জানারুল খান, কলকাতাঃ দিলীপ ট্রফির ফাইনালে বৈভব সূর্যবংশীকে ব্যাট হাতে টক্কর দিলেন বাংলার অভিজ্ঞ ক্রিকেটার অভিমন্যু ঈশ্বরণ। টুর্নামেন্টের অভিষেক ম্যাচে পূর্বাঞ্চলের হয়ে মাত্র ৮ রান করেছিলেন বৈভব। সেই ম্যাচেই অবশ্য ব্যাট হাতে নজর কেড়েছিলেন বাংলার সুদীপ কুমার ঘরামী, করেছিলেন দুর্দান্ত সেঞ্চুরি। এবার দিলীপ ট্রফির ফাইনালে দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে ব্যাট করতে নেমে বৈভব ৪৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেললেও বড় রান করতে পারেননি। অন্যদিকে, অভিমন্যু নিজের ব্যাটিং দক্ষতা ও অভিজ্ঞতার পরিচয় দিয়ে বড় ইনিংস খেললেন এবং কার্যত বিহারের এই তরুণ প্রতিভাকে ক্রিকেটের মঞ্চে অভিজ্ঞতার মূল্য বুঝিয়ে দিলেন।
ফাইনালে দাপট দেখালেন অভিমন্যু
দিলীপ ট্রফির ফাইনালে দক্ষিণাঞ্চলের মুখোমুখি হয়েছে পূর্বাঞ্চল। ম্যাচে পূর্বাঞ্চলের সহ-অধিনায়ক বৈভব সূর্যবংশীও ব্যাট হাতে ভালোই লড়াই করেছেন। ৫টি চার ও একটি ছক্কার সাহায্যে ৪৪ রান করেছেন বিহারের এই তরুণ ব্যাটার, যদিও অল্পের জন্য হাফ সেঞ্চুরি পূরণ করতে পারেননি। অন্যদিকে, বৈভবের সঙ্গেই ওপেনিং করতে নেমে ব্যাট হাতে নজর কেড়েছেন বাংলার অভিমন্যু ঈশ্বরণ। নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দক্ষিণাঞ্চলের বোলারদের বিরুদ্ধে দারুণ ব্যাটিং করে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন তিনি।
আরও পড়ুনঃ Kolkata Weather Updates: সকাল থেকেই আকাশের মুখ ভার, বেলা বাড়তেই বাড়বে বৃষ্টির দাপট!
এদিন, বৈভব সূর্যবংশীর সাথে ওপেনিং করতে গিয়ে ব্যাট হাতে একেবারে ঝড় তোলেন বাংলার অভিমন্যু। জন্মসূত্রে বাঙালি না হলেও নিজের ঘরোয়া ক্রিকেট জীবনে বাংলার জন্য বড় অবদান রেখেছেন তিনি। সেই প্লেয়ারই দক্ষিণাঞ্চলের বোলারদের পিটিয়ে 10টি চার ও একটি ছয় মেরে 72 রানের অনবদ্য ইনিংস খেলেছেন। বৈভবের মতো ক্রিকেটার যেখানে 50 রানও করতে পারেননি সেই পর্বে দাঁড়িয়ে ব্যাট হাতে ক্ষমতা জাহির করেছেন অভিমন্যু।
বৈভব সূর্যবংশীকে শিক্ষা দিলেন বাংলার অভিমন্যু
আরও পড়ুনঃ Poco F9 Ultra Review: 8050mAh ব্যাটারি ও 2.1 স্পিকার সেটআপে নজর কাড়বে এই ফোন
দিলীপ ট্রফির ফাইনালে অভিমন্যু ঈশ্বরণের ব্যাটিং দেখে অনেকেই বলছেন, বৈভব সূর্যবংশীকে যেন ব্যাট হাতে ক্রিকেটের পাঠই পড়িয়ে দিলেন বাংলার এই তারকা। নিজের ব্যাটিং দক্ষতা দিয়ে বুঝিয়ে দিলেন, বড় মঞ্চে তিনিও কতটা শক্তিশালী। এমনিতেই অভিমন্যুকে নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে যথেষ্ট আশা রয়েছে। ভক্তদের একাংশের বিশ্বাস, বৈভবের মতোই একদিন ভারতীয় সিনিয়র দলে সুযোগ করে নিতে পারেন বাংলার এই অভিজ্ঞ ব্যাটারও।
