পশ্চিমবঙ্গে চাকরির সুযোগ! CSIR CMERI দুর্গাপুরে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ

তামান্না খান, কলকাতাঃ পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারি সংস্থায় চাকরির দারুণ সুযোগ। সম্প্রতি দুর্গাপুরের CSIR-CMERI-এর তরফে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সম্পূর্ণ চুক্তিভিত্তিক এই নিয়োগে ন্যূনতম আইটিআই পাশ যোগ্যতা থাকলেই আবেদন করার সুযোগ রয়েছে। লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। এই নিয়োগে পদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন এবং ইন্টারভিউ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিন।

- Advertisement -

CSIR CMERI দুর্গাপুরে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ

নিয়োগকারী সংস্থাCSIR-সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট (CSIR-CMERI)
বিজ্ঞপ্তি নম্বরPRCT/05/2026
পদের নামপ্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট (I & II), প্রজেক্ট অ্যাসোসিয়েট (I & II), প্রজেক্ট জেআরএফ, প্রজেক্ট এসআরএফ এবং প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট-১।
চাকরির ধরনপ্রজেক্ট ভিত্তিক চুক্তিভিত্তিক কাজ।
অফিসিয়াল ওয়েবসাইটcmeri.res.in

শিক্ষাগত যোগ্যতা

  • প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট–I (Project Assistant): মাধ্যমিক পাশের পাশাপাশি ফিটার, ইলেকট্রিশিয়ান বা মেকানিক মোটর ভেহিকলের মতো সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে।
  • প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট–II (Project Assistant–II): মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইন্সট্রুমেন্টেশন, ইলেকট্রনিক্স, এগ্রিকালচারাল, ম্যানুফ্যাকচারিং, অটোমোবাইল অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ৩ বছরের ডিপ্লোমা থাকতে হবে।
  • প্রজেক্ট অ্যাসোসিয়েট–I (Project Associate–I): সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় BE/B.Tech ডিগ্রি অথবা ফিজিক্স, কেমিস্ট্রি, রেডিও-ফিজিক্স কিংবা কম্পিউটার অ্যাপ্লিকেশনে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।
  • প্রজেক্ট অ্যাসোসিয়েট–II (Project Associate–II): সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং বিষয়ে BE/B.Tech ডিগ্রির সঙ্গে স্বীকৃত প্রতিষ্ঠান বা শিল্পক্ষেত্রে অন্তত ২ বছরের কাজ বা গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে। বিকল্প হিসেবে সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স বা ইন্টিগ্রেটেড মাস্টার্স (ME/M.Tech) ডিগ্রিধারীরাও যোগ্য হতে পারেন।
  • প্রজেক্ট জুনিয়র রিসার্চ ফেলো (Project JRF): সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রির পাশাপাশি CSIR-UGC NET অথবা GATE উত্তীর্ণ হতে হবে। এছাড়া DST, DBT বা DRDO-র মতো কেন্দ্রীয় সরকারি সংস্থার অধীনে পরিচালিত জাতীয় স্তরের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাও যোগ্য হতে পারেন।
  • প্রজেক্ট সিনিয়র রিসার্চ ফেলো (Project SRF): ফিজিক্স বা রেডিও-ফিজিক্সে মাস্টার্স ডিগ্রি অথবা সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রির সঙ্গে NET, GATE বা সমমানের জাতীয় স্তরের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি অন্তত ২ বছরের গবেষণার অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।
  • প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট–I (নন-মেডিক্যাল): ফিজিক্স, রেডিও-ফিজিক্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন বা ডেটা সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি অথবা মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, মেকাট্রনিক্স ও বায়োমেডিক্যালের মতো সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় ৪ বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে। পিএইচডি, M.Tech অথবা সিমুলেশন, AI/ML, রোবোটিক্স ও বায়োমেকানিক্সে দক্ষতা থাকলে অগ্রাধিকার পাওয়া যেতে পারে।

মাসিক বেতন

CSIR-CMERI দুর্গাপুরে বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও পদমর্যাদা অনুযায়ী মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে। প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট–I পদে মাসে ১৮,০০০ টাকা এবং প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট–II পদে ২০,০০০ টাকা বেতন দেওয়া হবে। প্রজেক্ট অ্যাসোসিয়েট–I পদে জাতীয় স্তরের পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা মাসে ৩১,০০০ টাকা এবং অন্যান্য যোগ্য প্রার্থীরা ২৫,০০০ টাকা পাবেন। প্রজেক্ট অ্যাসোসিয়েট–II পদে এই বেতন যথাক্রমে ৩৫,০০০ ও ২৮,০০০ টাকা। অন্যদিকে, প্রজেক্ট জুনিয়র রিসার্চ ফেলো (JRF) পদে মাসিক বেতন ৩৭,০০০ টাকা, প্রজেক্ট সিনিয়র রিসার্চ ফেলো (SRF) পদে ৪২,০০০ টাকা এবং প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট–I পদে ৫৬,০০০ টাকা দেওয়া হবে। নির্দিষ্ট পদ ও নিয়োগের নিয়ম অনুযায়ী অতিরিক্ত বাড়িভাড়া ভাতা (HRA) পাওয়া যেতে পারে।

কিভাবে আবেদন করবেন?

১. প্রথমে CSIR-CMERI-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে নির্ধারিত আবেদন ফর্মটি ডাউনলোড করে পরিষ্কারভাবে পূরণ করতে হবে।
২. সাথে সমস্ত শিক্ষাগত যোগ্যতার মূল সার্টিফিকেট এবং মার্কশিট নিয়ে যেতে হবে।
৩. মূল নথিপত্রের সঙ্গে প্রতিটির এক সেট করে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি রাখতে হবে।
৪. সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে।
৫. যারা বর্তমানে কোনো CSIR ল্যাবরেটরিতে কর্মরত, তাদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ (NOC) সাথে আনতে হবে।
৬. নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী দুর্গাপুরের CSIR-CMERI ক্যাম্পাসে সময়মতো উপস্থিত হতে হবে।

- Advertisement -

ইন্টারভিউয়ের সময়সূচি

ইন্টারভিউটি দুই দিনে ভাগ করে নেওয়া হবে। নির্দিষ্ট দিন সকাল ০৯:৩০ টা থেকে ১১:৩০ টার মধ্যে দুর্গাপুরের ক্যাম্পাসে রিপোর্ট করতে হবে:

তারিখরিপোর্টিং সময়
২৮ অক্টোবর ২০২৬ (বুধবার)সকাল ০৯:৩০ – বেলা ১১:৩০
২৯ অক্টোবর ২০২৬ (বৃহস্পতিবার)সকাল ০৯:৩০ – বেলা ১১:৩০
Tamanna Khan
Tamanna Khanhttps://jknews24.in/
আমি তামান্না খান। গত তিন বছর ধরে ডিজিটাল নিউজ মিডিয়ায় কনটেন্ট রাইটার হিসেবে কাজ করছি। সরকারি প্রকল্প, শিক্ষা এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখিতে আমার বিশেষ অভিজ্ঞতা রয়েছে। সহজ, তথ্যভিত্তিক ও পাঠকবান্ধব ভাষায় গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার লেখার মূল লক্ষ্য। মেল- pinkykhan342166@gmail.com
Breaking News