সেন্ট্রাল ওয়্যারহাউজিং কর্পোরেশনে ৩২৭ পদে নিয়োগ, আবেদন করুন অনলাইনে

তামান্না খান, কলকাতাঃ কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল ওয়্যারহাউজিং কর্পোরেশনে (CWC) জুনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সারা দেশের বিভিন্ন আঞ্চলিক কার্যালয়, গুদাম ও লজিস্টিক সেন্টারে মোট ৩২৭টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই এই পদে আবেদন করতে পারবেন। ন্যূনতম স্নাতক পাশ যোগ্যতা থেকে আবেদনের সুযোগ রয়েছে। নিয়োগের শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

- Advertisement -

সেন্ট্রাল ওয়্যারহাউজিং কর্পোরেশনে ৩২৭ পদে নিয়োগ

পদের নামঅ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও জুনিয়র এক্সিকিউটিভ।
নিয়োগকারী সংস্থাসেন্ট্রাল ওয়্যারহাউজিং কর্পোরেশন (CWC)।
মোট শূন্যপদ৩২৭ টি।
আবেদন প্রক্রিয়াঅনলাইন।
অফিসিয়াল ওয়েবসাইটwww.cewacor.nic.in

শূন্যপদের বিবরণ

পদের নামশূন্যপদ
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (জেনারেল)৭০টি পদ
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (টেকনিক্যাল)৬০টি পদ
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফিন্যান্স)১০টি পদ
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ইঞ্জিনিয়ারিং – সিভিল)২২টি পদ
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ইঞ্জিনিয়ারিং – ইলেকট্রিক্যাল)৫টি পদ
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ইঞ্জিনিয়ারিং – মেকানিক্যাল)৪টি পদ
জুনিয়র এক্সিকিউটিভ (জেনারেল)৭৮টি পদ
জুনিয়র এক্সিকিউটিভ (টেকনিক্যাল)৭৮টি পদ

শিক্ষাগত যোগ্যতা

1. অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (জেনারেল): যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ২ বছরের পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি অথবা পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা থাকতে হবে।

2. অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (টেকনিক্যাল): এগ্রিকালচার, ফুড টেকনোলজি, ফুড সায়েন্স, ফুড টেকনোলজি ম্যানেজমেন্ট অথবা বায়োটেকনোলজিতে B.Tech / B.E. ডিগ্রি থাকতে হবে।

- Advertisement -

3. অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফিন্যান্স): কমার্স বা বাণিজ্যে স্নাতক এবং ফিন্যান্স ও অ্যাকাউন্টিংয়ে অন্তত ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বিকল্প হিসেবে, যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রির পাশাপাশি CA Intermediate অথবা CMA Intermediate উত্তীর্ণ হতে হবে।

- Advertisement -

4. অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সিভিল / ইলেকট্রিক্যাল / মেকানিক্যাল): সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় (সিভিল, ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল) B.E. অথবা B.Tech ডিগ্রি থাকতে হবে।

5. জুনিয়র এক্সিকিউটিভ (জেনারেল): যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার অ্যাপ্লিকেশন ও MS Office-এর কাজ জানা প্রয়োজন।

6. জুনিয়র এক্সিকিউটিভ (টেকনিক্যাল): এগ্রিকালচার, বটানি, জুলজি, বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, ফুড সায়েন্স অথবা কেমিস্ট্রিতে B.Sc. ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি কম্পিউটারের প্রাথমিক জ্ঞান থাকা প্রয়োজন।

বেতন

পদের নামবেতন
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (জেনারেল)৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা (E-1 স্কেল)।
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (টেকনিক্যাল)৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা (E-1 স্কেল)।
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফিন্যান্স)৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা (E-1 স্কেল)।
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ইঞ্জিনিয়ারিং – সিভিল)৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা (E-1 স্কেল)।
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ইঞ্জিনিয়ারিং – ইলেকট্রিক্যাল)৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা (E-1 স্কেল)।
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ইঞ্জিনিয়ারিং – মেকানিক্যাল)৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা (E-1 স্কেল)।
জুনিয়র এক্সিকিউটিভ (জেনারেল)২৯,০০০ টাকা থেকে ৯৩,০০০ টাকা (S-V স্কেল)।
জুনিয়র এক্সিকিউটিভ (টেকনিক্যাল)২৯,০০০ টাকা থেকে ৯৩,০০০ টাকা (S-V স্কেল)।

