তামান্না খান, কলকাতাঃ দেশের আধাসামরিক বাহিনীতে চাকরির সুযোগ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF)-এর তরফে কনস্টেবল ও হেড কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট ৫২১টি শূন্যপদে এই নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস থেকে শুরু হওয়ায় আগ্রহী প্রার্থীদের মধ্যে এই নিয়োগ ঘিরে উৎসাহ তৈরি হয়েছে। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে আবেদন প্রক্রিয়াও শুরু হয়েছে। তবে আবেদনের আগে প্রার্থীদের পদভিত্তিক শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, নির্বাচন পদ্ধতি এবং আবেদনের শেষ তারিখ ভালোভাবে যাচাই করে নেওয়া জরুরি। বিস্তারিত তথ্য জানতে পুরো প্রতিবেদনটি পড়ে আবেদন সম্পন্ন করুন।।
CRPF এ ৫২১ কনস্টেবল নিয়োগ
| পদের নাম | কনস্টেবল ও হেড কনস্টেবল। |
| নিয়োগকারী সংস্থা | সেন্ট্রাল পুলিশ রিজার্ভ ফোর্স বা CRPF। |
| মোট শূন্যপদ | ৫২১ টি। |
| নিয়োগের ধরন | স্থায়ী। |
| আবেদন প্রক্রিয়া | অনলাইন। |
| অফিসিয়াল ওয়েবসাইট | https://rect.crpf.gov.in |
শূন্যপদের বিবরণ
| পদের নাম | পুরুষ | মহিলা | মোট পদ |
| হেড কনস্টেবল (GD) | ১৫০ | ৩২ | ১৮২ |
| কনস্টেবল (GD) | ২৫৮ | ৮১ | ৩৩৯ |
| মোট শূন্যপদ | ৪০৮ | ১১৩ | ৫২১ |
শিক্ষাগত যোগ্যতা
CRPF-এর নিয়োগে হেড কনস্টেবল (GD) পদে আবেদন করার জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অন্যদিকে, কনস্টেবল (GD) পদে আবেদন করতে হলে কোনও স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস করা বাধ্যতামূলক।
বয়সসীমা
CRPF-এর এই নিয়োগে আবেদন করার জন্য ১ আগস্ট ২০২৬ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ, প্রার্থীর জন্মতারিখ ২ আগস্ট ২০০৩-এর আগে এবং ১ আগস্ট ২০০৮-এর পরে হওয়া চলবে না। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পেতে পারেন।
শারীরিক মাপকাঠি (PST)
১) উচ্চতাঃ সাধারণ পুরুষ প্রার্থীদের ১৭০ সেমি, সাধারণ মহিলা প্রার্থীদের ১৫৭ সেমি, এসটি (ST) পুরুষ প্রার্থীদের ১৬২.৫ সেমি এবং এস টি মহিলাদের ১৫০.০ সেমি হতে হবে। অন্যদিকে পার্বত্য অঞ্চল (গড়ওয়ালি, কুমায়ুনি, ডোগরা, মারাঠাস এবং অসম, হিমাচল, লাদাখ, জম্মু-কাশ্মীর ইত্যাদি) পুরুষদের ১৬৫.০ সেমি, মহিলাদের ১৫৫.০ সেমি হতে হবে।আবার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যসমূহের পুরুষ প্রার্থীদের ১৬২.৫ সেমি, মহিলা প্রার্থীদের ১৫২.৫ সেমি হতে হবে।
২) বুকের মাপ(শুধুমাত্র পুরুষ প্রার্থীদের জন্যঃ স্বাভাবিক অবস্থায় ৮০ সেমি এবং ৫ সেমি সম্প্রসারণ ক্ষমতা থাকতে হবে (কমপক্ষে ৮৫ সেমি)। সংরক্ষিত ও নির্দিষ্ট পাহাড়ি এলাকার প্রার্থীরা নিয়মানুযায়ী ছাড় পাবেন।
৩) ওজনঃ বয়স ও উচ্চতার অনুপাতে চিকিৎসাবিজ্ঞানের চার্ট অনুযায়ী সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
ক্রীড়া যোগ্যতা
- আন্তর্জাতিক স্তরে ভারতের প্রতিনিধিত্ব করা খেলোয়াড় (Ministry of Youth Affairs and Sports-এর অনুমোদন সাপেক্ষে)।
- জাতীয় স্তরে কোনো রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধি এবং প্রথম থেকে তৃতীয় স্থান বা মেডেল অর্জনকারী।
- ইন্টার-ইউনিভার্সিটি টুর্নামেন্টে একক ইভেন্টে প্রথম বা দ্বিতীয় স্থান অর্জনকারী কিংবা দলগত ইভেন্টে ফাইনাল খেলায় অংশগ্রহকারী।
- অল ইন্ডিয়া স্কুল গেমস ফেডারেশন (SGFI) পরিচালিত ন্যাশনাল স্কুল গেমসে প্রতিনিধিত্ব এবং মেডেল/তৃতীয় স্থান অর্জনকারী।
- খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস বা খেলো ইন্ডিয়া ইয়ুথ/উইন্টার গেমসে অংশগ্রহণ করে তৃতীয় স্থান পর্যন্ত অবস্থান বা পদকজয়ী।
প্রার্থীদের সার্টিফিকেট অবশ্যই ৩০ সেপ্টেম্বর ২০২৪ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে অর্জিত হতে হবে
বেতন
| পদের নাম | পে লেভেল ও বেতন কাঠামো |
| হেড কনস্টেবল (GD) | পে ম্যাট্রিক্স লেভেল-৪ (২৫,৫০০ – ৮১,১০০ টাকা) |
| কনস্টেবল (GD) | পে ম্যাট্রিক্স লেভেল-৩ (২১,৭০০ – ৬৯,১০০ টাকা) |
আবেদন প্রক্রিয়া
১. অফিসিয়াল পোর্টাল https://rect.crpf.gov.in এ যান।
২. “Recruitment of Meritorious Sportsperson-2026”-এ ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
৩. সঠিক ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য বিবরণ পূরণ করুন।
৪. পাসপোর্ট সাইজ ছবি, স্বাক্ষর ও প্রাসঙ্গিক সার্টিফিকেট আপলোড করুন।
৫. নির্ধারিত ফি প্রদান করে ফর্মটি সাবমিট করুন।
গুরুত্বপূর্ণ তারিখসমূহ
- অনলাইন আবেদন শুরুর তারিখ: ১২ অক্টোবর ২০২৬ (সকাল ০৯:০০ টা থেকে)।
- আবেদন জমা ও ফি প্রদানের শেষ তারিখ: ১১ নভেম্বর ২০২৬ (রাত ১১:৫৯ টা পর্যন্ত)।
- আবেদনপত্র সংশোধন/এডিটের সময়সীমা: ১২ নভেম্বর ২০২৬ থেকে ১৪ নভেম্বর ২০২৬।
