Post Office GDS Result 2026: প্রথম মেরিট লিস্ট প্রকাশ, কীভাবে নাম দেখবেন?

তামান্না খান, কলকাতাঃ ২০২৬ সালের ভারতীয় পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবক (GDS) পদে আবেদনকারীদের জন্য সুখবর! ১২ অক্টোবর ২০২৬, সোমবার, প্রথম মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। আবেদনকারীরা অনলাইনে মেরিট লিস্ট দেখে সহজেই জানতে পারবেন, তালিকায় তাঁদের নাম রয়েছে কি না। কীভাবে প্রথম মেরিট লিস্ট ডাউনলোড করবেন এবং অনলাইনে নিজের নাম যাচাই করবেন, তা জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।

- Advertisement -

পোস্ট অফিস গ্রামীণ ডাক সেবক মেরিট লিস্ট প্রকাশ (Post Office GDS Result)

গত ৩১ আগস্ট ২০২৬ থেকে Gramin Dak Sevak (GDS) Online Engagement Schedule-II, July-2026-এর অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়। এরপর থেকেই লক্ষাধিক চাকরিপ্রার্থী প্রথম মেরিট লিস্ট প্রকাশের অপেক্ষায় ছিলেন। অবশেষে ১২ অক্টোবর ২০২৬, সোমবার, পোস্ট অফিসের GDS পদের প্রথম মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, বিগত বছরগুলিতে আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর সংশোধনের শেষ তারিখ থেকে প্রায় ১৫–২০ দিনের মধ্যে ফল প্রকাশের নজির রয়েছে। এ বছর আবেদনপত্র সংশোধনের শেষ তারিখ ছিল ২৪ সেপ্টেম্বর ২০২৬। সেই হিসাব অনুযায়ী, প্রায় দু’সপ্তাহ পর ১২ অক্টোবর প্রথম মেরিট লিস্ট প্রকাশের কথা জানানো হয়েছে।

কিভাবে রেজাল্ট চেক করবে?

প্রথমে ইন্ডিয়া পোস্টের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর ওয়েবসাইটের মেনুতে থাকা ‘Vacancies’ অপশনে ক্লিক করে ‘Online GDS Recruitment’ নির্বাচন করতে হবে। তাহলে GDS Online Engagement-এর অফিসিয়াল পেজ খুলে যাবে। সেখানে ‘Shortlisted Candidate’ অপশনে ক্লিক করে নিজের আবেদন করা সার্কেলটি বেছে নিতে হবে। এরপর ‘List of Shortlisted Candidate’ অপশনে ক্লিক করলেই সংশ্লিষ্ট সার্কেলের মেরিট লিস্ট ডাউনলোড করা যাবে। তালিকায় নিজের নাম ও অন্যান্য তথ্য মিলিয়ে দেখে নিতে পারবেন।

India Post office GDS 1st Merit List Schedule-II July 2026 PDF

India Post GDS অফিশিয়াল ওয়েবসাইটhttps://www.indiapost.gov.in/gdsonlineengagement
GDS 1st Merit List Schedule-II July 2026 (West Bengal Circle)Download List↓
Tamanna Khan
Tamanna Khanhttps://jknews24.in/
আমি তামান্না খান। গত তিন বছর ধরে ডিজিটাল নিউজ মিডিয়ায় কনটেন্ট রাইটার হিসেবে কাজ করছি। সরকারি প্রকল্প, শিক্ষা এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখিতে আমার বিশেষ অভিজ্ঞতা রয়েছে। সহজ, তথ্যভিত্তিক ও পাঠকবান্ধব ভাষায় গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার লেখার মূল লক্ষ্য। মেল- pinkykhan342166@gmail.com
Breaking News