আবেদন প্রক্রিয়া

1\. প্রথমে সেন্ট্রাল ওয়্যারহাউজিং কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইট www\.cewacor.nic.in-এ যেতে হবে।

2\. হোমপেজে “Career @CWC (Direct Recruitment)-2026” লিঙ্কে ক্লিক করে অনলাইন আবেদন পোর্টাল খুলতে হবে।

3\. এরপর “Click here for New Registration” অপশনে ক্লিক করে নিজের নাম, মোবাইল নম্বর ও ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।

4\. রেজিস্ট্রেশন সম্পন্ন হলে সিস্টেম থেকে পাওয়া রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করে আবেদনপত্রের বাকি তথ্য পূরণ করতে হবে।

5\. নির্দিষ্ট মাপ অনুযায়ী সাম্প্রতিক রঙিন ছবি, স্বাক্ষর, বাঁ-হাতের বুড়ো আঙুলের ছাপ এবং নির্ধারিত ডিক্লারেশন স্ক্যান করে আপলোড করতে হবে।

6\. সব তথ্য ভালোভাবে যাচাই করে আবেদনপত্রের প্রিভিউ দেখতে হবে। এরপর অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে নির্ধারিত আবেদন ফি জমা দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

আবেদন ফি

1. SC, ST, PwBD, মহিলা ও প্রাক্তন সেনাকর্মী: এই শ্রেণির প্রার্থীদের মূল আবেদন ফি দিতে হবে না। তবে জিএসটি-সহ ৫০০ টাকা ইনটিমেশন চার্জ জমা দিতে হবে।

2. UR, EWS ও OBC প্রার্থী: এই শ্রেণির প্রার্থীদের ৮৫০ টাকা আবেদন ফি এবং ৫০০ টাকা ইনটিমেশন চার্জ মিলিয়ে মোট ১,৩৫০ টাকা জমা দিতে হবে।

নির্বাচন পদ্ধতি

1. পোস্ট কোড ০১ থেকে ০৬ (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার): এই পদগুলিতে অনলাইন পরীক্ষা, নথি যাচাই এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। চূড়ান্ত মেধা তালিকায় অনলাইন পরীক্ষার গুরুত্ব থাকবে ৮৫ শতাংশ এবং ইন্টারভিউয়ের গুরুত্ব থাকবে ১৫ শতাংশ।

2. পোস্ট কোড ০৭ ও ০৮ (জুনিয়র এক্সিকিউটিভ): এই পদগুলিতে অনলাইন পরীক্ষা এবং নথি যাচাইয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

  • অনলাইন রেজিস্ট্রেশন ও ফি জমা শুরু: ১৭ অক্টোবর, ২০২৬।
  • অনলাইনে আবেদনের ও ফি জমার শেষ তারিখ: ১৫ নভেম্বর, ২০২৬।
  • কল লেটার ডাউনলোডের সময়: পরীক্ষার প্রায় ২১ দিন আগে থেকে অফিসিয়াল পোর্টালে উপলব্ধ হবে।
  • অনলাইন পরীক্ষার সম্ভাব্য তারিখ: পরবর্তীতে সংস্থার ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
Tamanna Khan
Tamanna Khanhttps://jknews24.in/
আমি তামান্না খান। গত তিন বছর ধরে ডিজিটাল নিউজ মিডিয়ায় কনটেন্ট রাইটার হিসেবে কাজ করছি। সরকারি প্রকল্প, শিক্ষা এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখিতে আমার বিশেষ অভিজ্ঞতা রয়েছে। সহজ, তথ্যভিত্তিক ও পাঠকবান্ধব ভাষায় গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার লেখার মূল লক্ষ্য। মেল- pinkykhan342166@gmail.com
Breaking News