রঞ্জন মাহাতো,কলকাতাঃ অভিনেতা তথা সুপারস্টার দেবের জীবনে শুরু হতে চলেছে নতুন এক অধ্যায়। দীর্ঘদিন অভিনেতা হিসেবে দর্শকদের মন জয় করার পর এবার পরিচালকের ভূমিকায় দেখা যাবে তাঁকে। দেবের পরিচালনায় আসন্ন ছবি ‘দেশু ৭’-এর ট্রেলার ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। তবে ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি প্রসেনজিৎ চ্যাটার্জি। বর্তমানে আউটডোর শুটিংয়ে ব্যস্ত থাকায় অনুষ্ঠানে যোগ দিতে পারেননি তিনি। তবে দূরে থেকেও দেবের পরিচালনায় নতুন যাত্রার জন্য শুভেচ্ছা জানাতে ভোলেননি ‘বুম্বাদা’।
দেবের উদ্দেশ্যে ‘বুম্বাদা’র খোলা চিঠি
দেবকে উদ্দেশ্য করে একটি খোলা চিঠি লিখেছেন প্রসেনজিৎ। সেখানেই তিনি জানিয়েছেন, ‘দেশ ৭’-এর ট্রেলার লঞ্চে উপস্থিত থাকতে না পারার কথা। পাশাপাশি পরিচালক হিসেবে দেবের নতুন যাত্রা শুরু হচ্ছে সেই উদ্দেশ্যে তিনি তাঁর চিঠিতে দেবকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন।
চিঠিতে প্রসেনজিৎ চ্যাটার্জি দেবের নতুন পথচলার জন্য আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, আউটডোর শুটিংয়ে ব্যস্ত থাকায় ‘DESU 7’-এর ট্রেলার লঞ্চে উপস্থিত থাকতে পারেননি। তবে অভিনেতা হিসেবে দীর্ঘদিন দেবকে দেখার পর এবার পরিচালক হিসেবে তাঁর কাজ দেখার জন্য তিনি আগ্রহী। একইসঙ্গে ছবিটি দেখার অপেক্ষায় থাকার কথাও জানিয়েছেন প্রসেনজিৎ। তাঁর তরফ থেকে ‘DESU 7’-এর গোটা টিমের জন্যও রইল শুভেচ্ছা ও ভালোবাসা।
উল্লেখ্য, ‘দেশু ৭’-এর হাত ধরেই পরিচালক হিসেবে নতুন ভূমিকায় আত্মপ্রকাশ করতে চলেছেন দেব। ছবিতে অভিনয়ের পাশাপাশি পরিচালনার দায়িত্বও সামলেছেন তিনি। এতদিন অভিনেতা হিসেবে দেবকে দেখার পর এবার তাঁর পরিচালনার ভাবনা ও দৃষ্টিভঙ্গি পর্দায় কীভাবে ফুটে ওঠে, তা নিয়ে অনুরাগীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। ট্রেলার প্রকাশের পর থেকেই ছবিটি প্রেক্ষাগৃহে দেখার জন্য অপেক্ষায় রয়েছেন দর্শকরা।
