Homeদেশ ও বিদেশআন্তজাতিক খবরপাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলা, নিহত ১৪ পুলিশ কর্মী

পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলা, নিহত ১৪ পুলিশ কর্মী

-

ফের ভয়াবহ জঙ্গি হামলায় কেঁপে উঠল পাকিস্তান। উত্তর-পশ্চিমের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু এলাকায় একটি পুলিশ আউটপোস্টকে লক্ষ্য করে চালানো হামলায় অন্তত ১৪ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে জানা গিয়েছে। হামলার পরই পুলিশ ও জঙ্গিদের মধ্যে তীব্র গুলির লড়াই শুরু হয়, যার জেরে গোটা এলাকা কার্যত রণক্ষেত্রে পরিণত হয়। নিরাপত্তা বাহিনী এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে এবং হামলার পিছনে জড়িত জঙ্গিদের খোঁজে অভিযান চালানো হচ্ছে।

ভয়াবহ হামলা পাকিস্তানে

স্থানীয় পুলিশ আধিকারিক সাজ্জাদ খান জানিয়েছেন, শনিবার গভীর রাতে সন্ত্রাসীরা বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে সোজা পুলিশ আউটপোস্টে ধাক্কা মারে। ভয়াবহ বিস্ফোরণে বান্নু এলাকার ওই পুলিশ পোস্ট প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এরপরই জঙ্গিরা আউটপোস্টে ঢুকে এলোপাথারি গুলি চালাতে শুরু করে। উদ্ধারকারী দলের দাবি, ঘটনাস্থল থেকে তিনজন আহত পুলিশকর্মীকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদ সংস্থা রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, হামলায় অত্যাধুনিক ড্রোনও ব্যবহার করেছে জঙ্গিরা। এমনকি বিস্ফোরণের খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছনোর সময় ওঁত পেতে থাকা জঙ্গিরা ফের হামলা চালায়, যার ফলে হতাহতের সংখ্যা আরও বেড়ে যায়। ইতিমধ্যেই এই হামলার দায় স্বীকার করেছে ইত্তেহাদ-উল-মুজাহিদিন নামে একটি জঙ্গি গোষ্ঠী।

- Advertisement -

উল্লেখ্য, এই ধরনের হামলা পাকিস্তান এবং তালিবান শাসিত আফগানিস্তান সীমান্তের পরিস্থিতিকে যে আরও উত্তপ্ত করে তুলছে তা বলার অপেক্ষা রাখে না। চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই জঙ্গি দমনের লক্ষ্যে আফগানিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালিয়েছিল পাকিস্তান। আর এই ধরনের হামলা দুই দেশের মধ্যে সম্পর্ককে আরও তলানিতে নিয়ে যাচ্ছে বলেই মত বিশেষজ্ঞদের।

- Advertisement -
- Advertisement -
Breaking News
- Advertisement -
Related Stories
- Advertisement -