DRDO Internship 2026: ইঞ্জিনিয়ারিং ও বিজ্ঞানের পড়ুয়াদের ইন্টার্নশিপের সুযোগ

তামান্না খান, কলকাতাঃ ইঞ্জিনিয়ারিং ও বিজ্ঞানের পড়ুয়াদের জন্য সুখবর! ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO)-এর কমব্যাট এয়ারক্রাফ্ট সিস্টেমস ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্টিগ্রেশন সেন্টারের তরফে অর্থপ্রাপ্ত ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হচ্ছে। এই ইন্টার্নশিপে আবেদন করতে পারবেন যোগ্য বিই (BE), বিটেক (B.Tech) এবং এমএসসি (M.Sc) পাঠরত পড়ুয়ারা। প্রতিরক্ষা গবেষণা ও প্রযুক্তির ক্ষেত্রে কাজ শেখার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগও পাবেন নির্বাচিত প্রার্থীরা।

- Advertisement -

আসনের সংখ্যা

ডিআরডিও-র এই ইন্টার্নশিপে মোট ৩০টি আসনে নিয়োগ করা হবে। এর মধ্যে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন এবং ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগে ১২টি, কম্পিউটার সায়েন্স ও ইনফরমেশন টেকনোলজিতে ১৩টি এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ৫টি আসন রয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আগামী ১১ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে। আবেদন পদ্ধতি এবং অন্যান্য প্রয়োজনীয় শর্ত সম্পর্কে বিস্তারিত জানতে ডিআরডিও-র অফিশিয়াল ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

যোগ্যতা

1. ইঞ্জিনিয়ারিং ডিগ্রির শেষ বর্ষের বিই/বিটেক পড়ুয়া এবং স্নাতকোত্তরের দ্বিতীয় বর্ষের এমএসসি পড়ুয়ারা এই ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন।

- Advertisement -

2. ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের আগের সমস্ত সেমেস্টারে ন্যূনতম ৭.৫ সিজিপিএ এবং এমএসসি পড়ুয়াদের স্নাতকোত্তরের প্রথম বর্ষের পরীক্ষায় অন্তত ৭০ শতাংশ নম্বর থাকতে হবে।

- Advertisement -

3. আবেদনকারীদের এআইসিটিই (AICTE) বা ইউজিসি (UGC) অনুমোদিত কলেজ বা বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট বিষয়ে পূর্ণ সময়ের কোর্সে পড়াশোনা করতে হবে।

4. আবেদনকারীদের বয়স ২৫ বছরের কম হতে হবে।

স্টাইপেন্ড ও সময়সীমা

ডিআরডিও-র এই ইন্টার্নশিপের মেয়াদ ছয় মাস। ইন্টার্নশিপ সফলভাবে সম্পূর্ণ করার পর পড়ুয়াদের শংসাপত্র দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে ৫,০০০ টাকা করে স্টাইপেন্ড পাবেন। তবে এই টাকা পেতে হলে প্রতি মাসে অন্তত ১৫টি কর্মদিবস ল্যাবে উপস্থিত থাকতে হবে। ছয় মাসের স্টাইপেন্ড দু’টি কিস্তিতে দেওয়া হবে। প্রথম তিন মাসের ইন্টার্নশিপ শেষ হলে প্রথম কিস্তি এবং ছয় মাসের মেয়াদ সম্পূর্ণ হওয়ার পর দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে।

আবেদন করবেন কী ভাবে?

1. প্রথমে ডিআরডিও-র অফিশিয়াল ওয়েবসাইট-এ যেতে হবে।

2. হোমপেজে ‘DRDO Internship 2026’ লিঙ্কে ক্লিক করতে হবে।

3. নতুন পেজ খুললে সেখানে থাকা আবেদনপত্রটি পূরণ করতে হবে।

4. প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্র সম্পূর্ণ করার পর hrd.casdic@gov.in ইমেল ঠিকানায় পাঠাতে হবে।

5. আবেদন করার আগে শিক্ষাগত যোগ্যতা, প্রয়োজনীয় নথিপত্র এবং অন্যান্য নির্দেশিকা ভালোভাবে দেখে নিতে হবে।

Tamanna Khan
Tamanna Khanhttps://jknews24.in/
আমি তামান্না খান। গত তিন বছর ধরে ডিজিটাল নিউজ মিডিয়ায় কনটেন্ট রাইটার হিসেবে কাজ করছি। সরকারি প্রকল্প, শিক্ষা এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখিতে আমার বিশেষ অভিজ্ঞতা রয়েছে। সহজ, তথ্যভিত্তিক ও পাঠকবান্ধব ভাষায় গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার লেখার মূল লক্ষ্য। মেল- pinkykhan342166@gmail.com
Breaking News