ড্রেজিং কর্পোরেশন কলকাতায় নিয়োগ, মাধ্যমিক পাশেই আবেদনের সুযোগ

তামান্না খান, কলকাতাঃ ভারত সরকারের রাষ্ট্রায়ত্ত সংস্থা ড্রেজিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (DCIL) দেশজুড়ে একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গের কলকাতা-সহ বিশাখাপত্তনম, চেন্নাই এবং দেশের অন্যান্য কেন্দ্রে এই নিয়োগ করা হবে। ন্যূনতম মাধ্যমিক পাশ যোগ্যতা থেকেও বিভিন্ন পদে আবেদন করার সুযোগ রয়েছে। সংস্থার তরফে চুক্তিভিত্তিক কর্মী এবং ট্রেনি পদে নিয়োগ করা হবে। প্রার্থীদের ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে বেছে নেওয়া হবে। তাই কম শিক্ষাগত যোগ্যতায় চাকরি খুঁজছেন এমন পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য এটি একটি ভালো সুযোগ হতে পারে। নিয়োগের পদ, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন এবং ইন্টারভিউ সংক্রান্ত বিস্তারিত তথ্য আজকের পতিবেদন সম্পুন্ন পড়ুন।

- Advertisement -

ড্রেজিং কর্পোরেশন কলকাতায় নিয়োগ

বিজ্ঞপ্তি নম্বর04/2026
প্রতিষ্ঠানের নামড্রেজিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (DCIL)
পদের নামফ্লিট পার্সোনেল ও ট্রেনি।
নিয়োগের ধরনচুক্তিভিত্তিক।
অফিসিয়াল ওয়েবসাইটhttps://www.dredge-india.com/career

কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে?


ড্রেজিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের এই নিয়োগে মূলত দুটি বিভাগে কর্মী নেওয়া হবে—ফ্লিট পার্সোনেল এবং ট্রেইনি। ফ্লিট পার্সোনেল বিভাগে ড্রেজ মাস্টার, চিফ অফিসার, সেকেন্ড অফিসার, থার্ড অফিসার, চিফ ইঞ্জিনিয়ার অফিসার, সেকেন্ড ইঞ্জিনিয়ার অফিসার, ফোর্থ ইঞ্জিনিয়ার অফিসার এবং পেটি অফিসার (ড্রেজিং) পদে নিয়োগ করা হবে। অন্যদিকে, ট্রেইনি বিভাগে ট্রেইনি মেরিন ইঞ্জিনিয়ার, ট্রেইনি ইলেকট্রিক্যাল অফিসার এবং এনসিভি ট্রেইনি পদে প্রার্থীদের নেওয়া হবে। প্রতিটি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা ও প্রয়োজনীয় অভিজ্ঞতা আলাদা হতে পারে।

শিক্ষাগত যোগ্যতা

কেবল ট্রেনি পদ্গুলির জন্য নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি চাওয়া হয়েছে।

- Advertisement -

১) ট্রেনি মেরিন ইঞ্জিনিয়ারঃ ডিজি শিপিং বা এআইসিটিই অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ৪ বছরের মেরিন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা চার বছরের ইঞ্জিনিয়ারিং পাস হতে হবে। সঙ্গে গ্র্যাজুয়েট মেরিন ইঞ্জিনিয়ারিং (GME) কোর্স পাস হতে হবে।

- Advertisement -

২) ট্রেনি ইলেকট্রিক্যাল অফিসারঃ সরকার বা এআইসিটিই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইইই, ইটিসি বা ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে ৪ বছরের ডিগ্রি থাকতে হবে। সঙ্গে ডিজি শিপিং অনুমোদিত কেন্দ্র থেকে ৪ মাসের ইলেক্ট্রো টেকনিক্যাল অফিসার (ETO) কোর্স উত্তীর্ণ হতে হবে।

৩)এনসিভি ট্রেনিঃ ন্যূনতম মাধ্যমিক/সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ডিজি শিপিং অনুমোদিত প্রি-সি জিপি রেটিং কোর্সের এক্সিট পরীক্ষায় ন্যূনতম ৬০% নম্বর সহ পাস হতে হবে।

