পুজোর আগেই ব্ল্যাকহেডস দূর করুন, রইল সহজ টিপস

কুসুম দাস, কলকাতাঃ পুজো শুরু হতে আর দেরি নেই, আগামীকালই প্রথমা! ইতিমধ্যেই পুজোর সাজগোজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন অনেকে। তবে সুন্দর সাজের মাঝে মুখে ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডসের সমস্যা অনেকেরই চিন্তার কারণ হয়ে উঠেছে। বিশেষ করে নাক, থুতনি ও মুখের বিভিন্ন অংশে এই দাগগুলি ত্বকের সৌন্দর্য কিছুটা ম্লান করে দিতে পারে। এগুলি দূর করতে অনেকেই দামি প্রসাধনী ব্যবহার করেন বা পার্লারে গিয়ে প্রচুর টাকা খরচ করেন, কিন্তু সব সময় কাঙ্ক্ষিত ফল মেলে না। তবে কিছু সহজ ঘরোয়া উপায়ে ত্বকের যত্ন নেওয়া সম্ভব। পুজোর আগে ত্বক পরিষ্কার ও সতেজ রাখতে কী করবেন, রইল কয়েকটি সহজ টিপস।

- Advertisement -

পুজোর আগেই ব্ল্যাকহেডস দূর করুন

১) বেকিং সোডাঃ ব্ল্যাকহেডস দূর করার জন্য বেকিং সোডা ব্যবহার করা যায়। এর জন্য প্রথমে একটি বাটিতে বেকিং সোডার সঙ্গে সামান্য লেবুর রস মিশিয়ে তাতে কয়েক চামচ কাঁচা দুধ দিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। এরপর মুখের যে সমস্ত জায়গায় ব্ল্যাকহেডস বা হোয়াইটহেডসের সমস্যা রয়েছে সেখানে লাগিয়ে ৫ মিনিট রেখে দিন। কিছুটা শুকিয়ে এলে তুলে ফেলুন। দেখবেন ওই অংশটা পরিষ্কার হয়ে গিয়েছে।

২) ক্লে মাস্কঃ ব্ল্যাকহেডসের সমস্যা কমাতে ক্লে মাস্ক ব্যবহার করতে পারেন, কারণ এটি ত্বকের অতিরিক্ত তেল শোষণ করতে সাহায্য করে। তবে নিজের ত্বকের ধরন বুঝে উপযুক্ত মাস্ক বেছে নেওয়া জরুরি। সালফারযুক্ত সব ক্লে মাস্কই ত্বকের জন্য খারাপ, এমন ধারণা ঠিক নয়। সপ্তাহে এক থেকে দু’বার মাস্ক ব্যবহার করা যেতে পারে, তবে ত্বকে শুষ্কতা বা জ্বালা হলে ব্যবহার বন্ধ করুন। পাশাপাশি রাতে ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই মেকআপ ভালোভাবে তুলে মুখ পরিষ্কার করুন, কারণ মেকআপ ও অতিরিক্ত তেল জমে রোমকূপ বন্ধ হয়ে ব্ল্যাকহেডসের সমস্যা বাড়তে পারে।

- Advertisement -

৩) মধুঃ ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডসের সমস্যা দূর করতে মধু বেশ উপকারী। মধুতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ত্বকের যত্নে সাহায্য করে। এর জন্য প্রথমে সমপরিমাণ ব্রাউন সুগার ও মধু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। এরপর মিশ্রণটি মুখের যে সমস্ত জায়গায় ব্ল্যাকহেডস বা হোয়াইটহেডস রয়েছে, সেখানে আলতো করে লাগান। ৪-৫ মিনিট রেখে সেটিকে টেনে তুলে ফেলুন দেখবেন অনেকটা পরিষ্কার হয়ে গিয়েছে।

- Advertisement -

৪) এক্সফোলিয়েশনঃ ব্ল্যাকহেডসের সমস্যা কমাতে ত্বকের নিয়মিত এক্সফোলিয়েশন গুরুত্বপূর্ণ। এর জন্য আলফা হাইড্রক্সি অ্যাসিড (AHA) বা বিটা হাইড্রক্সি অ্যাসিড (BHA) যুক্ত ফেসওয়াশ ব্যবহার করতে পারেন। বিশেষ করে স্যালিসিলিক অ্যাসিড ত্বকের অতিরিক্ত তেল ও রোমকূপে জমে থাকা ময়লা পরিষ্কার করতে সাহায্য করে, ফলে ব্ল্যাকহেডসের সমস্যা কমতে পারে।

Kusum Das
Kusum Dashttps://jknews24.in/
আমি কুসুম দাস, একজন Lifestyle Content Writer। দৈনন্দিন জীবনযাপন, স্বাস্থ্য ও সুস্থতা, ফ্যাশন, বিউটি টিপস এবং আধুনিক লাইফস্টাইল নিয়ে নিয়মিত লেখালেখি করি। সহজ, সাবলীল ও বাস্তবধর্মী ভাষায় এমন কনটেন্ট তৈরি করাই আমার মূল লক্ষ্য, যা পাঠকের দৈনন্দিন জীবনে সত্যিই কাজে আসে এবং নতুন কিছু জানতে ও ভালোভাবে জীবনযাপন করতে সাহায্য করে। মেল - aritsumdas@gmail.com
Breaking News