বেগুনেই বাজিমাত! ঠাকুরবাড়ির বেগুনের কোরমা খেলে বারবার চাইবেন

-

বাঙালি রান্নাঘরে বেগুনের কদর যেন চিরকালীন। ইলিশের পাতলা ঝোলে বেগুন, রুটির সঙ্গে বেগুন ভর্তা কিংবা খিচুড়ির সঙ্গে গরম গরম বেগুনি— সবেতেই আলাদা স্বাদ এনে দেয় এই সবজি। তবে একঘেয়ে রান্না থেকে একটু বেরিয়ে এ বার বানিয়ে দেখতে পারেন ঠাকুরবাড়ির বিখ্যাত বেগুন কোরমা। রইল রেসিপি–

কী কী লাগবে–

বেগুন কোরমা বানাতে যা লাগবে:

- Advertisement -
  • ৩টি বেগুন
  • ২ কাপ টক দই
  • ১ কাপ টম্যাটো কুচি
  • স্বাদ অনুযায়ী নুন
  • ১ টেবিল চামচ চিনি
  • ১ চা চামচ লঙ্কাগুঁড়ো
  • ১ টেবিল চামচ গোটা গরম মশলা
  • ১টি তেজপাতা
  • ১ চা চামচ শাহ জিরেগুঁড়ো
  • আধ চা চামচ হলুদ গুঁড়ো
  • আধ চা চামচ আদাবাটা
  • এক চিমটে জয়িত্রী
  • এক চিমটে হিং
  • ১ টেবিল চামচ ঘি
  • আধ কাপ তেল

রান্না

বেগুনের কোরমা বানানো কিন্তু বেশ সহজ। প্রথমে কড়াইয়ে সর্ষের তেল গরম করে তাতে সামান্য নুন ও এক চিমটে হলুদ মাখানো লম্বা করে কাটা বেগুন হালকা সোনালি করে ভেজে তুলে রাখুন। আলাদা একটি পাত্রে সামান্য জলে হিং গুলে রাখুন এবং গোটা গরম মশলা হালকা থেঁতো করে নিন। এরপর একই কড়াইয়ের তেলেই তেজপাতা ও থেঁতো করা গরম মশলা ফোড়ন দিন। সুগন্ধ বেরোতে শুরু করলে হিঙের মিশ্রণ ঢেলে টম্যাটো কুচি, আদাবাটা ও সব গুঁড়ো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে ফেটানো দই মিশিয়ে দিন এবং আবার কষতে থাকুন। দই থেকেও তেল ছাড়লে স্বাদমতো নুন ও চিনি দিন। গ্রেভি ফুটে উঠলে ভেজে রাখা বেগুন কড়াইয়ে দিয়ে কয়েক মিনিট রান্না করুন। ঝোল একটু ঘন হয়ে এলে ওপর থেকে ঘি, জয়িত্রী ও শাহ জিরে গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি সুগন্ধি ঠাকুরবাড়ির স্বাদের বেগুন কোরমা।

বেগুন কেন খাবেন?


নাম বেগুন হলেও গুণের দিক থেকে এই সবজি বেশ সমৃদ্ধ। গবেষণায় দেখা গিয়েছে, বেগুনের সবচেয়ে উপকারী অংশগুলির মধ্যে অন্যতম হল এর বেগুনি খোসা, যেখানে থাকে অ্যান্থোসায়ানিন নামের শক্তিশালী অ্যান্টিঅক্সিড্যান্ট। এই উপাদান শরীরের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে সাহায্য করে এবং দীর্ঘমেয়াদে নানা রোগের ঝুঁকি কমাতে ভূমিকা রাখতে পারে। এছাড়া বেগুনে থাকা ক্লোরোজেনিক অ্যাসিড নামের এক ধরনের পলিফেনল শরীরে অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সহায়ক বলে মনে করা হয়। বেগুনে ক্যালোরি কম ও আঁশ বেশি থাকায় ওজন নিয়ন্ত্রণ, হজমশক্তি ভালো রাখা এবং কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করতে পারে।

🔔 সর্বশেষ খবর সবার আগে পেতে যুক্ত হন

ব্রেকিং নিউজ, চাকরির খবর, টেক আপডেট ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের WhatsAppTelegram চ্যানেলে এখনই যুক্ত হন।

Breaking News