Egg Price Hike: কলকাতায় লাফিয়ে বাড়ছে ডিমের দাম! এখন এক পিস কিনতে গেলে কত লাগবে?

-

ইরান যুদ্ধের প্রভাব ও আন্তর্জাতিক বাজারের অস্থিরতার কারণে কিছুদিন আগেও ডিমের দাম কমে গিয়ে অনেক জায়গায় প্রতি পিস মাত্র ৪–৫ টাকায় বিক্রি হচ্ছিল। কিন্তু এখন পরিস্থিতি বদলাতে শুরু করেছে। বিশেষ করে কলকাতা-সহ বিভিন্ন শহরে ডিমের দাম আবার বাড়ছে (Egg Price Hike)। কাজেই এবার থেকে ডিম কিনতে হলে অতিরিক্ত খরচ গুনতেই হবে আমজনতাকে। কিন্তু ঠিক কতটা বাড়ছে ডিমের দাম? বর্তমানেই বা কত টাকায় পাওয়া যাবে এই খাদ্য পণ্যটি?

কতটা বাড়ল ডিমের দাম? (Egg Price Hike)

ইরান যুদ্ধের পরিস্থিতির মধ্যেও ন্যাশনাল এগ কো-অর্ডিনেশন কমিটির তথ্য অনুযায়ী, কলকাতা-তে আজ মঙ্গলবার ডিমের পাইকারি দাম দাঁড়িয়েছে প্রতি পিস ৫ টাকা ১০ পয়সা, অর্থাৎ এক ট্রে (৩০টি) ডিমের দাম প্রায় ১৫৩ টাকার কাছাকাছি। অথচ মাত্র কিছুদিন আগেই পাইকারি বাজারে প্রতি ডিমের দাম ছিল ৪ টাকা ৭০ পয়সা, তখন এক ট্রের দাম ছিল প্রায় ১৪১ টাকা। সেই হিসেবে মাত্র এক সপ্তাহের ব্যবধানে এক ট্রে ডিমে প্রায় ১২ টাকা পর্যন্ত দাম বেড়েছে।

- Advertisement -

খুচরো ডিমের দাম বাড়ল অনেকটাই!

সাধারণত কলকাতা-র পাইকারি বাজারে ডিমের দাম বাড়লেই তার প্রভাব খুব দ্রুত খুচরো বাজারেও পড়ে, আর এবারও তার ব্যতিক্রম হয়নি। আজ মঙ্গলবার কলকাতা ও আশপাশের এলাকায় খুচরো বাজারে প্রতি ডিমের দাম প্রায় ৬ টাকা। একজোড়া ডিম কিনতে গেলে ১২ টাকা খরচ হচ্ছে। অন্যদিকে, কেউ যদি এক ট্রে (৩০টি) ডিম একসঙ্গে কেনেন, তাহলে তার জন্য প্রায় ১৭০ টাকার কাছাকাছি খরচ পড়ছে।

ডিমের দাম কি আরও বাড়বে?

এতদিন ভারত থেকে প্রতিদিন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ১ কোটি বা তারও বেশি ডিম রপ্তানি করা হতো। কিন্তু সাম্প্রতিক ইরান যুদ্ধের কারণে নিরাপত্তা উদ্বেগ ও পরিবহন সমস্যার জেরে সেই রপ্তানিতে বড়সড় ধাক্কা লাগে। ফলে বিদেশে ডিম পাঠানো বন্ধ বা কমে যাওয়ায় দেশের বাজারেই অতিরিক্ত সরবরাহ তৈরি হয়েছিল। যার জন্যই ডিমের দাম হঠাৎ করে অনেকটাই কমে গিয়েছিল। তবে এখন পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ায় আবার রপ্তানি শুরু হচ্ছে এবং তার প্রভাবেই দেশীয় বাজারে ডিমের দাম ফের বাড়তে শুরু করেছে। যদিও আগামী দিনে এই দাম আরও কতটা বাড়তে পারে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো পূর্বাভাস নেই, তবে বাজারের পরিস্থিতি অনুযায়ী দামের ওঠানামা চলতেই পারে।

🔔 সর্বশেষ খবর সবার আগে পেতে যুক্ত হন

ব্রেকিং নিউজ, চাকরির খবর, টেক আপডেট ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের WhatsAppTelegram চ্যানেলে এখনই যুক্ত হন।

Breaking News