বাংলার আকাশে ফের ঘূর্ণাবর্ত, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা, আজকের আবহাওয়া

-

জানারুল খান, কলকাতাঃ দুর্গাপুজোর আগে ফের বদলেছে বাংলার আবহাওয়া। তুমুল বৃষ্টির দাপট অনেকটাই কমলেও একেবারে বৃষ্টিমুক্ত হচ্ছে না রাজ্য। আজ শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে উত্তরবঙ্গের কয়েকটি এলাকাতেও বৃষ্টির দেখা মিলতে পারে। অর্থাৎ বর্ষা বিদায় নেওয়ার পরেও পুজোর আগে বাংলার আকাশ থেকে পুরোপুরি কাটছে না বৃষ্টির মেঘ।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আজ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ফলে পুজোর আগে গরমের সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকলেও মাঝে বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিলতে পারে।

- Advertisement -

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গেও আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস। পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

আগামীকালের আবহাওয়া

রবিবার ছুটির দিনে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির দাপট থাকতে পারে। কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গেও একেবারে বৃষ্টিমুক্ত থাকবে না আবহাওয়া। দক্ষিণবঙ্গের এক-দুটি জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

JANARUL KHAN
JANARUL KHANhttps://jknews24.in/
আমি জানারুল খান। গত তিন বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। এর মধ্যে দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24-এর সঙ্গে কাজ করছি। দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা, সাম্প্রতিক বিষয় এবং গুরুত্বপূর্ণ খবর নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে আগ্রহী। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সহজ ও পাঠকবান্ধব ভাষায় সংবাদ তুলে ধরাই আমার কাজের অন্যতম লক্ষ্য।
Breaking News