বেতন ও স্টাইপেন্ড

ড্রেজিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের এই নিয়োগে ফ্লিট পার্সোনেল পদগুলিতে নির্দিষ্ট মাসিক বেতন দেওয়া হবে, যদিও বেতনের সঠিক অঙ্ক জানানো হয়নি। অন্যদিকে, ট্রেনি পদগুলিতে প্রশিক্ষণ চলাকালীন স্টাইপেন্ডের পাশাপাশি দৈনিক ভিকচুয়ালিং অ্যালাউন্স দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। ট্রেনি মেরিন ইঞ্জিনিয়ার (TME) এবং ট্রেনি ইলেকট্রিক্যাল অফিসার (TELO) পদে প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে ২৫,০০০ টাকা স্টাইপেন্ডের সঙ্গে দৈনিক ৬০০ টাকা ভিকচুয়ালিং অ্যালাউন্স পাওয়া যাবে। অন্যদিকে, এনসিভি ট্রেনি (NCV-T) পদে প্রতি মাসে ১০,০০০ টাকা স্টাইপেন্ডের পাশাপাশি দৈনিক ৪০৫ টাকা ভিকচুয়ালিং অ্যালাউন্স দেওয়া হবে।

প্রয়োজনীয় নথিপত্র

ড্রেজিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের নিয়োগে ওয়াক-ইন ইন্টারভিউয়ের দিন প্রার্থীদের সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ নথিপত্র রাখতে হবে। এর মধ্যে রয়েছে বয়সের প্রমাণ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট, সমস্ত শিক্ষাগত ও প্রযুক্তিগত যোগ্যতার মূল মার্কশিট ও সার্টিফিকেট, বৈধ ভারতীয় পাসপোর্ট, CDC এবং INDOS নম্বর। পাশাপাশি STCW 2010 মডুলার কোর্সের সার্টিফিকেটও সঙ্গে রাখতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য কাস্ট সার্টিফিকেট ও ঘোষণা পত্র জমা দিতে হবে।

ইন্টারভিউয়ের তথ্য

সমস্ত পদের জন্য ওয়াক-ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হবে ৫ এবং ৬ নভেম্বর ২০২৬, প্রতিদিন সকাল ১০:০০ টা থেকে।
প্রার্থীদের সুবিধার্থে দেশের চারটি প্রধান শহরে ইন্টারভিউ কেন্দ্র রাখা হয়েছে:

  • কলকাতা (Kolkata): DCIL, KOPT Quarters B3 & B5, Nimakmahal Road, Kolkata – 700043 (ফোন: 033-22825313 / 22826906)।
  • বিশাখাপত্তনম (Visakhapatnam): DREDGE HOUSE, H.B. Colony, Seethammadhara, Visakhapatnam – 530022 (ফোন: 0891-2871235 / 2871245)। (NCV(T) পদের আবেদনকারীদের শুধুমাত্র বিশাখাপত্তনমে রিপোর্ট করতে হবে)।
  • চেন্নাই (Chennai): Indian Maritime University, East Coast Road, Semmencherry, Chennai – 600119 (ফোন: 044-29884893)।
  • কোচি (Kochi): DCIL, Dr. No. 57/566(D9), Chackalackal Building, KP Vallon Road, Kadavanthara, Kochi – 682020 (ফোন: 0484-2962032)।
Tamanna Khan
Tamanna Khanhttps://jknews24.in/
আমি তামান্না খান। গত তিন বছর ধরে ডিজিটাল নিউজ মিডিয়ায় কনটেন্ট রাইটার হিসেবে কাজ করছি। সরকারি প্রকল্প, শিক্ষা এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখিতে আমার বিশেষ অভিজ্ঞতা রয়েছে। সহজ, তথ্যভিত্তিক ও পাঠকবান্ধব ভাষায় গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার লেখার মূল লক্ষ্য। মেল- pinkykhan342166@gmail.com
Breaking News