Homeটেকনলজি ও গ্যাজেটসটেক নিউজকম দামে সেরা পোস্টপেড প্ল্যান, কে দিচ্ছে কম খরচে বেশি সুবিধা! 

কম দামে সেরা পোস্টপেড প্ল্যান, কে দিচ্ছে কম খরচে বেশি সুবিধা! 

-

Entry-Level Postpaid Plans: আজকাল অনেকেই বারবার রিচার্জ করার ঝামেলা এড়াতে প্রিপেইডের বদলে পোস্টপেড কানেকশন বেছে নিচ্ছেন। মাসের শেষে একবার বিল মিটিয়ে পরিষেবা ব্যবহার করার সুবিধার কারণেই পোস্টপেড প্ল্যানের জনপ্রিয়তা বাড়ছে। তবে বাজারে বিভিন্ন টেলিকম সংস্থার একাধিক প্ল্যান থাকায় অনেক সময় কোনটি বেশি সুবিধাজনক তা বোঝা কঠিন। তাই আজ এক নজরে দেখে নেওয়া যাক Reliance Jio, Bharti Airtel, Vodafone Idea এবং Bharat Sanchar Nigam Limited-এর এন্ট্রি-লেভেল পোস্টপেড প্ল্যানগুলিতে কী কী সুবিধা মিলছে।

Jio এর 349 টাকার পোস্টপেড প্ল্যান (Entry-Level Postpaid Plans)

Reliance Jio-র এই পোস্টপেড প্ল্যানে গ্রাহকরা ৩০GB ডেটার সঙ্গে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০টি SMS সুবিধা পাবেন। যেসব এলাকায় 5G পরিষেবা চালু রয়েছে, সেখানে ব্যবহারকারীরা আনলিমিটেড 5G ডেটাও ব্যবহার করতে পারবেন। বিনোদনের দিক থেকেও প্ল্যানটি বেশ আকর্ষণীয়। এতে ৩ মাসের জন্য JioTV এবং JioHotstar Mobile সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে। পাশাপাশি JioAICloud-এ ৫০GB ফ্রি ক্লাউড স্টোরেজও মিলবে। এছাড়া বিশেষ অফার হিসেবে Google Gemini-র ১৮ মাসের Pro প্ল্যানও অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মূল্য প্রায় ₹৩৫,১০০ বলে দাবি করেছে জিও।

- Advertisement -

Airtel এর 449 টাকার পোস্টপেড প্ল্যান

Bharti Airtel-এর এই ব্যক্তিগত পোস্টপেড প্ল্যানে আনলিমিটেড 4G ও 5G ডেটা সুবিধা দেওয়া হচ্ছে। তবে ৩০০GB পর্যন্ত ডেটা ব্যবহারের পর অতিরিক্ত চার্জ প্রযোজ্য হতে পারে। এর পাশাপাশি সব নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০টি SMS সুবিধাও মিলবে।

অতিরিক্ত সুবিধার দিক থেকেও এই প্ল্যানটি বেশ আকর্ষণীয়। এতে Google One-এর ১০০GB ক্লাউড স্টোরেজ, ৩ মাসের JioHotstar Mobile সাবস্ক্রিপশন, Airtel Xstream Play Premium এবং ১২ মাসের Adobe Express Premium সুবিধা দেওয়া হচ্ছে। পাশাপাশি ফ্রড ডিটেকশন, স্প্যাম অ্যালার্ট এবং ফ্রি Hello Tunes-এর মতো অতিরিক্ত সুবিধাও এই প্ল্যানে অন্তর্ভুক্ত রয়েছে।

Vi এর 451 টাকার পোস্টপেড প্ল্যান

Vodafone Idea (Vi)-এর Vi Max 451 প্ল্যানটি এমন গ্রাহকদের জন্য বেশ ভালো অপশন, যারা বেশি ডেটা ও OTT সুবিধা একসঙ্গে চান। এই প্ল্যানে পাওয়া যাচ্ছে 50GB হাই-স্পিড ডেটা, পাশাপাশি কিছু নির্দিষ্ট সার্কেলে 200GB পর্যন্ত ডেটা রোলওভার এবং কিছু এলাকায় Limitless Data সুবিধাও রয়েছে। এছাড়া আনলিমিটেড কলিং, প্রতি মাসে 3000 SMS এবং 5G কভারেজ এলাকায় আনলিমিটেড 5G ডেটা ব্যবহার করা যাবে। রাত জেগে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য থাকছে Vi-এর জনপ্রিয় Night Binge ফিচার, যার মাধ্যমে রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত আনলিমিটেড ডেটা ব্যবহার করা সম্ভব। OTT বেনিফিট হিসেবে গ্রাহকরা Vi Movies & TV, JioHotstar অথবা Sony LIV — এই তিনটির মধ্যে যেকোনো একটি বেছে নিতে পারবেন, সঙ্গে থাকছে Vi Games অ্যাক্সেসও।

BSNL এর 199 টাকার পোস্টপেড প্ল্যান

BSNL-এর 199 টাকার পোস্টপেড প্ল্যানটি কম বাজেটে কানেকশন খুঁজছেন এমন গ্রাহকদের জন্য বেশ আকর্ষণীয় একটি অপশন। মাত্র 199 টাকায় এই প্ল্যানে পাওয়া যাচ্ছে 25GB ডেটা, সঙ্গে থাকছে 75GB পর্যন্ত ডেটা রোলওভারের সুবিধা, ফলে অব্যবহৃত ডেটা পরের মাসেও ব্যবহার করা যাবে। এছাড়া রয়েছে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন 100টি SMS সুবিধা। যদিও এই প্ল্যানে কোনো OTT সাবস্ক্রিপশন বা ক্লাউড স্টোরেজ সুবিধা দেওয়া হচ্ছে না, তবুও শুধুমাত্র কলিং ও নিয়মিত ইন্টারনেট ব্যবহারের জন্য এটি একটি ভ্যালু-ফর-মানি পোস্টপেড প্ল্যান বলা যায়।

- Advertisement -
- Advertisement -
Breaking News
- Advertisement -
Related Stories
- Advertisement -