ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, কেমন থাকবে আজ কলকাতা-সহ বাংলার আবহাওয়া?

জানারুল খান, কলকাতাঃ ঘূর্ণিঝড় ‘মুরাসু’কে ঘিরে ক্রমশ বাড়ছে উদ্বেগ। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আবহাওয়ার পরিবর্তনের আশঙ্কা দেখা দিয়েছে। মঙ্গলবার সকাল থেকেই কলকাতার আকাশে কখনও রোদ, আবার কখনও মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। তবে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আপাতত শহরে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ একাধিক জেলায়।

- Advertisement -

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal) কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলী, কলকাতা, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা জেলায়।

ঘূর্ণিঝড়টির সম্ভাব্য গতিপথ সম্পর্কে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এটি ওঙ্গোলের দক্ষিণে নেল্লোর ও নারসাপুরের মধ্যবর্তী উপকূল দিয়ে প্রবল ঘূর্ণিঝড় হিসেবে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। সেই সময়ে ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার এবং দমকা হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের জন্য আপাতত কোনও আবহাওয়াজনিত সতর্কবার্তা জারি করা হয়নি। তবুও পরিস্থিতির দিকে নজর রাখছেন আবহাওয়াবিদরা।

- Advertisement -

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে নজর দিলে দেখা যাচ্ছে, মঙ্গলবার দার্জিলিং ও কালিম্পং জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই দুই পার্বত্য জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আপাতত আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকবে। তাই অন্যান্য জেলায় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম বলেই জানাচ্ছে হাওয়া অফিস।

- Advertisement -

JANARUL KHAN
JANARUL KHANhttps://jknews24.in/
আমি জানারুল খান। গত তিন বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। এর মধ্যে দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24-এর সঙ্গে কাজ করছি। দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা, সাম্প্রতিক বিষয় এবং গুরুত্বপূর্ণ খবর নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে আগ্রহী। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সহজ ও পাঠকবান্ধব ভাষায় সংবাদ তুলে ধরাই আমার কাজের অন্যতম লক্ষ্য।
Breaking News