আজ বিকেল থেকেই ঝেঁপে বৃষ্টি, কোন কোন জেলায় জারি কমলা সতর্কতা? জানুন আগামীকালের পূর্বাভাস

-

শ্রাবণের মাঝামাঝি সময়ে ফের সক্রিয় হয়েছে ঘূর্ণাবর্ত। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন ওডিশা-পশ্চিমবঙ্গ উপকূলের উপর অবস্থানরত নিম্নচাপটি আরও শক্তি সঞ্চয় করে অতি গভীর নিম্নচাপে (Deep Depression) পরিণত হচ্ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ দুপুর থেকে বিকেলের মধ্যেই এটি স্থলভাগে প্রবেশ করতে পারে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। ইতিমধ্যেই একাধিক জেলায় কমলা ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আজ বিকেল থেকেই ঝেঁপে বৃষ্টি

বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উপকূলবর্তী এবং ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা সবচেয়ে বেশি। ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের মতে, আগামীকাল অর্থাৎ মঙ্গলবারও দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে।

- Advertisement -

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ মঙ্গলবার, সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে সকাল থেকেই মেঘলা আকাশ বজায় থাকবে। আর তার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, নদীয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা। তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সর্তকতা জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব মেদিনীপুর জেলায়। শুধু বৃষ্টিই নয়, উপকূলবর্তী এলাকাগুলিতে ঝোড়ো হাওয়ারও সতর্কতা রয়েছে। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বাকি জেলাগুলিতেও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির তেমন দাপট না থাকলেও আগামীকাল, অর্থাৎ মঙ্গলবার থেকে পরিস্থিতির পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং পরে কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির জন্য শনিবার পর্যন্ত হলুদ সতর্কতা জারি থাকবে। টানা বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা যেমন বাড়বে, তেমনি বিভিন্ন নদীর জলস্তরও বৃদ্ধি পেতে পারে। তাই পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি আবহাওয়া দপ্তরের নির্দেশিকা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

🔔 সর্বশেষ খবর সবার আগে পেতে যুক্ত হন

ব্রেকিং নিউজ, চাকরির খবর, টেক আপডেট ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের WhatsAppTelegram চ্যানেলে এখনই যুক্ত হন।

Breaking News