ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন (DIC)-এর ‘মাইগভ’ বা ‘MyGov’-এ কাজের সুযোগ এসেছে। গ্রাফিক ডিজাইন নিয়ে পড়াশোনা বা কাজের অভিজ্ঞতা রয়েছে, এমন প্রার্থীদের জন্য এই নিয়োগের সুযোগ। সম্প্রতি এই মর্মে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের ওয়েবসাইটে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, যোগ্য প্রার্থীরা নির্দিষ্ট নিয়ম মেনে এই পদের জন্য আবেদন করতে পারবেন।
ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনে গ্রাফিক ডিজাইনার নিয়োগ
ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন (DIC)-এর তরফে গ্রাফিক ডিজাইনার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগে মোট ২টি শূন্যপদ রয়েছে এবং প্রাথমিকভাবে চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ থেকে ৫ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন।
কী ভাবে আবেদন করবেন?
প্রার্থীদের প্রথমে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘Homepage’ থেকে ‘Notifications’ এবং ‘Openings’ বিভাগে যেতে হবে। সেখানেই সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে দেওয়া লিঙ্কে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। এই নিয়োগের জন্য আবেদন করার শেষ তারিখ ১৮ অগস্ট ২০২৬।
