পুজোর আনন্দে আর বাধা হবে না বৃষ্টি! আগামীকালের আবহাওয়া কেমন থাকবে?

জানারুল খান, কলকাতাঃ আজ মহাসপ্তমী। মা দুর্গার আরাধনায় মেতে উঠেছে গোটা বাংলা। দুর্গাপুজোর এই উৎসবের মরশুমে আবহাওয়া কেমন থাকবে, তা নিয়ে কৌতূহল রয়েছে রাজ্যবাসীর মধ্যে। এরই মধ্যে বৃষ্টি নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস। পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল রবিবার, মহাসপ্তমীর দ্বিতীয় দিন থেকেই আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে (Weather Tomorrow)। জানা যাচ্ছে, একাদশী পর্যন্ত উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। ফলে পুজোর বাকি দিনগুলিতে বৃষ্টির বাধা ছাড়াই ঠাকুর দেখার সুযোগ মিলতে পারে বলে আশা করছেন অনেকে।

- Advertisement -

প্রথম সপ্তমীতে দক্ষিণবঙ্গের আবহাওয়া

আজ শনিবার মহাসপ্তমীর দিন সকাল থেকেই আকাশ মূলত পরিষ্কার থাকলেও কোথাও কোথাও আংশিক মেঘলা থাকতে পারে। তবে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। বিকেলের দিকে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কয়েকটি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আপাতত রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। তাই পুজোর আনন্দে বৃষ্টির বাধা কতটা থাকবে, তা জানতে এক নজরে দেখে নেওয়া যাক আগামীকালের আবহাওয়ার পূর্বাভাস।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, আগামীকাল রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই আকাশ মূলত পরিষ্কার থাকবে এবং রোদ ঝলমলে আবহাওয়া দেখা যেতে পারে। তবে মাঝেমধ্যে আংশিক মেঘলা আকাশ থাকলেও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল থেকে একাদশী পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। পাশাপাশি বৃষ্টির দাপট কমার সঙ্গে সঙ্গে তাপমাত্রাতেও ধীরে ধীরে পরিবর্তন আসতে পারে। ফলে পুজোর বাকি দিনগুলিতে বৃষ্টির আশঙ্কা কম থাকায় ঠাকুর দেখতে বেরোনোর পরিকল্পনা করতে পারবেন পুজোপ্রেমীরা।

- Advertisement -

কলকাতায় আগামীকালের আবহাওয়া

দুর্গাপুজোর আবহে ভিড় উপচে পড়েছে কলকাতার একাধিক প্যান্ডেলে। তবেই ভিড়ের মাঝেও চিন্তা বাড়াচ্ছে বৃষ্টি, তাই এবার সেই চিন্তা দূর করে দিলেও হাওয়া অফিস। জানানো হয়েছে আগামীকাল সকাল থেকেই কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে। কোথাও বৃষ্টির কোন সম্ভাবনা নেই, মাঝে মধ্যে আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির কোন সম্ভাবনা নেই। কমতে পারে শহরের তাপমাত্রা।

- Advertisement -

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে আগামীকাল রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ের দু’একটি জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে অন্য জেলাগুলিতে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে। তবে অষ্টমী অর্থাৎ সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। একাদশী পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস।

JANARUL KHAN
JANARUL KHANhttps://jknews24.in/
আমি জানারুল খান। গত তিন বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। এর মধ্যে দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24-এর সঙ্গে কাজ করছি। দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা, সাম্প্রতিক বিষয় এবং গুরুত্বপূর্ণ খবর নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে আগ্রহী। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সহজ ও পাঠকবান্ধব ভাষায় সংবাদ তুলে ধরাই আমার কাজের অন্যতম লক্ষ্য।
Breaking News