ধ্রুব রাঠিকে আটক করল পুলিশ! কী কারণে আটক জনপ্রিয় ইউটিউবার?

সাদিকুল খান, কলকাতাঃ বড় খবর! দিল্লিতে প্রস্তাবিত বিক্ষোভের আগেই গুরুগ্রামের বাড়ি থেকে আটক জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি (Dhruv Rathee)। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শনিবার সকালে দিল্লি পুলিশের একটি দল গুরুগ্রামের সেক্টর ৫৬-এর তাঁর বাসভবনে পৌঁছে তাঁকে আটক করে। এর আগের দিনই তিনি দিল্লির ইন্ডিয়া গেট থেকে একটি ভিডিও পোস্ট করে ১০ অক্টোবরের বিক্ষোভে যোগ দেওয়ার কথা জানিয়েছিলেন। ককট্রোচ জনতা পার্টি (CJP)-র উদ্যোগে দিল্লির যন্তর মন্তরে এই বিক্ষোভের আয়োজন করা হয়েছে, যেখানে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার বিরোধিতা করার কথা রয়েছে।

- Advertisement -

ধ্রুব রাঠিকে আটক করল পুলিশ

ধ্রুব রাঠিকে আটক করার সময় তাঁর মা-ও বাড়িতে উপস্থিত ছিলেন বলে সূত্রের খবর। সংবাদ সংস্থা পিটিআইয়ের একটি পোস্ট অনুযায়ী, পুলিশি দলটিতে প্রায় ৫০ জন সদস্য ছিলেন। তবে, তাঁকে আটক করার কারণ এবং এই ঘটনায় পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য এখনও স্পষ্ট নয়। জানা গিয়েছে, ৮ অক্টোবর ভারতে আসার পর ধ্রুব রাঠি প্রথমে বেঙ্গালুরুতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভে অংশ নেন। এরপর ৯ অক্টোবর রাতে দিল্লিতে পৌঁছে ইন্ডিয়া গেট থেকে একটি ভিডিও শেয়ার করেন তিনি। পরে গুরুগ্রামের বাড়িতে যান ধ্রুব। শনিবার দিল্লির যন্তর মন্তরে আয়োজিত বিক্ষোভে তাঁর যোগ দেওয়ার কথা ছিল।

ধ্রুব রাঠির নাগরিকত্ব নিয়ে তদন্তের দাবি

ইউটিউবার ধ্রুব রাঠির নাগরিকত্ব, ভারতে তাঁর অভিবাসন সংক্রান্ত অবস্থান এবং ভিসার শর্তাবলী পালনের বিষয়টি খতিয়ে দেখার দাবি উঠেছে। বেঙ্গালুরুর প্রাক্তন পুলিশ কমিশনার ভাস্কর রাও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে এই বিষয়ে তদন্তের জন্য হস্তক্ষেপ করার অনুরোধ জানিয়েছেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য, গত ৮ অক্টোবর ধ্রুব রাঠি ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR-এর বিরোধিতায় বেঙ্গালুরুতে আয়োজিত একটি বিক্ষোভে অংশ নিয়েছিলেন। তবে নাগরিকত্ব বা ভিসা সংক্রান্ত কোনও অনিয়মের অভিযোগ প্রমাণিত হয়েছে, এমন তথ্য এখনও সামনে আসেনি।

Sadikul Khan
Sadikul Khanhttps://jknews24.in/
আমি সাদিকুল খান। গত তিন বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। শিক্ষা ও রাজনীতির খবর নিয়ে চর্চা ও লেখালেখি করতে বিশেষ আগ্রহী। তবে এই দুই ক্ষেত্রের পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়েও লেখার অভিজ্ঞতা রয়েছে। পাঠকের কাছে সহজ ও তথ্যভিত্তিকভাবে খবর তুলে ধরাই আমার অন্যতম লক্ষ্য। কাজের বাইরে অবসর সময়ে রহস্য ও রোমাঞ্চধর্মী গল্পের বই পড়তে ভালোবাসি। মেল- hdmoviekey@gmail.com
Breaking News