোট ইমপ্যাক্ট ফ্যাক্টর ন্যূনতম ৭ অথবা নির্ধারিত বই/টেকনিক্যাল রিপোর্ট প্রকাশনার যোগ্যতা থাকতে হবে।
  • সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫ বছরের কাজের অভিজ্ঞতা বাধ্যতামূলক।

সায়েন্টিস্ট-বি (Scientist-B)

  • সংশ্লিষ্ট বিষয়ে ফার্স্ট ক্লাস মাস্টার্স/ B.E./B.Tech ডিগ্রি থাকতে হবে।
  • ৯০ শতাংশের বেশি স্কোরসহ বৈধ GATE অথবা NET-JRF উত্তীর্ণ হতে হবে।
  • পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও জল নিষ্কাশন ব্যবস্থাপনা সংক্রান্ত ক্ষেত্রে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার – ফিন্যান্স

  • কমার্সে ফার্স্ট ক্লাস মাস্টার্স ডিগ্রি, অথবা CA/MBA (Finance) থাকতে হবে।
  • ট্যাক্সেশন, Tally, GST, TDS Filing, Payroll Management এবং MS Excel-এ দক্ষতা থাকা প্রয়োজন।
  • সংশ্লিষ্ট কাজে ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট

  • যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস স্নাতক ডিগ্রি থাকতে হবে।
  • কম্পিউটার ব্যবহারে দক্ষতা প্রয়োজন।
  • সরকারি বা স্বশাসিত সংস্থায় প্রশাসনিক কাজে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • Noting এবং Drafting Skill Test-এ উত্তীর্ণ হতে হবে।

সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট

  • সংশ্লিষ্ট শাখায় ফার্স্ট ক্লাস স্নাতকোত্তর ডিগ্রি অথবা ইঞ্জিনিয়ারিংয়ে ফার্স্ট ক্লাস স্নাতক ডিগ্রি থাকতে হবে।
  • ৯০ পার্সেন্টাইলের বেশি বৈধ GATE Score অথবা NET-JRF যোগ্যতা থাকতে হবে।

ট্যাক্সোনমিস্ট (Taxonomist)

  • M.Sc-তে ফার্স্ট ক্লাস পাস হতে হবে।
  • উদ্ভিদবিদ্যা বা প্রাণীবিদ্যায় ৭৫ শতাংশ নম্বর থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
  • ৯০ পার্সেন্টাইলের বেশি GATE অথবা NET-JRF Score এবং নির্ধারিত প্রকাশনার যোগ্যতা থাকতে হবে।

ডেটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator)

  • সায়েন্সে ফার্স্ট ক্লাস স্নাতক ডিগ্রি অথবা BCA পাস হতে হবে।
  • MS Office ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
  • ইংরেজিতে প্রতি মিনিটে ৪৫টি শব্দ এবং হিন্দিতে প্রতি মিনিটে ৩৫টি শব্দ টাইপ করার গতি থাকা বাধ্যতামূলক।

ফিল্ড অ্যাসিস্ট্যান্ট (Field Assistant)

  • ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক পাস হতে হবে।
  • জল এবং বর্জ্য জলের নমুনা সংগ্রহ ও সংরক্ষণ সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান থাকতে হবে।

বয়সসীমা

পদের নামসর্বোচ্চ বয়সসীমা
সায়েন্টিস্ট-ডি (Scientist-D)৫০ বছর
সায়েন্টিস্ট-সি (Scientist-C)৪৫ বছর
সায়েন্টিস্ট-বি (Scientist-B)৩৫ বছর
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার – ফিন্যান্স৩৫ বছর
অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট৩৫ বছর
সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট (SA)৩৫ বছর
ট্যাক্সোনমিস্ট (Taxonomist)৩৫ বছর
ডেটা এন্ট্রি অপারেটর (DEO)৩২ বছর
ফিল্ড অ্যাসিস্ট্যান্ট (Field Assistant)২৭ বছর

বেতন কাঠামো

CPCB-এর এই চুক্তিভিত্তিক নিয়োগে পদ অনুযায়ী মাসিক বেতনে পার্থক্য রয়েছে। সর্বোচ্চ ১,৭১,৫৯৭ টাকা মাসিক বেতন রয়েছে সায়েন্টিস্ট-ডি পদের জন্য।

পদের নামমাসিক বেতন
সায়েন্টিস্ট-ডি (Scientist-D)₹১,৭১,৫৯৭
সায়েন্টিস্ট-সি (Scientist-C)₹১,৪৮,৯৯৭
সায়েন্টিস্ট-বি (Scientist-B)₹১,২৫,৩৮০
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার – ফিন্যান্স₹১,১৯,২৭২
অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট₹৭৭,৬৫৪
সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট (SA)₹৭৭,৬৫৪
ট্যাক্সোনমিস্ট (Taxonomist)₹৬৫,০৩১
ডেটা এন্ট্রি অপারেটর (DEO)₹৫৭,৪৯৮
ফিল্ড অ্যাসিস্ট্যান্ট (Field Assistant)₹৩৮,৭৪১

কীভাবে আবেদন করবেন?

CPCB-এর এই নিয়োগে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার সময় সমস্ত তথ্য নির্ভুলভাবে পূরণ করা জরুরি। ধাপে ধাপে আবেদন প্রক্রিয়াটি হল—

- Advertisement -
  1. প্রথমে CPCB-এর অফিসিয়াল ওয়েবসাইট www.cpcb.gov.in-এ গিয়ে “Jobs” সেকশনে প্রবেশ করুন।
  2. নিজের নাম, সঠিক ই-মেল আইডি এবং সক্রিয় মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
  3. রেজিস্ট্রেশন সম্পূর্ণ হওয়ার পর প্রাপ্ত Registration Number সংগ্রহ করে রাখুন।
  4. এরপর Registration Number এবং জন্মতারিখ ব্যবহার করে লগইন করুন।
  5. আবেদনপত্রে শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা-সহ প্রয়োজনীয় সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করুন।
  6. সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি, স্বাক্ষর এবং অভিজ্ঞতার প্রমাণপত্রের স্ক্যান কপি নির্দিষ্ট জায়গায় আপলোড করুন।
  7. আবেদনপত্রের সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করে Final Submit করুন।
  8. ভবিষ্যতের প্রয়োজনের জন্য জমা দেওয়া আবেদনপত্রের একটি কপি সংরক্ষণ করে রাখুন।

CPCB হেল্পলাইন

আবেদন সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিলে প্রার্থীরা সরাসরি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারেন:

- Advertisement -
  • ইমেল: admin-namamigange.cpcb@gov.in
  • হেল্পলাইন নম্বর: 011-43102474 (সোম থেকে শুক্রবার, সকাল ৯:৩০ থেকে সন্ধ্যা ৬:০০ পর্যন্ত)

গুরুত্বপূর্ণ তারিখসমূহ

CPCB-এর এই নিয়োগে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের নির্দিষ্ট সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন জমা দিতে হবে। গুরুত্বপূর্ণ তারিখগুলি হল—

বিষয়তারিখ ও সময়
অনলাইন আবেদন শুরু২৪ আগস্ট ২০২৬, সকাল ১০:০০টা
অনলাইন আবেদন শেষ০৭ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১:৫৯টা

আবেদন শুরুর তারিখ: ২৪ আগস্ট ২০২৬ সকাল ১০টা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে।
আবেদনের শেষ তারিখ: ০৭ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। তাই শেষ মুহূর্তের সমস্যা এড়াতে আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের আগেই আবেদন সম্পন্ন করা ভালো।

Breaking News