ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা, রিখটার স্কেল ৬, আতঙ্ক ছড়াল শহরে

-

JKNews24 Disk: কলকাতা সহ বাংলার বিভিন্ন এলাকায় ভূমিকম্পে কেঁপে উঠেছে (Earthquake in Kolkata)। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬। ভূমিকম্পের উৎসস্থল মিয়ানমার। মঙ্গলবার রাত ৯:০৭ মিনিটে এই কম্পন অনুভূত হয়। দুর্গাপুরেও ভূমিকম্পের কম্পন স্পষ্টভাবে লক্ষ্য করা গেছে।

ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা

সূত্রের খবর, ভূমিকম্পের কম্পন বাংলাদেশ ও ইন্দোনেশিয়াতেও অনুভূত হয়েছে। মিয়ানমারে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬ রেকর্ড করা হয়েছে। কম্পনের কারণে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে কিছুক্ষণের জন্য বাড়ি ও অফিস থেকে বেরিয়ে আসেন। তবে এ মুহূর্তে কোনও ক্ষয়ক্ষতি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

- Advertisement -

সোশ্যাল মিডিয়া তোলপাড়

ভূমিকম্পের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক তোলপাড় দেখা গেছে। অনেক ব্যবহারকারী তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন। একজন লিখেছেন, “কলকাতায় ভূমিকম্প? আর কেউ কি এটা অনুভব করেছেন?” আরেকজন পোস্ট করেছেন, “আমরা অফিসে বসে ভূমিকম্প অনুভব করেছি।”

🔔 সর্বশেষ খবর সবার আগে পেতে যুক্ত হন

ব্রেকিং নিউজ, চাকরির খবর, টেক আপডেট ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের WhatsAppTelegram চ্যানেলে এখনই যুক্ত হন।

Breaking News