Post Office MIS: একবার বিনিয়োগেই প্রতি মাসে ৫,৫৫০ টাকা আয়, জানুন বিস্তারিত

-

শেয়ার বাজারে লাভের সম্ভাবনা যেমন থাকে, তেমনি বাজারের ওঠানামার কারণে লোকসানের ঝুঁকিও থাকে। তাই যাঁরা নিশ্চিত রিটার্নের সঙ্গে নিরাপদ বিনিয়োগ করতে চান, তাঁদের কাছে পোস্ট অফিসের বিভিন্ন সঞ্চয় প্রকল্প বেশ জনপ্রিয়। এর মধ্যে অন্যতম হল পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম (Post Office MIS)। এই সরকারি প্রকল্পে একবার টাকা বিনিয়োগ করলে নির্দিষ্ট সময় পর্যন্ত প্রতি মাসে সুদের মাধ্যমে নিয়মিত আয়ের সুযোগ পাওয়া যায়। বিশেষ করে অবসরপ্রাপ্ত ব্যক্তি, গৃহস্থ পরিবার বা নিয়মিত মাসিক আয় চান এমন বিনিয়োগকারীদের জন্য এই স্কিমটি একটি ভালো বিকল্প হতে পারে।

পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিমের সুবিধা (Post Office MIS)

পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিমে (MIS) ১০ বছর বা তার বেশি বয়সী শিশুর নামেও অ্যাকাউন্ট খোলা যায়। ফলে অভিভাবকরা চাইলে সন্তানের নামে এই স্কিমে বিনিয়োগ করে প্রতি মাসে পাওয়া সুদের অর্থ পড়াশোনা বা অন্যান্য প্রয়োজনীয় খরচে ব্যবহার করতে পারেন। পাশাপাশি, যেসব দম্পতি বিয়ের পর দীর্ঘমেয়াদি আর্থিক পরিকল্পনা করতে চান এবং নিয়মিত মাসিক আয়ের একটি নির্ভরযোগ্য উৎস গড়ে তুলতে চান, তাঁদের কাছেও এই সরকারি সঞ্চয় প্রকল্পটি একটি ভালো বিকল্প হতে পারে।

- Advertisement -

ইন্ডিয়া পোস্টের (India Post)-এর ওয়েবসাইট অনুযায়ী, মান্থলি ইনকাম স্কিমের অধীনে ন্যূনতম ১,০০০ টাকা বিনিয়োগ করে একটি অ্যাকাউন্ট খোলা যায়। সিঙ্গেল এবং জয়েন্ট – উভয় অ্যাকাউন্টই খোলা যাবে। সিঙ্গেল অ্যাকাউন্টে সর্বোচ্চ ৯ লক্ষ টাকা এবং জয়েন্ট অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা পর্যন্ত রাখা যাবে।  মান্থলি ইনকাম স্কিমে মাসিক ভিত্তিতে সুদ দেওয়া হয়। যেকোনো ভারতীয় নাগরিক পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিমে বিনিয়োগ করতে পারেন। পোস্ট অফিস এই স্কিমের অধীনে বর্তমানে বার্ষিক ৭.৪% হারে সুদ অফার করে। এমনিতে স্কিমটির মেয়াদ ৫ বছর, তবে নতুন ইন্টারেস্ট রেটের সাথে এটি আরও ৫ বছরের জন্য বাড়ানো যেতে পারে।

পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিমে (MIS) জমা করা টাকার ওপর প্রাপ্য বার্ষিক সুদ ১২টি সমান কিস্তিতে ভাগ করে প্রতি মাসে গ্রাহকের অ্যাকাউন্টে জমা করা হয়। যদি গ্রাহক সেই সুদের টাকা প্রতি মাসে না তোলেন, তাহলে তা পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে জমা থাকবে এবং আলাদাভাবে ব্যবহার করা যাবে। উদাহরণ হিসেবে, একটি যৌথ (Joint) অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করলে বর্তমান সুদের হারে বছরে প্রায় ১,১১,০০০ টাকা সুদ পাওয়া যায়, অর্থাৎ প্রতি মাসে প্রায় ৯,২৫০ টাকা। একইভাবে, একটি একক (Single) অ্যাকাউন্টে ৯ লক্ষ টাকা বিনিয়োগ করলে বছরে প্রায় ৬৬,৬০০ টাকা সুদ, অর্থাৎ প্রতি মাসে প্রায় ৫,৫৫০ টাকা আয় হতে পারে। তাই স্বামী-স্ত্রী যৌথভাবে এই স্কিমে বিনিয়োগ করলে নিরাপদ উপায়ে নিয়মিত মাসিক আয়ের সুযোগ পাওয়া যায়।

🔔 সর্বশেষ খবর সবার আগে পেতে যুক্ত হন

ব্রেকিং নিউজ, চাকরির খবর, টেক আপডেট ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের WhatsAppTelegram চ্যানেলে এখনই যুক্ত হন।

Breaking News