রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে এবার থেকে ব্যাংক অ্যাকাউন্টে DBT (Direct Benefit Transfer) লিংক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এখন অধিকাংশ সরকারি প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে DBT ব্যবস্থার মাধ্যমে। ফলে আপনার অ্যাকাউন্টে DBT সক্রিয় না থাকলে সরকারি অনুদান বা ভাতার টাকা পেতে সমস্যায় পড়তে পারেন। তাই আজকের এই প্রতিবেদনে জানানো হবে, কীভাবে খুব সহজে আপনার ব্যাংক অ্যাকাউন্টে DBT লিংক রয়েছে কিনা এবং যদি না থাকে, তাহলে কীভাবে সেটি লিংক করবেন তার সম্পূর্ণ পদ্ধতি।
Direct Benefit Transfer বা DBT Link কী?
Direct Benefit Transfer (DBT) Link হল এমন একটি ব্যবস্থা, যার মাধ্যমে সরকারি ভর্তুকি, স্কলারশিপ বা বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তার আধার সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়। এই পদ্ধতির মূল লক্ষ্য হল দুর্নীতি কমানো এবং প্রকৃত সুবিধাভোগীদের কাছে দ্রুত ও স্বচ্ছভাবে সরকারি অনুদান পৌঁছে দেওয়া। তাই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড এবং মোবাইল নম্বর সঠিকভাবে লিঙ্ক করা থাকা অত্যন্ত জরুরি। তাহলেই আপনি বিভিন্ন সরকারি প্রকল্পের DBT সুবিধা সহজে পেতে পারবেন।
DBT লিংক স্ট্যাটাসে চেক পদ্ধতি (DBT Link Status Check)
আপনি চাইলে নিজের মোবাইল ফোন দিয়েই খুব সহজে দেখে নিতে পারবেন আপনার আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টে DBT লিংক রয়েছে কিনা। এমনকি একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকলে কোন অ্যাকাউন্টটি আধারের সঙ্গে DBT-র জন্য সক্রিয় রয়েছে, সেটাও জানা যাবে কয়েক মিনিটের মধ্যেই। এর জন্য বিশেষ কোনও ঝামেলা নেই। অনলাইন ও মোবাইলভিত্তিক কয়েকটি সহজ পদ্ধতির মাধ্যমে এই তথ্য যাচাই করা যায়। নিচে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের DBT লিংক চেক করার দুটি সহজ উপায় বিস্তারিতভাবে আলোচনা করা হল।
UIDAI Portal-এর মাধ্যমে DBT Link Status চেক পদ্ধতি
UIDAI বা আধার পোর্টালের মাধ্যমে ব্যাংক একাউন্টের DBT লিংক চেক করার জন্য নিম্নলিখিত পদ্ধতিগুলি অনুসরণ করুন-
- প্রথমে Google, Chorme এসে UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইট (https://myaadhaar.uidai.gov.in/) ভিজিট করুন।
- এরপর ওয়েবসাইটের হোমপেজে থাকা “Login” অপশন এ ক্লিক করে আধার নাম্বার, ক্যাপচা এবং মোবাইল OTP দিয়ে লগ ইন করুন।
- এরপর Services Dashboard এর মধ্য থাকা “Bank seeding status” স্ট্যাটাস অপশনটিতে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন আপনার DBT link অ্যাক্টিভ আছে কিনা এবং তা কোন ব্যাংকের সঙ্গে রয়েছে।
| UIDAI Portal-এর মাধ্যমে DBT Link Cheack | Click Here → |
NPCI Portal-এর মাধ্যমে DBT Link Status চেক পদ্ধতি
NPCI Portal-এর মাধ্যমে খুব সহজেই আপনার DBT Link Status চেক করা যায়। এর জন্য প্রথমে NPCI Official Website ভিজিট করতে হবে। এরপর হোমপেজের Menu অপশনে গিয়ে “Customer” বিভাগের মধ্যে থাকা “Bharat Aadhaar Seeding Enabler (BASE)” অপশনে ক্লিক করুন। তারপর “Aadhaar Mapped Status” অপশনে গিয়ে আপনার আধার নম্বর ও ক্যাপচা কোড সঠিকভাবে লিখতে হবে। এরপর মোবাইলে আসা OTP দিয়ে ভেরিফিকেশন সম্পন্ন করে “Confirm” অপশনে ক্লিক করলেই স্ক্রিনে দেখতে পারবেন আপনার DBT Link সক্রিয় রয়েছে কিনা এবং কোন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে সেটি ম্যাপ করা আছে।
| NPCI Portal-এর মাধ্যমে DBT Link Cheack | Click Here → |
DBT Link করার পদ্ধতি (Aadhar Bank DBT Link)
আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি DBT Link সক্রিয় না থাকে, অথবা পুরনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের বদলে নতুন অ্যাকাউন্টে সরকারি প্রকল্পের টাকা পেতে চান, তাহলে Aadhaar Seeding বা Mapping আপডেট করা জরুরি। এর মাধ্যমে আপনার আধার কার্ডের সঙ্গে নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টটি যুক্ত করা হয়, যাতে সরকারি অনুদানের টাকা সরাসরি সেই অ্যাকাউন্টে পৌঁছে যায়। এই কাজ আপনি অফলাইন এবং অনলাইন—দুইভাবেই করতে পারবেন। অফলাইনে সংশ্লিষ্ট ব্যাঙ্ক শাখায় গিয়ে আধার লিংকিং ফর্ম জমা দিতে হয়, আর অনলাইনে অনেক ব্যাঙ্কই Net Banking বা Mobile Banking-এর মাধ্যমে Aadhaar Seeding-এর সুবিধা দিয়ে থাকে।
NPCI Portal-এর মাধ্যমে DBT Link করার সহজ পদ্ধতি
NPCI (National Payments Corporation of India) পোর্টালের মাধ্যমে আপনি ঘরে বসেই সম্পূর্ণ অনলাইন প্রক্রিয়ায় নতুন করে Aadhaar Seeding করতে পারেন অথবা আপনার পুরনো ব্যাঙ্ক পরিবর্তন করে নতুন ব্যাঙ্কে DBT (Direct Benefit Transfer) লিঙ্ক সক্রিয় করে নিতে পারেন।
- প্রথমে NPCI-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান।
- এরপর ওয়েবসাইটের হোমপেজে Menu অপশনের “Customer” পেজের মধ্যে থাকা “Bharat Aadhaar Seeding Enabler (BASE)” অপশনটিতে ক্লিক ক্লিক করুন।
- এবার স্ক্রিনে আসা “Aadhaar Seeding/Deseeding” অপশনটিতে ক্লিক করুন।
- এরপর অনলাইন আবেদন ফর্মটি ওপেন হবে। সেখানে আপনার নির্দিষ্ট আধার নম্বরটি লিখুন। তারপর Request For Aadhaar অপশন থেকে “Seeding” সিলেক্ট করুন এবং যে ব্যাঙ্কে সরকারি টাকা পেতে চান, সেই ব্যাঙ্কের নাম নির্বাচন করুন।
- আপনার প্রয়োজন অনুযায়ী নিচের যেকোনো একটি অপশন বেছে নিন:
- Fresh Seeding: আপনি যদি একদম প্রথমবার বা নতুন করে DBT Link করতে চান।
- Movement – Same Bank: একই ব্যাঙ্কের একটি অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে লিঙ্ক পরিবর্তনের জন্য।
- Movement – From One Bank to Other Bank: পুরনো ব্যাঙ্ক পরিবর্তন করে অন্য কোনো নতুন ব্যাঙ্কে লিঙ্ক স্থানান্তরের জন্য।
- আপনার নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটি সঠিকভাবে লিখুন এবং স্ক্রিনে থাকা সিকিউরিটি ক্যাপচা (Captcha) কোডটি পূরণ করে “Submit” বাটনে ক্লিক করুন।
- স্ক্রিনে আসা নিয়ম ও শর্তাবলী (Terms & Conditions) ভালো করে পড়ে নিয়ে “Agree and Continue” অপশনে ক্লিক করুন।
- আপনার আধার কার্ডের সাথে যুক্ত মোবাইল নম্বরে একটি ওটিপি (OTP) আসবে, সেটি নির্দিষ্ট বক্সে বসিয়ে ভেরিফিকেশন প্রক্রিয়াটি সম্পন্ন করুন।
- ওটিপি সাবমিট করার পর আবেদনটি সফলভাবে জমা হলে স্ক্রিনে “SUCCESS” স্ট্যাটাস দেখতে পাবেন। এর কিছুদিনের মধ্যেই আপনার অ্যাকাউন্টে DBT Link সক্রিয় হয়ে যাবে।
| NPCI Portal-এর মাধ্যমে DBT Link করার ডায়লগ লিংক | Click Here → |
ব্যাংকে গিয়ে অফলাইনের মাধ্যমে DBT Link করার পদ্ধতি
অনলাইন পদ্ধতির পাশাপাশি আপনি চাইলে সরাসরি ব্যাঙ্ক শাখায় গিয়েও খুব সহজে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে DBT (Direct Benefit Transfer) বা Aadhaar Seeding সক্রিয় করতে পারেন। এর জন্য প্রথমে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরকারি প্রকল্পের টাকা পেতে চান, সেই ব্যাঙ্কের শাখায় গিয়ে ‘Aadhaar Linking’ বা ‘DBT Activation’ ফর্ম সংগ্রহ করতে হবে। এরপর ফর্মে নিজের নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, মোবাইল নম্বর এবং আধার নম্বরসহ প্রয়োজনীয় সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করুন। তারপর আধার কার্ড, প্যান কার্ড এবং ব্যাঙ্ক পাসবুকের প্রথম পাতার জেরক্স কপি self-attested করে ফর্মের সঙ্গে সংযুক্ত করতে হবে। সবশেষে সম্পূর্ণ ফর্ম ও নথিপত্র ব্যাঙ্ক কাউন্টারে জমা দিলে ব্যাঙ্ক কর্তৃপক্ষ তথ্য যাচাই করে কয়েক দিনের মধ্যেই আপনার অ্যাকাউন্টে DBT পরিষেবা সক্রিয় করে দেবে।
