তামান্না খান, কলকাতাঃ কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনে (Digital India Corporation) চাকরির সুযোগ তৈরি হয়েছে। সম্প্রতি সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা বিজ্ঞপ্তিতে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা এবং অন্যান্য শর্ত দেখে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার আগে নিয়োগের পদ, শূন্যপদের সংখ্যা, আবেদনের শেষ তারিখ এবং প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া জরুরি।
ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনে নিয়োগ
ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনে চুক্তির ভিত্তিতে একজন ফুল স্ট্যাক ডেভেলপার (Full Stack Developer) নিয়োগ করা হবে। এই পদের কর্মস্থল দিল্লিতে হলেও পরবর্তীতে তা পরিবর্তন হতে পারে। আবেদনকারীদের কম্পিউটার সায়েন্স, পরিসংখ্যান, গণিত, ডেটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) বা মেশিন লার্নিং (ML) বিষয়ে বিটেক, বিই, এমটেক, এমএস বা এমএসসি ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি, মেশিন লার্নিং, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (NLP), কম্পিউটার ভিশন বা পরিসংখ্যান বিষয়ে উচ্চতর ডিগ্রি, গবেষণাপত্র প্রকাশ কিংবা উল্লেখযোগ্য কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এই পদে আবেদনের জন্য ডেটা সায়েন্স, মেশিন লার্নিং বা অ্যাপ্লায়েড এআই ক্ষেত্রে অন্তত চার বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন। এর মধ্যে বাস্তবে ব্যবহৃত মডেল বা এআই সিস্টেম তৈরির ক্ষেত্রে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অন্যান্য যোগ্যতা ও শর্তাবলি জানতে সংস্থার প্রকাশিত মূল নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া উচিত।
আবেদন করবেন কী ভাবে?
ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনে এই পদে আবেদন করতে হলে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’ বিভাগে প্রবেশ করতে হবে। সেখানে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে উল্লেখিত নির্দেশিকা অনুযায়ী অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। এই পদে আবেদনের শেষ তারিখ ২৬ অক্টোবর। তাই আগ্রহী প্রার্থীদের শেষ দিনের জন্য অপেক্ষা না করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, যোগ্যতা এবং অন্যান্য শর্তাবলি জানতে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইট দেখে নেওয়া যেতে পারে।
