তামান্না খান, কলকাতাঃ পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য রেলের তরফে এল নতুন নিয়োগের সুযোগ। কলকাতায় অ্যাপ্রেন্টিস পদে প্রশিক্ষণ দেওয়ার জন্য সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেডের (IRCTC) মাধ্যমে অ্যাপ্রেন্টিস আইন, ১৯৬১ অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের এক বছরের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে মিলবে স্টাইপেন্ডও। সবচেয়ে বড় বিষয় হল, এই নিয়োগের ক্ষেত্রে কোনও লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ দিতে হবে না। তাহলে কারা আবেদন করতে পারবেন, কী কী যোগ্যতা প্রয়োজন, কীভাবে আবেদন করবেন এবং মাসে কত টাকা স্টাইপেন্ড পাওয়া যাবে, জেনে নিন নিয়োগের খুঁটিনাটি।
পূর্ব রেলে অ্যাপ্রেন্টিস নিয়োগ
| সংস্থার নাম | ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড (IRCTC)। |
| জোন | পূর্ব জোন (East Zone), কলকাতা। |
| পদের নাম | গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস এবং কোপা (COPA) অ্যাপ্রেন্টিস। |
| মোট শূন্যপদ | ৪৪টি। |
| প্রশিক্ষণের মেয়াদ | ১ বছর। |
| আবেদনের মাধ্যম | অনলাইন। |
| অফিসিয়াল পোর্টাল | apprenticeshipindia.gov.in অথবা nats.education.gov.in। |
শূন্যপদের বিবরণ
IRCTC-এর এই নিয়োগে মোট দুটি ক্যাটেগরিতে ৪৪টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদে ৩৪ জন এবং কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট (COPA) পদে ১০ জনকে প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা
IRCTC-এর অ্যাপ্রেন্টিস পদে আবেদন করার জন্য পদ অনুযায়ী আলাদা শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদে আবেদন করতে হলে যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং স্নাতকে অন্তত ৫০ শতাংশ নম্বর পেতে হবে। অন্যদিকে, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট (COPA) পদে আবেদনের জন্য মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় অন্তত ৫০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, NCVT বা SCVT অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে ITI সার্টিফিকেট থাকাও বাধ্যতামূলক।
কিভাবে আবেদন করবেন?
- প্রথমে COPA পদের প্রার্থীরা www.apprenticeshipindia.gov.in পোর্টালে যান। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস প্রার্থীরা www.nats.education.gov.in পোর্টালে যান।
- পোর্টালে ব্যক্তিগত ও শিক্ষাগত যাবতীয় তথ্য দিয়ে প্রোফাইল তৈরি বা আপডেট করুন।
- মাধ্যমিক স্তর থেকে শুরু করে সমস্ত ক্লাসের নম্বর এবং মার্কশিট/সার্টিফিকেট আপলোড করুন।
- IRCTC East Zone Kolkata-এর নির্দিষ্ট বিজ্ঞপ্তির অধীনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।
- জমা দেওয়া আবেদনপত্র ও রেজিস্ট্রেশনের কপি ভবিষ্যতে ব্যবহারের জন্য নিজের কাছে প্রিন্ট আউট করে রাখুন।
প্রয়োজনীয় নথিপত্র
IRCTC-এর অ্যাপ্রেন্টিস পদে আবেদন করার আগে প্রয়োজনীয় নথিপত্রগুলি হাতের কাছে গুছিয়ে রাখা ভালো। আবেদন ও পরবর্তী নথি যাচাইয়ের সময় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মার্কশিট এবং পাস সার্টিফিকেট লাগতে পারে। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদের ক্ষেত্রে স্নাতকের মার্কশিট ও সার্টিফিকেট এবং COPA পদের ক্ষেত্রে ITI-এর মার্কশিট ও ট্রেড সার্টিফিকেট প্রস্তুত রাখতে হবে। পাশাপাশি, প্রযোজ্য ক্ষেত্রে জাতিগত শংসাপত্র বা প্রতিবন্ধী শংসাপত্র, প্রাক্তন সেনাকর্মীদের ডিসচার্জ সার্টিফিকেট এবং সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজ ছবিও প্রয়োজন হতে পারে।
গুরুত্বপূর্ণ তারিখসমূহ
- অনলাইন আবেদন শুরুর তারিখ: ৯ অক্টোবর, ২০২৬।
- অনলাইন আবেদন জমা দেওয়ার শেষ তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬।
