মাঝআকাশে বিপদবার্তা! ১৮০ যাত্রী নিয়ে দুবাই থেকে উড়ে তাবুকে জরুরি অবতরণ বিমানের

সাদিকুল খান, কলকাতাঃ দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী ‘ফ্লাইদুবাই’ (flydubai)-এর একটি বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমানে মাঝআকাশেই তৈরি হয় চরম আতঙ্ক। উত্তর সৌদি আরবের আকাশসীমার ওপর দিয়ে যাওয়ার সময় হঠাৎ জরুরি অবস্থা ঘোষণা করে বিমানটি দিক পরিবর্তন করতে বাধ্য হয়। প্রায় ১৮০ জন যাত্রী নিয়ে উড়ে যাওয়া বিমানটি শেষ পর্যন্ত সৌদি আরবের তাবুক বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ করে। ফলে বড়সড় বিপদ এড়ানো সম্ভব হলেও ঘটনার জেরে যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

- Advertisement -

ফলে ককপিটের ভিতরে কোনও ধরনের বিবাদ বা সমস্যার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছিল কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটরাডার২৪’ (Flightradar24)-এর তথ্য অনুযায়ী, আকাশে থাকা অবস্থাতেই বিমানটিতে হঠাৎ অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়। ককপিট থেকে ট্রান্সপন্ডারের মাধ্যমে জরুরি সংকেত ‘৭৭০০’ পাঠানো হয়। ট্র্যাকিং ডেটায় বিমানের গতি ও উচ্চতায় দ্রুত পরিবর্তন লক্ষ্য করা যায়। এমনকি কিছু সময় বিমানটি স্বাভাবিকের তুলনায় অনেক কম, প্রায় ১৫,০০০ ফুট উচ্চতায় উড়ছিল বলেও দেখা যায়।

ককপিটে দুই পাইলটের বিবাদ ঘিরে চাঞ্চল্য

ককপিটে বিবাদের জল্পনা ছড়িয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটরাডার২৪’ (Flightradar24)-এর তথ্য অনুযায়ী, উড়ন্ত অবস্থাতেই বিমানটিতে হঠাৎ অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়। ককপিট থেকে ট্রান্সপন্ডারের মাধ্যমে জরুরি সংকেত ‘৭৭০০’ পাঠানো হয়। ট্র্যাকিং ডেটায় বিমানের গতি ও উচ্চতায় দ্রুত পরিবর্তন লক্ষ্য করা যায়। এমনকি বিমানটি স্বাভাবিকের তুলনায় অনেক কম, প্রায় ১৫,০০০ ফুট উচ্চতায় উড়তে থাকে।

- Advertisement -

কিছুক্ষণ পর বিমানটি ট্র্যাকিং সাইট থেকে গায়েব হয়ে যায়। তবে একাধিক প্রতিবেদন ও ইসরায়েলি গোয়েন্দা সূত্রের দাবি, ককপিটে দুই পাইলটের মধ্যে তীব্র হাতাহাতি ও বিবাদের জেরেই আপৎকালীন সংকেত সক্রিয় করা হয়েছিল। প্রাথমিকভাবে জানা গেছে, বিমানটি কোনও সন্ত্রাসবাদী হামলা বা ছিনতাইয়ের ঘটনার শিকার হয়নি।

- Advertisement -

ইসরায়েলে জরুরি তৎপরতা শুরু হয়। ঘটনার খবর পৌঁছতেই মধ্যপ্রাচ্যের আকাশসীমায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ইসরায়েলের নিরাপত্তা জোরদার করতে তাৎক্ষণিকভাবে বিমান বাহিনীর (IAF) ফাইটার জেট স্কোয়াড্রন প্রস্তুত রাখা হয়। একই সময়ে পরিস্থিতি পর্যালোচনা করতে জরুরি বৈঠকে বসেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাৎজ।

প্রাথমিক খবর অনুযায়ী, বিমানে থাকা ১৮০ জন যাত্রী ও কর্মীবৃন্দ সম্পূর্ণ সুরক্ষিত রয়েছেন। এই অস্বাভাবিক ঘটনার প্রকৃত কারণ জানতে এবং বিষয়টি নিরাপত্তাজনিত শৃঙ্খলাভঙ্গ কি না, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে।

Sadikul Khan
Sadikul Khanhttps://jknews24.in/
আমি সাদিকুল খান। গত তিন বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। শিক্ষা ও রাজনীতির খবর নিয়ে চর্চা ও লেখালেখি করতে বিশেষ আগ্রহী। তবে এই দুই ক্ষেত্রের পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়েও লেখার অভিজ্ঞতা রয়েছে। পাঠকের কাছে সহজ ও তথ্যভিত্তিকভাবে খবর তুলে ধরাই আমার অন্যতম লক্ষ্য। কাজের বাইরে অবসর সময়ে রহস্য ও রোমাঞ্চধর্মী গল্পের বই পড়তে ভালোবাসি। মেল- hdmoviekey@gmail.com
Breaking News