GATE 2027 পরীক্ষার দিনক্ষণ ঘোষণা! কবে আবেদন, কবে পরীক্ষা? দেখে নিন সম্পূর্ণ সময়সূচী

ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ও চাকরিপ্রার্থীদের জন্য বড় খবর। GATE 2027 পরীক্ষার গুরুত্বপূর্ণ দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। এবারের Graduate Aptitude Test in Engineering (GATE) পরীক্ষার আয়োজন করবে দেশের অন্যতম শীর্ষ প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি মাদ্রাস (IIT Madras)। প্রতিবছরের মতো এবারও এই পরীক্ষার মাধ্যমে প্রার্থীরা আইআইটি, আইআইএসসি, এনআইটি-সহ দেশের নামী শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষার সুযোগ পাওয়ার পাশাপাশি বিভিন্ন PSU-তে আকর্ষণীয় বেতনের চাকরির জন্য আবেদন করতে পারবেন। সম্প্রতি এ বছরের পরীক্ষার জন্য ফর্ম ফিলাপ কবে শুরু হবে, কতদিন চলবে, পরীক্ষা কবে হবে, সেইসব ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। বিস্তারিত আজকের প্রতিবেদনে জেনে নিন।

- Advertisement -

GATE 2027 এর পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হল

পরীক্ষার নামGraduate Aptitude Test in Engineering (GATE) 2027
আয়োজক সংস্থাIIT Madras
আবেদনের মাধ্যমঅনলাইন।
অফিসিয়াল ওয়েবসাইটgate2027.iitm.ac.in

GATE 2027 Eligibility Criteria

GATE 2027 পরীক্ষায় আবেদন করার জন্য যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠানের ৪ বছরের B.E., B.Tech. বা B.Pharm. কোর্সের তৃতীয় বর্ষ বা তার ঊর্ধ্বের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এছাড়া ৫ বছরের B.Arch. কোর্সের তৃতীয় বর্ষ বা তার পরের বর্ষের পড়ুয়ারা এবং যাঁরা ইতিমধ্যেই সংশ্লিষ্ট ডিগ্রি সম্পন্ন করেছেন, তাঁরাও আবেদন করার যোগ্য। পাশাপাশি B.Sc., M.Sc., MA, MCA বা সমমানের ইন্টিগ্রেটেড কোর্সে অধ্যয়নরত বা ডিগ্রিধারী প্রার্থীরাও GATE 2027 পরীক্ষায় অংশ নিতে পারবেন।

GATE 2027 Exam Schedule

GATE 2027 পরীক্ষা মোট তিনটি উইকেন্ডে (শনিবার ও রবিবার) অনুষ্ঠিত হবে, যাতে একাধিক পেপারে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা ভিন্ন ভিন্ন স্লটে পরীক্ষা দেওয়ার সুযোগ পান। প্রকাশিত সূচি অনুযায়ী, প্রথম পর্যায়ের পরীক্ষা হবে ৬ ও ৭ ফেব্রুয়ারি ২০২৭, দ্বিতীয় পর্যায় ১৩ ও ১৪ ফেব্রুয়ারি ২০২৭ এবং তৃতীয় ও শেষ পর্যায় ২০ ও ২১ ফেব্রুয়ারি ২০২৭।

How to Apply Online for GATE 2027

  • প্রথমে GATE 2027-এর অফিসিয়াল পোর্টাল gate2027.iitm.ac.in-এ ভিজিট করুন এবং GOAPS রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করুন।
  • ‘New User Register Here‘-এ ক্লিক করে আপনার নাম, বৈধ ইমেল আইডি এবং মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করুন। এর পর আপনার ফোনে ও ইমেলে একটি Enrollment ID এবং পাসওয়ার্ড চলে আসবে।
  • প্রাপ্ত Enrollment ID এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। এবার ফর্মে আপনার ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা এবং যোগাযোগের ঠিকানা সঠিকভাবে পূরণ করুন।
  • আপনি যে পেপারে পরীক্ষা দিতে চান সেটি সিলেক্ট করুন।
  • এরপর আপনার সুবিধাজনক পরীক্ষার শহর বা সিটি চয়েস সিলেক্ট করুন।
  • আপনার স্ক্যান করা ছবি, স্বাক্ষর এবং অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র নির্দিষ্ট সাইজ ও ফরম্যাটে আপলোড করুন।
  • আপনার ক্যাটাগরি অনুযায়ী ধার্য করা আবেদন ফি জমা দিন।
  • ফর্মটি আরও একবার ভালো করে রিভিউ করে নিন। সব ঠিক থাকলে ফর্ম সাবমিট করুন।

GATE 2027 আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস

GATE 2027-এর আবেদন করার সময় প্রার্থীদের কয়েকটি গুরুত্বপূর্ণ নথি প্রস্তুত রাখতে হবে। এর মধ্যে রয়েছে সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি, নিজের পরিষ্কার স্বাক্ষরের স্ক্যান কপি, প্রযোজ্য ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট এবং PwD সার্টিফিকেট, ইঞ্জিনিয়ারিং ডিগ্রির মার্কশিট ও সার্টিফিকেট অথবা বর্তমানে অধ্যয়নরত প্রার্থীদের ক্ষেত্রে তৃতীয় বর্ষের মার্কশিট। এছাড়াও আবেদনকারীর একটি বৈধ ফটো পরিচয়পত্র, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড বা পাসপোর্টের স্ক্যান কপিও প্রয়োজন হবে।

GATE 2027 Registration Fee

প্রার্থীর ক্যাটেগরিরেগুলার ফিলেট ফি সহ
মহিলা প্রার্থী১,০০০ টাকা১,৫০০ টাকা
SC / ST / PwD প্রার্থী১,০০০ টাকা১,৫০০ টাকা
অন্যান্য প্রার্থী (General / OBC / EWS)২,০০০ টাকা২,৫০০ টাকা
বিদেশী নাগরিক (Foreign Nationals)২,০০০ টাকা২,৫০০ টাকা

GATE 2027 Important Dates

বিষয়তারিখ
অনলাইন আবেদন পোর্টাল (GOAPS) চালু১৪ আগস্ট ২০২৬
সাধারণ রেজিস্ট্রেশনের শেষ তারিখ২১ সেপ্টেম্বর ২০২৬
বর্ধিত রেজিস্ট্রেশনের শেষ তারিখ (লেট ফিসহ)৩০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন সংশোধনের উইন্ডো১৪ অক্টোবর থেকে ২১ অক্টোবর ২০২৬
পরীক্ষা কেন্দ্রের শহর বরাদ্দ৪ জানুয়ারি ২০২৭
অ্যাডমিট কার্ড ডাউনলোডশীঘ্রই জানানো হবে
GATE 2027 পরীক্ষার তারিখ৬, ৭, ১৩, ১৪, ২০ এবং ২১ ফেব্রুয়ারি ২০২৭।
ফলাফল প্রকাশ১৯ মার্চ ২০২৭
- Advertisement -
Tamanna Khan
Tamanna Khanhttps://jknews24.in/
আমি তামান্না খান। গত তিন বছর ধরে ডিজিটাল নিউজ মিডিয়ায় কনটেন্ট রাইটার হিসেবে কাজ করছি। সরকারি প্রকল্প, শিক্ষা এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখিতে আমার বিশেষ অভিজ্ঞতা রয়েছে। সহজ, তথ্যভিত্তিক ও পাঠকবান্ধব ভাষায় গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার লেখার মূল লক্ষ্য। মেল- pinkykhan342166@gmail.com
Breaking News