Egra-Kolkata SBSTC Bus: এগরা থেকে কলকাতায় নতুন সরকারি বাস, দেখুন সময়সূচি

-

বাংলার বাসযাত্রীদের জন্য আবারও এল সুখবর। যাতায়াত আরও সহজ করতে SBSTC (South Bengal State Transport Corporation) নতুন একটি সরকারি বাস পরিষেবা চালু করেছে। দীর্ঘদিনের অপেক্ষার পর এবার এগরা থেকে কলকাতা (Egra–Kolkata) রুটে বাস চলাচল শুরু হয়েছে। এই নতুন পরিষেবার ফলে পূর্ব মেদিনীপুরের এগরা ও আশপাশের এলাকার যাত্রীদের কলকাতায় যাতায়াত আরও সুবিধাজনক হবে। নিয়মিত অফিসযাত্রী, ছাত্র-ছাত্রী এবং সাধারণ মানুষের কথা মাথায় রেখেই এই নতুন বাস রুট চালু করা হয়েছে।

এগরা টু কলকাতা সরকারি বাস পরিষেবা  শুরু

এতদিন মেদিনীপুর থেকে কলকাতা বা কলকাতা থেকে মেদিনীপুর যাওয়ার জন্য একাধিক সরকারি বাস পরিষেবা থাকলেও, এগরা থেকে সরাসরি কলকাতার কোনও সরকারি বাস ছিল না। ফলে এই এলাকার যাত্রীদের অন্য রুট বা বেসরকারি পরিবহনের উপর নির্ভর করতে হতো। দীর্ঘদিন ধরেই স্থানীয় বাসিন্দারা এই রুটে সরকারি বাস চালুর দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে সেই দাবি মেনে SBSTC এগরা–কলকাতা রুটে নতুন সরকারি বাস পরিষেবা চালু করেছে, যার ফলে প্রতিদিনের যাতায়াত আরও সহজ, নিরাপদ এবং সুবিধাজনক হবে।

- Advertisement -

রুট ও সময়সূচি কী?

এবার জেনে নেওয়া যাক বাসটির রুট ও সময়সূচি সম্পর্কে। এক রিপোর্ট অনুযায়ী, বাসটি ভায়া পটাশপুর, মঙ্গলামাড়ো, ভগবানপুর, বাজকুল, চন্ডিপুর, নরঘাট, নন্দকুমার, নিমতৌড়ি, কোলাঘাট, মেচেদা, বাগনান, ধুলাগড়, সাঁতরাগাছি হয়ে কলকাতা ঢুকবে। সময়সূচী সম্পর্কে বললে, বাসটি এগরা সকাল ৬টা নাগাদ ছাড়বে। ফিরতি পথে বাসটি কলকাতা থেকে দুপুর ৩:২৫ নাগাদ ছাড়বে। মহিলাদের জন্য এই বাস পরিষেবা একদমই বিনামূল্যে হবে। এই বাজ পরিষেবার ফলে খুব কম সহজেই এগরা থেকে কলকাতা এবং কলকাতা থেকে এগরা যাওয়া সম্ভব হবে।

এগরা–কলকাতা রুটের পাশাপাশি দক্ষিণবঙ্গে গণপরিবহণ আরও শক্তিশালী করতে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (SBSTC) কলকাতা–মেদিনীপুর রুটেও চারটি নতুন বাস পরিষেবা চালু করেছে। গত রবিবার এই পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। নতুন সময়সূচি অনুযায়ী, কলকাতা থেকে মেদিনীপুরগামী বাস ছাড়বে সকাল ৭:২০, সকাল ৭:৪৫, দুপুর ১:০০ এবং দুপুর ১:৪০ মিনিটে। অন্যদিকে, মেদিনীপুর থেকে কলকাতাগামী বাস ছাড়বে সকাল ৭:৫০, সকাল ৯:১৫, দুপুর ২:১৫ এবং দুপুর ২:৫০ মিনিটে। এছাড়াও দীঘা–মেদিনীপুর রুটেও দুটি নতুন বাস চালু হয়েছে। এর মধ্যে একটি দীঘা থেকে সকাল ৬:৩৫ মিনিটে বেলদা ও এগরা হয়ে এবং অন্যটি সকাল ৭:৩৯ মিনিটে মেচেদা হয়ে মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দেবে। একইভাবে মেদিনীপুর থেকে দুপুর ১২:০০টা ও ১:১৫ মিনিটে দীঘার উদ্দেশ্যে বাস ছাড়বে বলে SBSTC জানিয়েছে। নতুন এই পরিষেবাগুলির ফলে কলকাতা, মেদিনীপুর, এগরা ও দীঘার মধ্যে যাতায়াত আরও সহজ ও সুবিধাজনক হবে।

🔔 সর্বশেষ খবর সবার আগে পেতে যুক্ত হন

ব্রেকিং নিউজ, চাকরির খবর, টেক আপডেট ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের WhatsAppTelegram চ্যানেলে এখনই যুক্ত হন।

Breaking News